দাঁতের ব্যথা নিরাময় ও নিয়ন্ত্রণে ৮টি কার্যকরী ঘরোয়া সল্যুশন!

নীল · Aug 19, 2016 · 1 min read

দাঁতের ব্যথা নিরাময় ও নিয়ন্ত্রণে ৮টি কার্যকরী ঘরোয়া সল্যুশন!

দাঁতের ব্যথা শব্দটির সাথে আমরা সবাই বেশ পরিচিত। অনেকভাবেই এই ব্যথা অনুভূত হতে পারে। ব্যাক্তি বিশেষে এটি হালকা বেদনাদায়ক থেকে শুরু করে তীব্র বেদনাদায়কও হতে পারে, ফলে দাঁতসহ চোয়ালের আশেপাশের অংশ জুড়ে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, যাকে সাধারণত বলা হয় Throbbing Pain।

দাঁতের ব্যথার কয়েকটি সাধারণ কারণ হচ্ছে ক্যাভিটি, ইনফেকশন, দাঁতের গোড়া বেড়িয়ে পড়া, ভাঙ্গা কিংবা চিড়যুক্ত দাঁত, মাড়ির সমস্যা কিংবা চোয়ালের জয়েন্ট ডিসঅর্ডার। দাঁতে ব্যথা হলে দেরি না করে ডেনটিস্টের পরামর্শ নিন। তার আগে দাঁতের ব্যথাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন।

দাঁতের ব্যথা নিরাময়ে কিছু ঘরোয়া সল্যুশন

ঘরোয়া পদ্ধতি অবলম্বন করার সময় খেয়াল রাখবেন যাতে এমন কিছু না করা হয় যা আপনার সমস্যা আরও বাড়িয়ে তুলবে। তাই উপযোগী পদ্ধতি বেছে নিন।

১) গোলমরিচের গুঁড়া ও লবণ

 

সমপরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর লবণ নিন। সামান্য পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। আক্রান্ত স্থানে কিছুক্ষণের জন্য এই পেস্টটি লাগিয়ে রাখুন। এভাবে কিছুদিন নিয়মিত করতে পারেন। এই মিশ্রনটি সেনসিটিভ দাঁতের জন্য বেশ উপকারী, কেননা এরা উভয়ই Antibacterial, Anti- inflammatory এবং  Analgesic গুণাগুণসমৃদ্ধ।

২) রসুনের কোয়া ও  লবণ

কয়েকটি রসুনের কোয়া সামান্য ছেঁচে তাতে কিছুটা লবণ মিশিয়ে লাগিয়ে রাখুন। দাঁতের ব্যথা থেকে তৎক্ষণাৎ আরাম পাবেন। কারণ রসুন অ্যান্টিবায়োটিক ও ভেষজ গুণসমৃদ্ধ হওয়ায় দাঁতের ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩) লবঙ্গ ও অলিভ অয়েল

 

দুইটি লবঙ্গ পিষে তা অল্প অলিভ অয়েল কিংবা যেকোনো ভেজিটেবল অয়েলের সাথে মিশিয়ে ব্যাথার স্থানে লাগান। লবঙ্গ ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে দাঁতের ব্যথা নিরাময়ে সাহায্য করে।

৪) কাঁচা পেঁয়াজ

 

অ্যান্টিসেপটিক, অ্যান্টিমাইক্রোবায়াল গুণাগুণযুক্ত পেঁয়াজ দাঁতের ব্যাথা নিয়ন্ত্রণে সহায়ক। কিছুক্ষণের জন্য কাঁচা পেঁয়াজ টুকরা করে চিবাতে থাকুন কিংবা পেঁয়াজের টুকরা নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন।

৫) লবণ পানি

 

অর্ধেক চামচ লবন এক গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে কুলকুচি করুন। এতে অনেক আরাম পাবেন। এতে ফোলাভাব কমে আসবে এবং ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা পাবেন।

৬) পেয়ারা পাতা

 

কয়েকটি পেয়ারা পাতা নিয়ে চিবাতে থাকুন, এর রস দাঁতের ব্যথার জন্য উপকারী। তাছাড়া ৪/৫ টি পেয়ারা পাতা পানিতে দিয়ে ফুটান। সেই পানি ঠাণ্ডা করে সামান্য লবণ মিশিয়ে মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করুন।

৭) ভ্যানিলা এক্সট্রাক্ট

 

ভ্যানিলা এক্সট্রাক্ট ব্যবহারে দাঁতের ব্যথা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি  পন্থা। একটি তুলার বল নিয়ে ভ্যানিলা এক্সট্রাক্টে ডুবিয়ে ব্যথাযুক্ত স্থানে লাগান। ফলাফল পেতে দিনে একাধিক বার লাগান। এতে ব্যথা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে।

৮) বরফ

 

বরফের টুকরা ব্যাথা উপশমে বেশ কার্যকরী। এজন্য সুতি পাতলা কাপড়ে একটি ছোটো বরফের টুকরা নিয়ে পেঁচিয়ে নিন। যে স্থানের দাঁতে ব্যাথা সেখানে গালের কাছে নিয়ে কয়েক মিনিট ধরে রাখুন। যদি আপনার এক্সপোসড নার্ভের সমস্যা থেকে থাকে তাহলে ঠান্ডার সংস্পর্শে ব্যথা আরও বেড়ে যেতে পারে।

এই ঘরোয়া পদ্ধতি অবলম্বণ করা ছাড়াও আপনার নিকটস্থ ডেন্টিস্টের সাথে দেখা করুন। কেননা অনেক ডেন্টাল আর গাম প্রব্লেমের জন্য এই ধরণের ঘরোয়া ট্রিটমেন্ট নয় বরং অনেক ভালো ট্রিটমেন্ট অতীব জরুরি।

ছবি - shutterstock

সম্পর্কিত লেখা

দাঁতের সুস্থতার জন্য কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?
সুস্থতা

দাঁতের সুস্থতার জন্য কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?

হাসির মাধ্যমে প্রকাশ পায় সৌন্দর্য। আর প্রাণ খুলে হাসার মূলমন্ত্র হলো সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল দাঁত। কিন্তু সঠিক যত্নের অভাবে এবং খাদ্যাভ্যাস সঠিক না...

মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ও কারণগুলো কী কী?
সুস্থতা

মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ও কারণগুলো কী কী?

'সুস্থ দাঁত মানে সুন্দর হাসি'- প্রচলিত এ কথার সাথে তো আমরা সবাই পরিচিত। কিন্তু সুন্দর হাসির জন্য যে দাঁতের সঠিক যত্ন নিতে হয় সেটা কয়জন মানি? মুখ ও দাঁ...

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!
সুস্থতা

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!

হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই, এই দেখো না কত হাসির খবর বলে যাই। মনের অজান্তেই মনে পড়ে গেলো ছোট্ট বেলার কবিতা। তবে এই হাসির পেছনে গুরুত্বপূর্ণ ভ...

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!
সুস্থতা

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!

শুধু কি মুখের সৌন্দর্য বাড়াতে দাঁত? বরং খাবার খাওয়ার কাজটি অত্যন্ত দক্ষতার সাথেই পালন করছে দাঁত। আর এই দাঁত আমাদের শরীরের এক অপরিহার্য অংশ বা বলা যায়...

আরও পড়ুন

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়
স্বাস্থ্য

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়

আমরা স্কিন কেয়ার কিংবা আমাদের আউটলুক নিয়ে যতটা ভাবি, নিজেদের ওরাল হাইজিন কিংবা ওরাল কেয়ার নিয়ে কি এতটা ভাবি? বাকি সবকিছুর মতো প্রোপার ওরাল কেয়ার করাও...

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?
সুস্থতা

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?

ছোট বড় সকলেরই একটা কমন হেলথ ইস্যু হল দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি। মায়েদের কমন কমপ্লেইন থাকে যে বাচ্চার দাঁত পোকা খেয়ে ফেলছে বা পোকা ধরে দাঁত ক্ষয় হ...

আপনার  উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ুক সবখানে
সুস্থতা

আপনার উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ুক সবখানে

সুস্থ দাঁতের সুন্দর হাসি আমরা সবাই ভালোবাসি । দাঁতের যত্নে আমাদের সবারই খুব সচেতন হওয়া উচিৎ । বিভিন্ন কারনের আমাদের এই সুন্দর ঝকমকে দাঁত দিনে দিনে যত্...

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?

ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতেই ব্যথা শুরু হলো শায়লার। ভেবেছিলো কিছুক্ষণ পর সেরে যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ব্যথা আর অস্বস্তি বাড়তে লাগলো। ঘাড় এপা...

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে ১৪টি গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস!
সুস্থতা

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে ১৪টি গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস!

"তোমার হাসি অনেক সুন্দর "...... এমন প্রশংসা পেতে কার না ভালো লাগে? কিন্তু এমন অনেকেই আছেন যারা প্রাণ খুলে হাসার মত কনফিডেন্স পান না। কারণ একটাই, দাঁত...

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !
সুস্থতা

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !

একটি সুন্দর হাসি আমাদের সবার মন ভালো করে দেয়। আমরা অনেককেই বলতে শুনি হাসিতে তার মুক্তা ঝরে। এরকম মুক্তা ঝরানো হাসির জন্য সুন্দর, পরিষ্কার, দুর্গন্ধমুক...

…