পায়ের ব্যথা উপশমে কিছু ঘরোয়া পদ্ধতি

sub-editor · Nov 06, 2017 · 1 min read

পায়ের ব্যথা উপশমে কিছু ঘরোয়া পদ্ধতি

আমাদের শরীরের সমস্ত ভার আমাদের পা দুটো বহন করে। কিন্তু দিন শেষে দেখা যায় এই পা দুটোই সবচেয়ে অবহেলায় অযত্নে পড়ে আছে। সারাদিনের ঘরের কাজ হোক কিংবা দুই ঘন্টার ব্যায়াম অথবা ডেইলি একবেলা জোরে হাটার অভ্যাস সবকিছুতেই পায়ের উপর যথেষ্ঠ চাপ পড়ে। ফলস্বরূপ আমাদের পাও মাঝে মাঝে জবার দিয়ে বসে।

দিনের শেষে দেখা যায় ব্যাথায় আর পা চলছে না। আর এই সময় দেখা যায় আমরা চট করে একটা পেইন কিলার খেয়ে নিই যা একেবারেই উচিত না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাওয়া উচিত না। আর ছোট খাটো ব্যথাতেই আমরা যদি ঔষধ খাওয়া শুরু করি তাহলে আমাদের শরীরের নিজস্ব ইমিউন সিস্টেম আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে।

তাই বলে কি আমরা পায়ের ব্যাথায় কাতর হয়ে বসে থাকব? মোটেই না। প্রাচীনকাল থেকেই পায়ের ব্যথা দূর করার বেশ কিছু ঘরোয়া পদ্ধতি প্রচলিত আছে। আসুন আজ তেমন কিছু পদ্ধতি জেনে নিই।

তিলের তেল ও লবঙ্গ তেলের মালিশ

তিন টেবিল চামচ তিলের তেলের সাথে তিন ফোঁটা লবঙ্গ তেল মিশান। এবার এই তেল হালকা গরম করে পায়ের ব্যথাযুক্ত স্থানে ভালোভাবে মালিশ করুন। এটি পায়ের রক্ত চলাচল বৃদ্ধি কর পায়ের ব্যথা উপশমে সাহায্য করে। দিনে অন্তত তিন বার এই তেলটি পায়ে মালিশ করুন। যদি আপনার কাছে লবঙ্গ তেল না থাকে তবে তিলের তেলের সাথে দুটি লবঙ্গ  ফুটিয়ে নিয়ে তেলটি ঠান্ডা করে ব্যবহার করুন।

সর্ষে দানা

পায়ের ব্যথা দূর করতে সর্ষে দানা বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে এবং এটি ব্যথা দূর করার একটি জনপ্রিয় পদ্ধতি। এক মুঠো সর্ষে দানা হামান দিস্তায় হালকা থেঁতো করে নিন। এবার এই সর্ষে দানাগুলো এক গামলা মোটামুটি গরম পানিতে ভিজিয়ে দিতে হবে। ওই পানিতে পা ডুবিয়ে বসে থাকুন ১৫ থেকে ২০ মিনিট। অল্পস্বল্প ব্যথায় এই পদ্ধতি বেশ কাজে দেয়।

ভিনেগার র‍্যাপ

নতুন জুতা পড়ার জন্য ব্যথা হলে এই ভিনেগার র‍্যাপ খুব কাজে দেয়। প্রথমে সমপরিমাণ ভিনেগার ও গরম পানি নিতে হবে। এই মিশ্রণে একটা তোয়ালে ভিজিয়ে নিঙরে নিতে হবে। এই তোয়ালে পায়ের ব্যথার উপর পেচিয়ে রাখতে হবে ৫ মিনিট। এরপর অন্য একটা পাত্রে সমপরিমাণ ভিনেগার ও ঠান্ডা পানি নিয়ে মিশাতে হবে। এই মিশ্রণে আবার তোয়ালে ভিজিয়ে নিঙরে নিয়ে পায়ের যে অংশে ব্যথা সে অংশে পেচিয়ে রাখতে হবে আরো ৫ মিনিট। এভাবে মোট তিনবার গরম ও ঠান্ডা ভিনেগারে ভেজানো তোয়ালে দিয়ে ভাপ নিতে হবে। ব্যথা কমে যাবে।

বরফ

পা মচকে ব্যথা পেলে বরফ খুব কাজে দেয়। আইস প্যাক আক্রান্ত স্থানে কিছুক্ষণ ঘষে নিন। ব্যাথা আস্তে আস্তে কমে যাবে। তবে ১০ মিনিটের বেশি বরফ ঘষা উচিত না। এই দিকটায় সতর্ক থাকবেন।

এসেনসিয়াল অয়েল

বিভিন্ন রকম এসেনসিয়াল অয়েল যেমন রোজমেরি অয়েল, পেপারমিন্ট অয়েল ইত্যাদি পায়ের ব্যথায় ভালো কাজে দেয়। মোটামুটি গরম পানিতে এসব তেল কয়েক ফোটা দিয়ে পা ডুবিয়ে রাখুন বেশ খানিকক্ষণ। এরপর একটা তোয়ালে দিয়ে পা মুছে ফেলুন। পায়ের ব্যথা কমে যাবে।

সতর্কতা

এসব ঘরোয়া টোটকা বা পদ্ধতিগুলো শুধুমাত্র ছোটখাটো সাধারণ পায়ের ব্যথায় কাজে দেবে। যদি আপনার পায়ের ব্যাথা পুরাতন হয় বা কোন অসুখের ফলে হয় তবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করাই উত্তম।

ছবি - পিন্টারেস্ট ডট কম

লিখেছেন -  সাদিয়া রিফাত ইসলাম

সম্পর্কিত লেখা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?

আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর মেঝেতে পা ফেলার সময় ব্যথা লাগে? অথবা সারাদিনের কাজের পর রাতে পায়ের গোড়ালি ব্যথায় ঘুমাতে কষ্ট হয়? অনেকের আবার অনেকক্ষণ...

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

আরও পড়ুন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

পায়ে অস্বস্তিকর কালো ছোপ ছোপ দাগ! জেনে নিন এই ৮টি উপায়
ত্বকের যত্ন

পায়ে অস্বস্তিকর কালো ছোপ ছোপ দাগ! জেনে নিন এই ৮টি উপায়

সূর্যের ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মি থেকে আমাদের মুখের ত্বক, ঘাড় , হাত ঢেকে রাখার অনেক চেষ্টা আমরা করলেও আমাদের পা দুটিকে সূর্য রশ্মি থেকে বাঁচানোর...

ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে খিঁচ বা টান পড়লে কী করবেন?
সুস্থতা

ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে খিঁচ বা টান পড়লে কী করবেন?

ইরার প্রায় রাতেই হঠাৎ তীব্র ব্যথায় ঘুম ভেংগে যায়। পায়ের মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা ও টেনে ধরার অনুভূতি হয়। পা নাড়ানোও তখন প্রায় অসম্ভব বোধ হয়। কিছুক্ষণ...

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

…