দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !

সাজগোজ উপ সম্পাদক · Jun 18, 2013 · 1 min read

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !

একটি সুন্দর হাসি আমাদের সবার মন ভালো করে দেয়। আমরা অনেককেই বলতে শুনি হাসিতে তার মুক্তা ঝরে। এরকম মুক্তা ঝরানো হাসির জন্য সুন্দর, পরিষ্কার, দুর্গন্ধমুক্ত ও ঝকঝকে সাদা দাঁতের প্রয়োজন হয়। অনেকের দাঁত হলদে বা কালচে বর্ণের হয়ে থাকে। তারা এজন্য বিব্রতবোধ করে থাকেন। চলুন আজ জেনে নেই হলুদ দাঁত থেকে মুক্তির উপায়। দাঁত থাকুক ঝকঝকে সাদা!

হলুদাভাব দাঁতের কারণ 

০১. বয়স হলে বিভিন্ন খনিজ পদার্থ ও ভিটামিন শোষণ ক্ষমতা কমে যেতে থাকে। তাই ক্যালসিয়াম শোষণ ক্ষমতা কমে যায়। ক্যালসিয়াম দাঁতের গঠনের একটি অন্যতম উপাদান। তাই ক্যালসিয়াম শোষণ ক্ষমতা কমে যাওয়ার ফলে দাঁতের শক্তি ও সুস্থ্যতা থাকেনা। দাঁতের রঙের পরিবর্তন হয়ে কালচে হতে থাকে।

০২. বিভিন্ন মানুষের দাঁতের রঙ বিভিন্ন ধরণের হয়। জেনেটিক কারণে অনেকের দাঁত হলুদাভাব হয়ে থাকে।

০৩. খাদ্যাভাস আমাদের দাঁতের রঙের উপর প্রভাব ফেলে। যেমন - চা , কফি, কোলা, সিগারেট, Acidic জুস। কিছু ওষুধ ও অতিরিক্ত রঙীন খাবার বেশি খেলে দাঁতের রঙ কালচে বা হলদে হয়ে যায়।

০৪. ধুমপান করলে ও জর্দা দিয়ে পান খেলে দাঁত কালচে বা লালচে বর্ণের হয়ে যায়। কারণ এতে নিকোটিন থাকে যা দাঁতের এনামেল নষ্ট করে দেয়।

০৫. কিছু রাসায়নিক পদার্থ ও ওষুধ দাঁতের রঙ পরিবর্তন করে।

০৬. ভালো ভাবে দাঁত ব্রাশ না করলেও দাঁতে হলদেভাব থাকে।

দাঁত সাদা করার উপায়

দাঁত সাদা করার জন্য অবশ্যই আপনাকে দাঁত পরিষ্কার রাখতে হবে। এজন্য যা করতে হবে তা হলো -

  • ব্রাশ - নিয়মিত ৩ বেলা খাবারের পরপরই ব্রাশ করতে হবে। ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। ব্রাশ ও টুথপেস্ট প্রতি ৩ মাস পরপর পাল্টাতে হবে।
  • ফ্লসিং - ব্রাশ করার পর অবশ্যই ফ্লস ব্যবহার করতে হবে। এতে দাঁতের ভেতরের আঁটকে থাকা খাবার বের হয়ে আসবে।
  • মাউথ ওয়াশ - একটি ভালো এন্টিসেপটিক মাউথ ওয়াশ দিয়ে কুলি করে নিবেন। এতে ব্যাকটেরিয়া ধ্বংস হয়।
  • পানি পান করুন - প্রচুর পরিমাণে পানি পান করবেন যাতে মুখ ভেজা থাকে। পানি খাদ্যদ্রব্য মুখ থেকে ধুয়ে নিয়ে যায়। এতে খাবার আঁটকে থাকেনা। ফলে ব্যাকটেরিয়াও জন্মাতে পারেনা আর দাঁতে দুর্গন্ধ বা দাগ হয় না। আয়রনযুক্ত কলের পানি খাবেন না। এতে দাঁত হলুদ বা কালচে বর্ণ ধারণ করে।
  • এড়িয়ে চলবেন যেগুলো - কফি, চা, ধুমপান, মদ বর্জন করুন। অতিরিক্ত রঙীন খাবার খাওয়ার পরপরই দাঁত পরিষ্কার করুন।

কিছু প্রাকৃতিক টিপস দাঁত সাদা করার জন্য

বেকিং সোডা

এটি দাঁত সাদা করতে অতুলনীয় -

- একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে তাতে বেকিং সোডা নিয়ে দাঁত মাজলে দাঁত হয় ঝকঝকে সাদা।

- লবন ও ১ চিমটি বেকিং সোডা দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়।

- এছাড়াও বেকিং সোডা ও হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়।

- সাদা দাঁতের জন্য ম্যালিক এসিড দরকার। এটি তৈরী করতে পারেন স্ট্রবেরী ও বেকিং সোডা দিয়ে। এরপর দাঁতে ঘষে নিয়ে ৫ মিনিট অপেক্ষার পর দাঁত ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন করতে পারেন।

এছাড়াও যা করতে পারেন -

০১. কাঠের কয়লা দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়। তবে খেয়াল রাখতে হবে যে কাঁঠের কয়লাটি যেন জীবাণুমুক্ত থাকে এবং কয়লাটি মিহি গুঁড়ো করে নিতে হবে নাহলে দাঁত মাজতে গেলে ব্যথা লাগবে।

০২. লেবু ও লবন মিশ্রণ - এক চিমটি লবন ও কয়েক ফোঁটা লেবু দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়।

০৩. কমলার খোসার ভেতরটা দিয়ে দাঁত ঘষলে দাঁত সাদা হয়।

০৪. স্ট্রবেরি খেলে দাঁত সাদা হয়। আজকাল আমাদের দেশেও এই ফলটি পাওয়া যায় অথবা ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে দাঁত সাদা থাকে।

০৫. আপেল সিডার ও সাদা ভিনেগার দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়।

০৬. পুদিনা পাতা অনেক উপকারী। এটি দাঁত সাদা করে।

০৭. সুগার ফ্রি চিউইংগাম চিবোলে দাঁত সাদা হয়।

০৮.সবুজ চা তে প্রচুর ফ্লুরাইড থাকে। এছাড়া এটি এন্টি এসিডিক হওয়ার কারণে দাঁতে হলুদ রং পড়তে বাঁধা দেয়।

০৯.মাশরুম খান। এতে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড থাকে। যা ব্যাকটেরিয়া ধ্বংস করে ও ডেন্টাল প্লাক হতে দেয়না।

১০.এছাড়াও মেয়েরা তাদের দাঁত সাদা দেখানোর জন্য নীল বেজের লিপস্টিক ব্যবহার করতে পারেন।

জানলেন তো দাঁত কিভাবে সাদা রাখতে হয়! এবার দাঁত থাকুক ঝকঝকে সাদা আর একটি সুন্দর হাসি উপহার দিন প্রিয়জনকে।

লিখেছেন- লিলাবতী লিমা

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

দাঁতের সুস্থতার জন্য কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?
সুস্থতা

দাঁতের সুস্থতার জন্য কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?

হাসির মাধ্যমে প্রকাশ পায় সৌন্দর্য। আর প্রাণ খুলে হাসার মূলমন্ত্র হলো সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল দাঁত। কিন্তু সঠিক যত্নের অভাবে এবং খাদ্যাভ্যাস সঠিক না...

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!
সুস্থতা

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!

হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই, এই দেখো না কত হাসির খবর বলে যাই। মনের অজান্তেই মনে পড়ে গেলো ছোট্ট বেলার কবিতা। তবে এই হাসির পেছনে গুরুত্বপূর্ণ ভ...

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়
স্বাস্থ্য

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়

আমরা স্কিন কেয়ার কিংবা আমাদের আউটলুক নিয়ে যতটা ভাবি, নিজেদের ওরাল হাইজিন কিংবা ওরাল কেয়ার নিয়ে কি এতটা ভাবি? বাকি সবকিছুর মতো প্রোপার ওরাল কেয়ার করাও...

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!
সুস্থতা

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!

শুধু কি মুখের সৌন্দর্য বাড়াতে দাঁত? বরং খাবার খাওয়ার কাজটি অত্যন্ত দক্ষতার সাথেই পালন করছে দাঁত। আর এই দাঁত আমাদের শরীরের এক অপরিহার্য অংশ বা বলা যায়...

আরও পড়ুন

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য সেরা পাঁচটি খাবার
স্বাস্থ্য

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য সেরা পাঁচটি খাবার

ছোটবেলা থেকেই আমরা সকলেই শুনে এসেছি, মিষ্টিজাতীয় ও ভাজাপোড়া খাবার দাঁত ও মাড়ির জন্য ভীষণ ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, এসব খাবার অতিরিক্ত খেলে হতে পারে...

মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ও কারণগুলো কী কী?
সুস্থতা

মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ও কারণগুলো কী কী?

'সুস্থ দাঁত মানে সুন্দর হাসি'- প্রচলিত এ কথার সাথে তো আমরা সবাই পরিচিত। কিন্তু সুন্দর হাসির জন্য যে দাঁতের সঠিক যত্ন নিতে হয় সেটা কয়জন মানি? মুখ ও দাঁ...

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?
সুস্থতা

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?

ছোট বড় সকলেরই একটা কমন হেলথ ইস্যু হল দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি। মায়েদের কমন কমপ্লেইন থাকে যে বাচ্চার দাঁত পোকা খেয়ে ফেলছে বা পোকা ধরে দাঁত ক্ষয় হ...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে ১৪টি গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস!
সুস্থতা

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে ১৪টি গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস!

"তোমার হাসি অনেক সুন্দর "...... এমন প্রশংসা পেতে কার না ভালো লাগে? কিন্তু এমন অনেকেই আছেন যারা প্রাণ খুলে হাসার মত কনফিডেন্স পান না। কারণ একটাই, দাঁত...

আপনার  উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ুক সবখানে
সুস্থতা

আপনার উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ুক সবখানে

সুস্থ দাঁতের সুন্দর হাসি আমরা সবাই ভালোবাসি । দাঁতের যত্নে আমাদের সবারই খুব সচেতন হওয়া উচিৎ । বিভিন্ন কারনের আমাদের এই সুন্দর ঝকমকে দাঁত দিনে দিনে যত্...

…