সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে ১৪টি গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস!

ফারিন · Apr 10, 2014 · 1 min read

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে ১৪টি গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস!
"তোমার হাসি অনেক সুন্দর "...... এমন প্রশংসা পেতে কার না ভালো লাগে? কিন্তু এমন অনেকেই আছেন যারা প্রাণ খুলে হাসার মত কনফিডেন্স পান না। কারণ একটাই, দাঁত সাদা ও সুন্দর না হওয়া। সুন্দর দাঁত পেতে যে অনেক বেশি খরচ করতে হবে এমন ধারনাও ঠিক নয় । তাই কিছু সাশ্রয়ী, সহজ ও প্রাকৃতিক উপায়ে সুন্দর, সুস্থ ও নজরকাড়া দাঁত ও হাসি পেতে রইল কিছু টিপস।

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে করনীয়

১) একটি লেবু দুই ভাগ করে কেটে , একটি কাটা অংশ দিয়ে দাঁত ঘষুন । এমন ভাবে প্রয়োগ করুন যাতে লেবু থেকে রস বের হয়। এভাবে আপনার দাঁতের হলদে ভাব  দূর হবে। ২) অর্ধেক চা-চামুচ বেকিং সোডা ও এক চিমটি লবণ মিশিয়ে আঙ্গুলের মাথা দিয়ে দাঁতে ঘষুন । এটি ভালো ফল দিবে । সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে স্ট্রবেরি - shajgoj.com ৩) স্ট্রবেরিও সাদা দাঁত পেতে বেশ উপকারী । একটি স্ট্রবেরি স্ম্যাশ করে অথবা দুই ভাগ করে কেটে নিয়েও দাঁতে ঘষতে পারেন। ৪) দাঁতের দাগ তুলতে লবণ ব্যবহার করুন । সবচেয়ে ভালো হয় আঙ্গুলের মাথায় লবণ নিয়ে দাঁতে ঘষলে। ৫) কলা খেয়ে কলার খোসা আমরা ফেলে দেই । কিন্তু আপনি কি জানেন , এটি আপনার দাঁতকে করে তুলতে পারে ঝকঝকে ? পাকা কলার খোসার ভিতরের দিকের অংশ দিয়ে দাঁত ঘষে দেখুন, পার্থক্য টা নিজেই বুঝতে পারবেন । ৬) কমলার খোসার ভিতরের দিকও ব্যবহার করতে পারেন । ৭) এছাড়াও, বিভিন্ন ক্রাঞ্চি ফল ও সবজি ( যেমন ,আপেল, গাজর , শশা, ইক্ষু ইত্যাদি ) খেলে দাঁতের দাগ দূর হবে ।

করনীয় ও কিছু তথ্য

৮) মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর অবশ্যই কুলি করুন। সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে গ্রিন-টি - shajgoj.com ৯) কফি, দুধ-চা না খেয়ে গ্রীন টি/হারবাল টি খাওয়া দাঁতের জন্য ভালো। ১০) ক্যালসিয়াম মজবুত দাঁতের জন্য অনেক দরকারি এবং কালসিয়াম পেতে দরকার ভিটামিন ডি। এছাড়াও ফসফরাস, ম্যাগনেসিয়াম, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, মিনারেল এনামেল গঠনের জন্য অতি প্রয়োজনীও । মাছ,মাংস, ডিম, কলা, কমলা রঙের ফল, সবজি ও সবুজ রঙের শাক এ এসব উপাদান থাকে । ১১) গ্যাস যুক্ত পানীয় কম খেতে হবে । কারণ এসব পানীয় এর এসিড দাঁতের এনামেল এর ক্ষতি করে এবং দাঁত দুর্বল ও হলদে করে । ডার্ক কালারের জুস (যেমন তরমুজ, পেঁপে, আমের জুস) এর পিগমেন্ট ও চিনি দাঁতের সাদা রঙ কেড়ে নেয় । তাই এসব পানীয় খেলে স্ট্র ব্যবহার করুন । ১২) বিভিন্ন ধরনের ড্রাগস , সিগারেট শুধু স্বাস্থ্যের জন্যই নয়, দাঁতের জন্য ও ক্ষতিকর । নিকোটিন দাঁতের প্রাকৃতিক রঙ কেড়ে নিয়ে দাঁত কালো করে ফেলে । ব্ল্যাক কফি, রেড ওয়াইন, পান-সুপারি খাওয়া, অতিরিক্ত চা পান , বরফ খাওয়া ইত্যাদি দাঁতের জন্য ক্ষতিকর ও দাঁতকে দুর্বল করে । ১৩) রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করার অভ্যাস করুন ।   ১৪) কোনকিছুই যেমন অতিরিক্ত ভালো নয়, তেমনি প্রতিদিনই অতিরিক্ত বার (২ বারের বেশি ) দাঁত ব্রাশ করাও দাঁতের জন্য ভালো নয়। এতে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্থ হয় । সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে করনীয় নিয়ে এই তো বেশ জেনে ফেললেন। এখন এই টিপসগুলো মেনে আপনার দাতের যত্ন করুন, সুস্থ থাকুন। ছবিঃ সংগৃহীত - ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

দাঁতের সুস্থতার জন্য কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?
সুস্থতা

দাঁতের সুস্থতার জন্য কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?

হাসির মাধ্যমে প্রকাশ পায় সৌন্দর্য। আর প্রাণ খুলে হাসার মূলমন্ত্র হলো সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল দাঁত। কিন্তু সঠিক যত্নের অভাবে এবং খাদ্যাভ্যাস সঠিক না...

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !
সুস্থতা

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !

একটি সুন্দর হাসি আমাদের সবার মন ভালো করে দেয়। আমরা অনেককেই বলতে শুনি হাসিতে তার মুক্তা ঝরে। এরকম মুক্তা ঝরানো হাসির জন্য সুন্দর, পরিষ্কার, দুর্গন্ধমুক...

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!
সুস্থতা

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!

হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই, এই দেখো না কত হাসির খবর বলে যাই। মনের অজান্তেই মনে পড়ে গেলো ছোট্ট বেলার কবিতা। তবে এই হাসির পেছনে গুরুত্বপূর্ণ ভ...

মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ও কারণগুলো কী কী?
সুস্থতা

মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ও কারণগুলো কী কী?

'সুস্থ দাঁত মানে সুন্দর হাসি'- প্রচলিত এ কথার সাথে তো আমরা সবাই পরিচিত। কিন্তু সুন্দর হাসির জন্য যে দাঁতের সঠিক যত্ন নিতে হয় সেটা কয়জন মানি? মুখ ও দাঁ...

আরও পড়ুন

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়
স্বাস্থ্য

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়

আমরা স্কিন কেয়ার কিংবা আমাদের আউটলুক নিয়ে যতটা ভাবি, নিজেদের ওরাল হাইজিন কিংবা ওরাল কেয়ার নিয়ে কি এতটা ভাবি? বাকি সবকিছুর মতো প্রোপার ওরাল কেয়ার করাও...

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!
সুস্থতা

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!

শুধু কি মুখের সৌন্দর্য বাড়াতে দাঁত? বরং খাবার খাওয়ার কাজটি অত্যন্ত দক্ষতার সাথেই পালন করছে দাঁত। আর এই দাঁত আমাদের শরীরের এক অপরিহার্য অংশ বা বলা যায়...

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?
সুস্থতা

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?

ছোট বড় সকলেরই একটা কমন হেলথ ইস্যু হল দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি। মায়েদের কমন কমপ্লেইন থাকে যে বাচ্চার দাঁত পোকা খেয়ে ফেলছে বা পোকা ধরে দাঁত ক্ষয় হ...

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য সেরা পাঁচটি খাবার
স্বাস্থ্য

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য সেরা পাঁচটি খাবার

ছোটবেলা থেকেই আমরা সকলেই শুনে এসেছি, মিষ্টিজাতীয় ও ভাজাপোড়া খাবার দাঁত ও মাড়ির জন্য ভীষণ ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, এসব খাবার অতিরিক্ত খেলে হতে পারে...

আপনার  উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ুক সবখানে
সুস্থতা

আপনার উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ুক সবখানে

সুস্থ দাঁতের সুন্দর হাসি আমরা সবাই ভালোবাসি । দাঁতের যত্নে আমাদের সবারই খুব সচেতন হওয়া উচিৎ । বিভিন্ন কারনের আমাদের এই সুন্দর ঝকমকে দাঁত দিনে দিনে যত্...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

…