দাঁতের মাড়ির যত্ন

সাজগোজ উপ সম্পাদক · Oct 06, 2015 · 1 min read

দাঁতের মাড়ির যত্ন

ঝকঝকে দাঁতে সুন্দর হাসি কেবল আপনার ব্যক্তিত্বকেই আকর্ষণীয় করে না, এটা আপনার সুস্বাস্থ্যেরও পরিচায়ক। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অনেকেই দাঁত সুস্থ রাখার বিষয়ে সচেতন থাকেন না। ঠেকায় পড়ে দাঁতের চিকিৎসকের কাছে না যাওয়া পর্যন্ত যেন তারা বিষয়টির গুরুত্বই বোঝেন না। একটু সচেতন হলে এবং কিছু বিষয় নিয়মিত চর্চার মধ্য দিয়ে অভ্যাসে পরিণত করতে পারলে সারা জীবন সুস্থ-সবল দাঁতের সুন্দর হাসি হাসতে পারবেন আপনি। আজকাল আমাদের দাঁতের যে সবচেয়ে সাধারণ সমস্যা যা কম বেশি সবার দেখা যায় তা হচ্ছে মাড়ি দিয়ে রক্ত পড়া। অনেক সময় হাসতে অথবা কথা বলতে গিয়ে দাঁতে রক্ত দেখা যায় আবার শক্ত কিছু খেতে গিয়েও মাড়ি দিয়ে রক্ত পড়তে দেখা যায়। যাই হোক আজকে আমরা  মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ এবং ঘরে বসে কীভাবে এর সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করবো। প্রথমে কারণগুলো জেনে নিই- প্রথমেই বলি মাড়ি দিয়ে রক্ত পড়া শরীরের অন্যান্য অসুখের সাথে রিলেটেড হতে পারে।  যদিও এটি প্রাণঘাতী অসুখ নয় তবে সময় মতো দাঁতের যত্ন অথবা চিকিৎসা না করলে এটি ইনফেকশন এবং কিছু কিছু সময় ক্যান্সারের কারণ হতে পারে। কারণ-

  • জোরে জোরে ব্রাশ করা।
  • ভিটামিনের অভাব।
  • অন্য কোন ওষুধের সাইড ইফেক্ট।
  • মুখে ঘা।
  • গর্ভধারণের সময় হরমোনের পরিবর্তন।
  • অন্যান্য মেডিকেল সমস্যা যেমন ডায়াবেটিকস, লিউকিমিয়া, স্কারভি ইত্যাদি।

এবার চলুন জেনে নিই কীভাবে ঘরে বসে এর চিকিৎসা করা যায়-

  • লবঙ্গঃ লবঙ্গ মাড়ির প্রদাহ কমিয়ে রক্ত পড়া বন্ধ করতে সহায়তা করে। অল্প পরিমাণ লবঙ্গের তেল অথবা পাউডার নিয়ে মাড়িতে হালকা ভাবে ম্যাসাজ করুন অথবা ১-২ টি লবঙ্গ চিবিয়ে খেয়ে নিন। এতে হালকা জ্বালা ভাব অনুভব হলেও এটি আপনার মাড়ির প্রদাহ কমিয়ে ফেলবে।
  • অ্যালোভেরাঃ অল্প পরিমাণ অ্যালোভেরা পাল্প নিয়ে মাড়িতে ম্যাসাজ করুন এতে রক্ত পড়া কমে যাবে।
  • তাজা শাকসবজি এবং ফলঃ সুস্থ মাড়ি পেতে প্রচুর পরিমাণ তাজা শাকসবজি এবং ফল খেতে হবে কারণ এতে আপনার শরীরের ভিটামিনের অভাব দূর হবে। কাঁচা সবজি এবং ফল চিবিয়ে খেলে মাড়ির রক্ত চলাচল বেড়ে যায় ফলে এটি রক্তক্ষরণ কমিয়ে দেয়।
  • লবণ দিয়ে কুলকুচিঃ সবচেয়ে সহজ উপায় হল লবন পানি দিয়ে কুলকুচি করা। এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি লবণ নিয়ে দিনে ৩ বার কুলকুচি করুন।
  • ভিটামিন সিঃ ভিটামিন  সি এর অভাবে মুখে ঘা হয় তাই প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে যেমনঃ কমলা, লেবু, আমলকী, ইত্যাদি।
  • দুধঃ  দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যা আপনার মাড়িকে শক্ত করে থাকে। তবে এতে চর্বিও থাকে। আপনি যখন দুধ পান করেন তখন এর চর্বি আপনার মাড়িতে লেগে থাকতে পারে এবং এটি মাড়ির জন্য মোটেই ভালো না । তাই যখনই দুধ পান করবেন তারপর অবশ্যই ব্রাশ করে নিন।
  • বেকিং সোডাঃ আপনার টুথব্রাশটি বেকিং সোডার পাউডারে একবার মেখে নিন এবং ব্রাশ করুন। আপনি চাইলে পেস্টের সাথে মিশিয়ে নিতে পারেন।
  • মধু ও রসুনঃ মধু খুব শক্তিশালী অ্যান্টিব্যাক্টেরিয়াল টনিক। একটি রসুনের কোয়া নিয়ে এর অর্ধেক পরিমাণ নিন এবং এক টেবিল চামচ মধু মিক্স করে মাড়িতে ম্যাসাজ করুন।

আশা করছি টিপস গুলো আপনাদের কাজে লাগবে।

লিখেছেনঃ পাপিয়া সুলতানা

ছবিঃ manusdental.com

সম্পর্কিত লেখা

মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ও কারণগুলো কী কী?
সুস্থতা

মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ও কারণগুলো কী কী?

'সুস্থ দাঁত মানে সুন্দর হাসি'- প্রচলিত এ কথার সাথে তো আমরা সবাই পরিচিত। কিন্তু সুন্দর হাসির জন্য যে দাঁতের সঠিক যত্ন নিতে হয় সেটা কয়জন মানি? মুখ ও দাঁ...

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য সেরা পাঁচটি খাবার
স্বাস্থ্য

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য সেরা পাঁচটি খাবার

ছোটবেলা থেকেই আমরা সকলেই শুনে এসেছি, মিষ্টিজাতীয় ও ভাজাপোড়া খাবার দাঁত ও মাড়ির জন্য ভীষণ ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, এসব খাবার অতিরিক্ত খেলে হতে পারে...

দাঁতের সুস্থতার জন্য কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?
সুস্থতা

দাঁতের সুস্থতার জন্য কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?

হাসির মাধ্যমে প্রকাশ পায় সৌন্দর্য। আর প্রাণ খুলে হাসার মূলমন্ত্র হলো সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল দাঁত। কিন্তু সঠিক যত্নের অভাবে এবং খাদ্যাভ্যাস সঠিক না...

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়
স্বাস্থ্য

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়

আমরা স্কিন কেয়ার কিংবা আমাদের আউটলুক নিয়ে যতটা ভাবি, নিজেদের ওরাল হাইজিন কিংবা ওরাল কেয়ার নিয়ে কি এতটা ভাবি? বাকি সবকিছুর মতো প্রোপার ওরাল কেয়ার করাও...

আরও পড়ুন

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?
সুস্থতা

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?

ছোট বড় সকলেরই একটা কমন হেলথ ইস্যু হল দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি। মায়েদের কমন কমপ্লেইন থাকে যে বাচ্চার দাঁত পোকা খেয়ে ফেলছে বা পোকা ধরে দাঁত ক্ষয় হ...

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!
সুস্থতা

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!

হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই, এই দেখো না কত হাসির খবর বলে যাই। মনের অজান্তেই মনে পড়ে গেলো ছোট্ট বেলার কবিতা। তবে এই হাসির পেছনে গুরুত্বপূর্ণ ভ...

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!
সুস্থতা

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!

শুধু কি মুখের সৌন্দর্য বাড়াতে দাঁত? বরং খাবার খাওয়ার কাজটি অত্যন্ত দক্ষতার সাথেই পালন করছে দাঁত। আর এই দাঁত আমাদের শরীরের এক অপরিহার্য অংশ বা বলা যায়...

নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস এর কারণ এবং এর চিকিৎসা
সুস্থতা

নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস এর কারণ এবং এর চিকিৎসা

শরীরের অন্যতম অঙ্গ নাক। নাকের প্রধান কাজ শ্বাস গ্রহণ ও ত্যাগ করা। শ্বাস প্রশ্বাস সঠিকভাবে চলছে মানেই ব্যক্তি জীবিত আছেন। এই নাক দিয়ে যখন রক্ত পড়ে তখন...

ব্লাড ডোনেশন | কারা রক্তদান করতে পারে এবং এর উপকারিতা জানা আছে কি?
সুস্থতা

ব্লাড ডোনেশন | কারা রক্তদান করতে পারে এবং এর উপকারিতা জানা আছে কি?

কোন মানুষের রক্তের প্রয়োজন হলে তা অন্য কোন মানুষ হতেই সংগ্রহ করতে হয়। কারণ এখন অব্দি চিকিৎসাবিজ্ঞানে রক্তের কোন বিকল্প বা কৃত্তিম রক্ত তৈরি করার পদ্ধত...

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !
সুস্থতা

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !

একটি সুন্দর হাসি আমাদের সবার মন ভালো করে দেয়। আমরা অনেককেই বলতে শুনি হাসিতে তার মুক্তা ঝরে। এরকম মুক্তা ঝরানো হাসির জন্য সুন্দর, পরিষ্কার, দুর্গন্ধমুক...

…