আপনার উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ুক সবখানে

sub-editor · Apr 19, 2016 · 1 min read

আপনার  উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ুক সবখানে

সুস্থ দাঁতের সুন্দর হাসি আমরা সবাই ভালোবাসি । দাঁতের যত্নে আমাদের সবারই খুব সচেতন হওয়া উচিৎ । বিভিন্ন কারনের আমাদের এই সুন্দর ঝকমকে দাঁত দিনে দিনে যত্নের অভাবে হয়ে ওঠে হলুদ। পানিতে অতি  মাত্রার আয়রন, ধূমপান, দূষণ , নিয়মিত দাঁত পরিষ্কার করতে অবহেলা - এসব কারণে আমাদের দাঁত হলদেটে হয়ে যায়। কিন্তু, সঠিক যত্নের পাশাপাশি কিছু বিশেষ খাবার আপনার দাঁতকে ঝকঝকে রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

[picture]

আসুন জেনে নিই সেসব খাবারের একটি তালিকা -

পনির ও দুধ

পনির ও দুধ দাঁতের এনামেলকে সুরক্ষা করে এবং দাঁতের ক্যাভিটিকে দূরে রাখে। খাবার দুটির প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস দাঁতের এনামেলের ক্ষয় রোধ করে দাঁতকে মজবুত করে তোলে এবং একই সাথে দাঁতকে সুস্থ রাখার পাশাপাশি দাঁতের উজ্জলতাকে ধরে রাখে।

সাইট্রাস অ্যাসিডযুক্ত ফল

সাইট্রাস অ্যাসিড মুখে স্যালাইভার পরিমাণ বাড়িয়ে দেয়।যেসব ফলে এই এসিডটি আছে যেমন কমলা, আঙ্গুর এগুলো দাঁতের এনামেলকে রক্ষা করে আবার এই ফলগুলোতে প্রচুর পরিমানে পানি থাকায় এসব খাওয়ার ফলে দাঁতের এসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে পরিষ্কার করে দাঁতকে উজ্জ্বল ও শক্তিশালী করে তোলে।

Keep_Your_Teeth_Healthy

ওমেগা ৩

ওমেগা ৩ যুক্ত খাবার দাঁতের সুরক্ষায় খুবই কার্যকরী । দাঁত এ বিভিন্ন ধরণের প্রদাহ ও সংক্রমনের ফলে দাঁত অনুজ্জ্বল হয়ে ওঠে এবং অনেক ধরণের রোগের সৃষ্টি হয় । ওমেগা ৩ যুক্ত খাবার দাঁতের এসব প্রদাহ ও সংক্রমন হতে দাঁতকে রক্ষা করে দাঁতকে সাস্থ্যময় করে তোলে । মাছ, মাছের তেল ও বীজ জাতীয় খাবারে ওমেগা ৩ পাওয়া যায় ।

সবজি

গাজর, ব্রকলি বা সবুজ শাক জাতীয় খাবার দাঁত থেকে হলুদ দাগ দূর করে। বিশেষভাবে গাজরে অনেক ক্যারোটিন রয়েছে যা দাঁতকে সুস্থ রাখার জন্য জরুরী।

চিনি বিহীন চুইং গাম

আপনি যদি মিষ্টি জাতীয় খাবারে বেশী আগ্রহী হন তবে তা আপনার দাঁতের জন্য খুবই ক্ষতিকর । তাই মিষ্টির এই আগ্রহ দূর করতে চিনি বিহীন চুইংগাম কাছে রাখতে পারেন । এটি আপনার মুখে স্যালাইভার প্রবাহ বাড়াবে যা আপনার খাদ্য কনা মুখ থেকে সরিয়ে দেয় । মুখের এসিডিটি কমায় এবং সর্বোপরি  দাঁতের এনামেলকে রক্ষা করে দাঁতকে সুস্থ ও সুন্দর রাখে।

ড্রাই ফ্রুট

যেসব ফল শুকিয়ে রাখা যায় যেমন কিসমিস দাঁতকে সাদা রাখতে সাহায্য করে।

[picture]

পানি ও চিনি বিহীন পানীয়

পানি আপনার মুখ ও দাঁতকে পরিষ্কার রাখার সবচেয়ে সহজতম উপায়। এটি খাদ্য কনাকে মুখ থেকে দূর করে এবং মুখের এসিডিটি উৎপাদনে বাধা দেয় । দাঁতকে ক্যাভিটি থেকে সুরক্ষায় অতীব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে । আর কোমল পানীয় খেতে চাইলে অবশ্যই চিনি বিহীন কোমল পানীয় পান করুন দাঁতের সুরক্ষার জন্য ।

দাঁত থাকতে আমাদের সবার দাঁতের মর্যাদা রাখতে হবে নয়তো অকালে আপনি আপনার সুন্দর হাসি হারাতে পারেন। দাঁতকে সুন্দর স্বাস্থ্যময় আর ঝকঝকে রাখতে এই নিয়মগুলো মেনে চালুন আর উজ্জ্বল হাসিতে ভরিয়ে রাখুন আপনার পৃথিবী ।

লিখেছেন – রোকাসানা আকতার

ছবি -  স্মার্টস্টার্ট.আইআর

সম্পর্কিত লেখা

দাঁতের সুস্থতার জন্য কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?
সুস্থতা

দাঁতের সুস্থতার জন্য কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?

হাসির মাধ্যমে প্রকাশ পায় সৌন্দর্য। আর প্রাণ খুলে হাসার মূলমন্ত্র হলো সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল দাঁত। কিন্তু সঠিক যত্নের অভাবে এবং খাদ্যাভ্যাস সঠিক না...

মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ও কারণগুলো কী কী?
সুস্থতা

মুখ ও দাঁতের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ও কারণগুলো কী কী?

'সুস্থ দাঁত মানে সুন্দর হাসি'- প্রচলিত এ কথার সাথে তো আমরা সবাই পরিচিত। কিন্তু সুন্দর হাসির জন্য যে দাঁতের সঠিক যত্ন নিতে হয় সেটা কয়জন মানি? মুখ ও দাঁ...

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!
সুস্থতা

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!

হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই, এই দেখো না কত হাসির খবর বলে যাই। মনের অজান্তেই মনে পড়ে গেলো ছোট্ট বেলার কবিতা। তবে এই হাসির পেছনে গুরুত্বপূর্ণ ভ...

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !
সুস্থতা

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !

একটি সুন্দর হাসি আমাদের সবার মন ভালো করে দেয়। আমরা অনেককেই বলতে শুনি হাসিতে তার মুক্তা ঝরে। এরকম মুক্তা ঝরানো হাসির জন্য সুন্দর, পরিষ্কার, দুর্গন্ধমুক...

আরও পড়ুন

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!
সুস্থতা

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!

শুধু কি মুখের সৌন্দর্য বাড়াতে দাঁত? বরং খাবার খাওয়ার কাজটি অত্যন্ত দক্ষতার সাথেই পালন করছে দাঁত। আর এই দাঁত আমাদের শরীরের এক অপরিহার্য অংশ বা বলা যায়...

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়
স্বাস্থ্য

ওরাল কেয়ার | যে ৫টি অভ্যাস আপনার দাঁতকে রাখবে সুস্থ ও সুন্দর সবসময়

আমরা স্কিন কেয়ার কিংবা আমাদের আউটলুক নিয়ে যতটা ভাবি, নিজেদের ওরাল হাইজিন কিংবা ওরাল কেয়ার নিয়ে কি এতটা ভাবি? বাকি সবকিছুর মতো প্রোপার ওরাল কেয়ার করাও...

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে ১৪টি গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস!
সুস্থতা

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে ১৪টি গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস!

"তোমার হাসি অনেক সুন্দর "...... এমন প্রশংসা পেতে কার না ভালো লাগে? কিন্তু এমন অনেকেই আছেন যারা প্রাণ খুলে হাসার মত কনফিডেন্স পান না। কারণ একটাই, দাঁত...

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য সেরা পাঁচটি খাবার
স্বাস্থ্য

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য সেরা পাঁচটি খাবার

ছোটবেলা থেকেই আমরা সকলেই শুনে এসেছি, মিষ্টিজাতীয় ও ভাজাপোড়া খাবার দাঁত ও মাড়ির জন্য ভীষণ ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, এসব খাবার অতিরিক্ত খেলে হতে পারে...

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?
সুস্থতা

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?

ছোট বড় সকলেরই একটা কমন হেলথ ইস্যু হল দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি। মায়েদের কমন কমপ্লেইন থাকে যে বাচ্চার দাঁত পোকা খেয়ে ফেলছে বা পোকা ধরে দাঁত ক্ষয় হ...

দাঁতের ব্যথা নিরাময় ও নিয়ন্ত্রণে ৮টি কার্যকরী ঘরোয়া সল্যুশন!
সুস্থতা

দাঁতের ব্যথা নিরাময় ও নিয়ন্ত্রণে ৮টি কার্যকরী ঘরোয়া সল্যুশন!

দাঁতের ব্যথা শব্দটির সাথে আমরা সবাই বেশ পরিচিত। অনেকভাবেই এই ব্যথা অনুভূত হতে পারে। ব্যাক্তি বিশেষে এটি হালকা বেদনাদায়ক থেকে শুরু করে তীব্র বেদনাদায়কও...

…