সুস্বাস্থ্য ও সুন্দর ত্বক পেতে কোন ধরনের পানীয় কার্যকরী?

সাজগোজ উপ সম্পাদক · Sep 17, 2013 · 1 min read

সুস্বাস্থ্য ও সুন্দর ত্বক পেতে কোন ধরনের পানীয় কার্যকরী?

স্বাস্থ্যকর পানীয় বলতে আমরা বুঝি যে সকল পানীয়তে ভিটামিন, অ্যামাইনো এসিড, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ উপাদান থাকে যা গ্রহণের ফলে শরীর যথেষ্ট পরিমাণ পুষ্টি লাভ করে। যদিও এ সকল পুষ্টি উপাদান খাদ্যের মাধ্যমেও পাওয়া সম্ভব কিন্তু পানীয়ের মাধ্যমে গ্রহণ করা সহজতর। স্বাস্থ্যকর পানীয় ত্বকে পানির চাহিদা বজায় রাখতে সাহায্য করে, ত্বকের বলিরেখা, ব্রণ, মেছতা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। ত্বককে উজ্জ্বল, মসৃন ও সতেজ রাখে।

কেন স্বাস্থ্যকর পানীয়? বিশেষজ্ঞদের মতে সব সময় সুষম খাদ্য গ্রহণ করা বা কতটুকু খাবার পর্যাপ্ত তা পরিমাপ করা সম্ভব হয়ে ওঠে না। এছাড়া নানা রকম রোগ, হজমের সমস্যা, এলার্জির সমস্যার কারণেও অনেক খাবার গ্রহণ সম্ভব হয় না। সুষম খাবার খায় এমন অনেকেই চুল, ত্বকের সমস্যায় ভোগেন। সেক্ষেত্রে স্বাস্থ্যকর পানীয় পুষ্টি চাহিদা পূরনের সহজতর মাধ্যম। পানীয় বা পানযোগ্য খাদ্য শরীর সহজেই শোষণ করতে পারে, ফলে ভিটামিন, মিনারেলসের মতো পুষ্টি উপাদান দ্রুত ত্বকে ও শরীরে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, যে সকল খাদ্য উপাদান আমাদের জন্য আবশ্যক তার সবকিছুই পানীয়র দ্বারা গ্রহণ বা পূরন সম্ভব নয়। এক গ্লাস স্বাস্থ্যকর পানীয় স্বাভাবিক পানির বিকল্প হতে পারে না এবং অবশ্যই তাতে ১৫ গ্রামের বেশি চিনি যোগ করা ঠিক হবে না। এক্ষেত্রে ঘরে তৈরী পানীয়ই হতে পারে একমাত্র বিকল্প, তবে আজকাল বাজারে হরেক ব্র্যান্ডের হেলথ ড্রিংক পাওয়া যায়। নাম যাচাই করে কিনে নিতে পারেন।

আমাদের দৈনিক নূন্যতম ১২-১৫ গ্লাস পানি পান করা প্রয়োজন। শরীরে পানির অভাব না থাকলে তা ত্বক ও শরীরের অন্য কোষ কলার জন্যও উত্তম। যাদের প্রচুর পানি পানের অভ্যাস আছে তারা চাইলেই ফল বা সবজির মাধ্যমে পুষ্টি চাহিদা পূরন করতে পারেন। আমাদের দেশে প্রতিটি ঋতুতেই কোন না কোন রসালো ফল পাওয়া যায়। ফল বা সবজির তৈরি সালাদ-ও হতে পারে বিকল্প। তবে পুষ্টিবিদগণের গবেষনার ফল বলে যে,  একটি অন্যতম বিকল্প পানীয় হতে পারে চা। যারা দৈনিক দুই থেকে তিন কাপ সবুজ বা কালো চা পান করেন তাদের ত্বকের ক্যান্সার হবার সম্ভবনা ২০-৩০% কমে যায়। চায়ে থাকে পলিফেনল। এটি একটি ঊদ্ভিজ্জ রাসায়নিক উপাদান।পলিফেনল ত্বক কে রোদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। পানীয়তে উপস্থিত পুষ্টি উপাদান ত্বককে ভেতর ও বাইরে দু দিক থেকেই স্বাস্থ্যকর থাকতে সাহায্য করে।

সঠিক পুষ্টি আমাদের ত্বকের জন্য শুধু উপকারী নয় বরং বলা যায় যে এটি অত্যাবশ্যক। তার মানে এই নয় যে আপনি এক কেজি শশা খেয়ে ফেললে আপনার কোমরের মেদ সব ঝরে গেল। এমনি ভাবে পানীয়তে একগাদা ভিটামিন যোগ করে পান করা মানেই ত্বকের চেহারা বদলে যাবে, এমন ভাবাটা নিশ্চিত ভাবেই বোকামি। আপনাকে সঠিক খাদ্য ও স্বাস্থ্যকর পানীয় গ্রহণ চালিয়ে যেতে হবে। ত্বকের উজ্জ্বল ভাবটা ধীরে ধীরে টের পাবেন।

লিখেছেনঃ বৈশাখী

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!
ফিটনেস

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!

দেহে পানির ভারসাম্য বজায় না থাকলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকেরই উচিত পর্যাপ্ত পরিমাণে পানি ও পানীয় গ্রহণ করা। আর পানীয় য...

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

খাদ্যের ৬টি গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

খাদ্যের ৬টি গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে কতটুকু জানেন?

খাদ্য ছাড়া আমাদের জীবনধারণ সম্ভব নয়। দৈনন্দিন কাজকর্ম এবং চলাফেরা করার জন্য সবল, রোগমুক্ত ও সুস্থ শরীর প্রয়োজন। সুস্থ শরীর বজায় রাখার জন্য আমরা যা কিছ...

আরও পড়ুন

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?
সুস্থতা

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?

আমরা যখনি ক্যালরির কথা চিন্তা করি বেশিরভাগ মানুষই মনে করি কোন খাবারে কত বেশি ফ্যাট আছে। ক্যালরি মানেই যেন ওজন বৃদ্ধি। কিন্তু ডাক্তারি ভাষায় এটি হল আমা...

সুন্দর ঠোঁটের জন্য সহজ ও ঘরোয়া কিছু টিপস
ত্বকের যত্ন

সুন্দর ঠোঁটের জন্য সহজ ও ঘরোয়া কিছু টিপস

ঠোঁট মুখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বক অপেক্ষা অনেক গুণ বেশি নাজুক ও কোমল হয়ে থাকে। তাই ঠোঁটকে সুন্দর রাখতে...

বাড়তি ওজন কমাতে চান? বানিয়ে ফেলুন ৩টি হোমমেইড ড্রিংকস!
পানীয়

বাড়তি ওজন কমাতে চান? বানিয়ে ফেলুন ৩টি হোমমেইড ড্রিংকস!

পৃথিবী যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই যেন মানুষের জীবনযাত্রা কঠিন হচ্ছে। সারাদিন অফিসের ডেস্কে বসে কাজ করা, বাসায় গিয়ে টিভি বা ল্যাপটপের সামনে বসে প...

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা
সুস্থতা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা

এই গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি উপকার বা অপকার করছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এ...

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই?
সুস্থতা

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই?

গরমে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কেমন হওয়া চাই, বলুন তো? আজ এ নিয়েই লিখতে বসেছি। ঘরে অতিথি নিমন্ত্রণ করেছেন, তাদের সংখ্যাটা নেহাৎ কম নয়, এমন একটা অবস্থা...

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!
সুস্থতা

খাদ্যের পুষ্টি সংরক্ষণে ৭টি উপায়!

রান্নার প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে নরম, সুস্বাদু , সুপাচ্য ও জীবানুমুক্ত করা। রান্নার পূর্বে কিছু কাজ করা দরকার যেমন খাদ্য বস্তুকে কাটা, ধোয়া, পরিষ...

…