সুন্দর ঠোঁটের জন্য সহজ ও ঘরোয়া কিছু টিপস

সাজগোজ উপ সম্পাদক · Oct 11, 2015 · 1 min read

সুন্দর ঠোঁটের জন্য সহজ ও ঘরোয়া কিছু টিপস

ঠোঁট মুখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বক অপেক্ষা অনেক গুণ বেশি নাজুক ও কোমল হয়ে থাকে। তাই ঠোঁটকে সুন্দর রাখতে চাই এর জন্য বাড়তি কিছু যত্ন। সুস্থ, সুন্দর ও প্রাকৃতিক ভাবে ঠোঁটে গোলাপি রঙ পেতে নিয়মিত কিছু টিপস মেনে চলতে পারেন।

টিপস একঃ

প্রয়োজনীয় উপাদানঃ  নারিকেল তেল ও মধু

পদ্ধতিঃ নারিকেল তেল ও মধু একসাথে ভালোভাবে মিশিয়ে ঠোঁটে কিছুক্ষণ ম্যাসেজ করতে হবে। এটি ঠোঁট ফাটা কমাতে সাহায্য করে, ঠোঁটকে নরম ও কোমল করে তোলে।

টিপস দুইঃ

প্রয়োজনীয় উপাদানঃ ধনেপাতা ও লেবু পদ্ধতিঃ ধনেপাতার রস ২ চা চামচ লেবুর রসের সাথে মিশিয়ে ঠোঁটে লাগাতে হবে। কিছুক্ষণ (১৫ মিনিটের মত) অপেক্ষা করে হালকা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই বার ব্যবহারে ঠোঁটে গোলাপি ভাব চলে আসবে।

[picture]

টিপস তিনঃ

প্রয়োজনীয় উপাদানঃ মধু, লেবুর রস, গ্লিসারিন।

পদ্ধতিঃ প্রথমে লেবুর রস করে নিতে হবে। এবার ১ চা চামচ লেবুর রস, ৪ ফোঁটা মধু ও ২ ফোঁটা গ্লিসারিন একসাথে মিশিয়ে পেস্ট বানাতে হবে। এটি প্রতিদিন ঠোঁটে লাগালে ঠোঁটের ত্বক শুকিয়ে যাওয়া ও ঠোঁট কালচে হয়ে যাওয়া থেকে রক্ষা পেতে সাহায্য করে।

টিপস চারঃ

প্রয়োজনীয় উপাদানঃ নারিকেল তেল।

পদ্ধতিঃ ঠোঁটের যত্নে নারিকেল তেল অত্যন্ত সহায়ক। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নারিকেল তেল দিয়ে ঠোঁটে আলতো ভাবে কিছুক্ষন ম্যাসেজ করলে এটি ঠোঁটকে অধিক কোমল করে।

টিপস পাঁচঃ

প্রয়োজনীয় উপাদানঃ মাখন।

পদ্ধতিঃ ঠোঁটের যত্নে আরেকটি কার্যকরী নাম হচ্ছে বাটার বা মাখন। এটি দিয়ে প্রতিদিন রাতে বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ ম্যাসেজ করে নিলে ভালো উপকার পাওয়া যায়। এটি ঠোঁটকে নরম ও গোলাপি আভা জাগিয়ে তুলতে সাহায্য করে।

টিপস ছয়ঃ

প্রয়োজনীয় উপাদানঃ জলপাইয়ের তেল বা অলিভ অয়েল।

পদ্ধতিঃ অলিভ অয়েল প্রতিদিন ঠোঁটে ব্যবহারে এটি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে, তাই ঠোঁট হয় অধিক কোমল।

টিপস সাতঃ

প্রয়োজনীয় উপাদানঃ নারিকেল তেল, বাদাম তেল।

পদ্ধতিঃ প্রথমে সমপরিমাণ নারিকেল তেল ও বাদাম তেল নিতে হবে। এটি একসাথে ভালোভাবে মিশিয়ে কৌটায় সংরক্ষণ করা যায়। প্রতিদিন এই মিশ্রণ ব্যবহারে ঠোঁটের মরা চামড়া দূর হয় ফলে ঠোঁট ভালো থাকে।

টিপস আটঃ

প্রয়োজনীয় উপাদানঃ হলুদ গুঁড়া ও বাটার (মাখন)।

পদ্ধতিঃ প্রথমে ১ চা চামচ বাটার নিয়ে এতে ১/২ চিমটি হলুদ গুঁড়া দিতে হবে। এটি ভালোভাবে মিশাতে হবে। প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে এটি ঠোঁটে লাগানো যেতে পারে।

টিপস নয়ঃ

প্রয়োজনীয় উপাদানঃ নারিকেল তেল, টমেটোর রস।

পদ্ধতিঃ ৪ ফোঁটা নারিকেল তেল এবং ৬ ফোঁটা টমেটোর রস একসাথে মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে লাগাতে হবে। সুন্দর ঠোঁটের জন্য এটি সপ্তাহে তিন বার লাগানো যায়।

এছাড়া সুন্দর ঠোঁট পেতে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলুন। ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে প্রচুর পরিমাণ পানি পান করুন।

লিখেছেনঃ সারাহ্‌

ছবিঃ ওয়ালপেপারবেটা.কম

 

সম্পর্কিত লেখা

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?
ত্বকের যত্ন

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?

প্রাণচঞ্চল উচ্ছল হাসি একজন মানুষের পরিচয়। মুক্তো ঝরানো হাসিমাখা মুখ দেখতেও ভালো লাগে। আর হাসির প্রাণ হলো ঠোঁট। গোলাপী রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয়। অনেক...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

আরও পড়ুন

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!
বিউটি টিপস

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!

আকর্ষণীয় গোলাপি ঠোঁট নিমিষেই মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দিতে পারে বহুগুণ। কিন্তু অনেকেরই ঠোঁট কালচে হয়ে যায়, আবার কারোর ঠোঁট হয় অনেক বেশি ড্রাই। ঠোঁটের...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

গরমে ঠোঁটের যত্ন
ত্বকের যত্ন

গরমে ঠোঁটের যত্ন

আমাদের সবার মধ্যেই একটা ধারণা আছে যে শুধুমাত্র শীতকালেই ঠোঁটের যত্ন নিতে হয়; গরমকালে ঠোঁটের যত্ন নেয়ার কোন প্রয়োজন নেই। কিন্তু আমরা অনেকেই জানি না, এ...

নারিকেল তেলের যত গুণ !
বিউটি টিপস

নারিকেল তেলের যত গুণ !

নারিকেল তেল খুব পরিচিত একটি তেল। এটি দু'ভাবে ব্যবহার করা হয়। যেটি রিফাইন্ড হয়ে আসে, সেটি বাহ্যিক ব্যবহারের জন্য। আর যেটি আনরিফাইন্ড বা ভার্জিন তেল হি...

কোমল ও প্রাণবন্ত ঠোঁট পেতে ৫টি টিপস!
ঠোঁটের সাজ

কোমল ও প্রাণবন্ত ঠোঁট পেতে ৫টি টিপস!

নিয়মিত ত্বকের যত্ন নিতে কত কিছুই না করে থাকেন। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং আরো কত কি! কিন্তু দেহের সবচেয়ে সংবেদনশীল ত্বক ঠোঁটের যত্নের কথা আলাদা কর...

…