গরমে ঠোঁটের যত্ন

সাজগোজ উপ সম্পাদক · Jun 26, 2014 · 1 min read

গরমে ঠোঁটের যত্ন

আমাদের সবার মধ্যেই একটা ধারণা আছে যে শুধুমাত্র শীতকালেই ঠোঁটের যত্ন নিতে হয়; গরমকালে ঠোঁটের যত্ন নেয়ার কোন প্রয়োজন নেই। কিন্তু আমরা অনেকেই জানি না, এ ধারণাটি সম্পূর্ণ ভুল। গরমেও ঠোঁটের যত্নের প্রয়োজন রয়েছে। গরমে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি আমাদের ঠোঁটের কোমলতা কেড়ে নেয় আর ঠোঁটের রঙ কালো করে ফেলে। গরমে পানির অভাবে ঠোঁটের আর্দ্রতাও কমে যায়। তাছাড়া গরম কালে আমাদের সবাইকেই কম বেশি এয়ার কন্ডিশনারে থাকতে হয়, এতেও ঠোঁটের ত্বকের ক্ষতি হয়। গরমকালে তাই ঠোঁটের যত্নে আমাদের কী কী করা উচিত তাই নিয়ে আজকের এই লেখা।

সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষাঃ

গরমকালে ঠোঁটকে সুন্দর রাখতে হলে অবশ্যই ঠোঁটকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করতে হবে। এর জন্য আপনাকে সব সময় এসপিএফ সহ লিপ বাম ব্যবহার করতে হবে। কম পক্ষে ১৫ এসপিএফ সহ লিপ বাম ব্যবহার করুন।

স্ক্রাবঃ

ঠোঁটের মৃত কোষ গুলো কে পরিষ্কার করতে সপ্তাহে অন্তত একদিন একটি নরম দাঁত ব্রাশ দিয়ে ঠোঁটটি ঘষে পরিষ্কার করুন অথবা অলিভ অয়েলের সাথে একটু চিনি মিশিয়ে ঘরেই প্রাকৃতিক স্ক্রাব তৈরি করে ব্যবহার করুন। এতে ঠোঁটের মৃত কোষ গুলো সরে গিয়ে ঠোঁট নরম ও কোমল হবে।

ময়েশ্চারাইজঃ

ঠোঁটের জন্য সবচেয়ে জরুরী হচ্ছে ময়েশ্চারাইজিং। দূষণ, রোদ, তাপ ইত্যাদির কারণে ঠোঁটের আর্দ্রতা কমে যায়। তাই নিয়মিত ভাবে ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে হবে। দিনের বেলায় তো ভালো ব্র্যান্ড এর লিপবাম ব্যবহার করতে হবেই, রাতে ঘুমানোর আগেও অবশ্যই ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করে বিছানায় যেতে হবে।

ঠোঁটের জন্য প্যাকঃ

গোলাপের পাঁপড়ির সাথে দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ঠোঁটে ব্যবহার করুন। এতে ঠোঁট কোমল হওয়ার পাশাপাশি ঠোঁটের রঙও গোলাপি হবে। ঠোঁটকে নরম ও কোমল করতে অলিভ অয়েল আর নারিকেল তেল সমপরিমাণে মিশিয়ে ঠোঁট মালিশ করুন। নিয়মিত ব্যবহারে ঠোঁট কোমল ও মসৃণ হবে। ঠোঁটের কালচে ভাব দূর করতে মধুর সাথে লেবুর রস মিশিয়ে ঠোঁটে মাখুন।

খাদ্যাভ্যাস পরিবর্তনঃ

সব কিছুর পরেও সবচেয়ে জরুরী হলে ভেতর থেকে শরীরের যত্ন নেয়া। তাই ঠোঁটের ক্ষেত্রেও আমাদের নিতে হবে ভেতর থেকে যত্ন। সেজন্য দরকার খাদ্যাভ্যাস পরিবর্তন। প্রচুর শাক-সবজি ও ফলমূল খান আর প্রতিদিন পান করতে হবে প্রচুর পরিমাণে পানি যাতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে।

ঠোঁট আমাদের মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি করে, তাই কোনভাবেই ঠোঁটের প্রতি অযত্ন করা যাবে না। উপরে উল্লেখিত উপায়ে এই গরমে ঠোঁটের যত্ন নিন। ঠোঁট থাকবে নরম, কোমল, মসৃণ ও এর রঙও থাকবে সুন্দর।

লিখেছেনঃ ফারহাত আলম বৃষ্টি

ছবিঃ বিপি.ব্লগস্পট.কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?
ত্বকের যত্ন

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?

প্রাণচঞ্চল উচ্ছল হাসি একজন মানুষের পরিচয়। মুক্তো ঝরানো হাসিমাখা মুখ দেখতেও ভালো লাগে। আর হাসির প্রাণ হলো ঠোঁট। গোলাপী রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয়। অনেক...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

আরও পড়ুন

ঠোঁটের যত প্রসাধনী
রিভিউ

ঠোঁটের যত প্রসাধনী

ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে প...

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!
বিউটি টিপস

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!

আকর্ষণীয় গোলাপি ঠোঁট নিমিষেই মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দিতে পারে বহুগুণ। কিন্তু অনেকেরই ঠোঁট কালচে হয়ে যায়, আবার কারোর ঠোঁট হয় অনেক বেশি ড্রাই। ঠোঁটের...

কোমল ও প্রাণবন্ত ঠোঁট পেতে ৫টি টিপস!
ঠোঁটের সাজ

কোমল ও প্রাণবন্ত ঠোঁট পেতে ৫টি টিপস!

নিয়মিত ত্বকের যত্ন নিতে কত কিছুই না করে থাকেন। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং আরো কত কি! কিন্তু দেহের সবচেয়ে সংবেদনশীল ত্বক ঠোঁটের যত্নের কথা আলাদা কর...

সুন্দর ঠোঁটের জন্য সহজ ও ঘরোয়া কিছু টিপস
ত্বকের যত্ন

সুন্দর ঠোঁটের জন্য সহজ ও ঘরোয়া কিছু টিপস

ঠোঁট মুখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বক অপেক্ষা অনেক গুণ বেশি নাজুক ও কোমল হয়ে থাকে। তাই ঠোঁটকে সুন্দর রাখতে...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

…