ঠোঁটকে করে তুলুন কোমল এবং গোলাপী

sub-editor · Nov 26, 2015 · 1 min read

ঠোঁটকে করে তুলুন কোমল এবং গোলাপী

এই শীতে ঠোঁট শুকিয়ে যাওয়া একটি সাধারন সমস্যা। প্রায় সবারই এই সমস্যা হয়ে থাকে। তবে এর জন্য একটু বাড়তি যত্নের প্রয়োজন।

  • আপনার লিপবাম, চ্যাপস্টিক  বা লিপস্টিকে এস পি এফ ১৫, ভিটামিন ই, অ্যালোভেরা এবং গ্লিসারিন যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে গ্লিসারিন ব্যবহার করুন। [picture]
  • সান ট্যান ছাড়াও ঠোঁট বেশি শুষ্ক হয়ে গেলে ঠোঁট কালো হয়ে যেতে পারে রোজ রাতে ‍ঘুমাতে যাওয়ার আগে ভালো করে ঠোঁটে গ্লিসারিন লাগিয়ে নিতে হবে। এর ফলে ঠোঁটে আর্দ্রতার পরিমাণ ঠিক থাকবে আর নিয়মিত ব্যবহারে ঠোঁটের রং-ও স্বাভাবিক হয়ে আসবে| ঠোঁটের কালো দাগ দূর করতেও এই পদ্ধতি বেশ উপকারী|
  • ঠোঁটে এক টুকরা বিট নিয়ে হাল্কা করে ঠোঁটে মালিশ করতে হবে| বিটের রস ট্যান বা পোড়াভাব দূর করতে সাহায্য করে আর কিছুদিনের মধ্যেই ঠোঁটের রং স্বাভাবিক গোলাপী  হয়ে উঠবে|
  • শসার রস কালো দাগ উঠাতে দারুণ কার্যকর। রোজ নিয়ম করে ঠোঁটে শসার রস লাগালে কিছুদিনের মধ্যেই ঠোঁটের কালচেভাব অনেকটাই কমে আসবে।
  • ঠোঁটের ত্বক অত্যন্ত নমনীয়। তাই বিশেষ যত্ন নেওয়া উচিত। ঠোঁটে লিপ বাম ব্যবহারের ক্ষেত্রে এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করতে হবে।

শুষ্ক বা ফাটা ঠোঁট

একটি পরিষ্কার ভেজা কাপড়ে চিনি নিয়ে সেটি ঠোঁটে আলতো করে ঘষে নিলে ঠোঁটের মরা চামড়াগুলো উঠে যাবে। এরপর ময়েশ্চারাইজার হিসেবে ঠোঁটে নারকেল তেল লাগালে ভালো ফল পাওয়া যায়।

তাছাড়া ঠোঁটের যত্নে আধা চামচ মধু এবং এক চামচ অলিভ ওয়েল মিশিয়ে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে রাখতে হবে।

১. শীতকালের শুষ্কতা থেকে রেহাই পেতে নিয়মিত লিপ বাম বা অ্যালোভেরা যুক্ত ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে।

২. প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। অনেক সময় ডিহাইড্রেশনের ফলে ‘ডার্ক লিপ্স’য়ের সমস্যা হতে পারে | তাই শরীর আর্দ্র রাখতে প্রচুর পানি পান করতে হবে|

৩. খুব ঠাণ্ডা হাওয়া থেকে মুখের ত্বক বাঁচাতে স্কার্ফ পরা যেতে পারে।

৪. ঠোঁটে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপস্টিক বেছে নিতে হবে।

৫. জিভ দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। আবার ঠোঁটে মরা চামড়া হলে সেটি টেনে তোলাও উচিত নয়।

ঠোঁট নরম করার প্রাকৃতিক উপায়

– পাকা পেঁপে চটকে তার সঙ্গে দুধের মাঠা মিশিয়ে একটা মিশ্রণ করতে হবে। সেটা ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্রলেপ ঠোঁটের পুষ্টিও জোগাবে।

– সমান পরিমাণে লেবুর রস আর মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে| এরপর ভালো করে মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করে নরম কোনও ভেজা কাপড় দিয়ে আলতো করে ঘষে তুলে ফেলতে হবে| এটি চাইলে প্রতিদিনে এবং দিনে একাধিকবার ব্যবহার করা যাবে।

লিখেছেন - পাপিয়া সুলতানা

ছবি - ওয়ালপেপারবেটা.কম

সম্পর্কিত লেখা

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?
ত্বকের যত্ন

ঠোঁটে কালো দাগ দূর করতে ১৩টি টিপস জানা আছে কি?

প্রাণচঞ্চল উচ্ছল হাসি একজন মানুষের পরিচয়। মুক্তো ঝরানো হাসিমাখা মুখ দেখতেও ভালো লাগে। আর হাসির প্রাণ হলো ঠোঁট। গোলাপী রঙের ঠোঁট সবচেয়ে আকর্ষণীয়। অনেক...

আরও পড়ুন

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!
বিউটি টিপস

ঠোঁটের কালচেভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার ৫টি উপায়!

আকর্ষণীয় গোলাপি ঠোঁট নিমিষেই মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দিতে পারে বহুগুণ। কিন্তু অনেকেরই ঠোঁট কালচে হয়ে যায়, আবার কারোর ঠোঁট হয় অনেক বেশি ড্রাই। ঠোঁটের...

ঠোঁটের যত প্রসাধনী
রিভিউ

ঠোঁটের যত প্রসাধনী

ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে প...

কোমল ও প্রাণবন্ত ঠোঁট পেতে ৫টি টিপস!
ঠোঁটের সাজ

কোমল ও প্রাণবন্ত ঠোঁট পেতে ৫টি টিপস!

নিয়মিত ত্বকের যত্ন নিতে কত কিছুই না করে থাকেন। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং আরো কত কি! কিন্তু দেহের সবচেয়ে সংবেদনশীল ত্বক ঠোঁটের যত্নের কথা আলাদা কর...

সুন্দর ঠোঁটের জন্য সহজ ও ঘরোয়া কিছু টিপস
ত্বকের যত্ন

সুন্দর ঠোঁটের জন্য সহজ ও ঘরোয়া কিছু টিপস

ঠোঁট মুখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বক অপেক্ষা অনেক গুণ বেশি নাজুক ও কোমল হয়ে থাকে। তাই ঠোঁটকে সুন্দর রাখতে...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

…