পুর ভরা মিষ্টি আপেল!

sub-editor · Feb 10, 2017 · 1 min read

পুর ভরা মিষ্টি আপেল!

প্রচ্ছদের ছবিটা দেখেই একটু খেয়ে দেখতে ইচ্ছা করছে!  দেখতে যেমন সুন্দর খেতে বেশ সুস্বাদু পুর ভরা মিষ্টি আপেল। তাহলে শিখে নেয়া যাক পুর ভরা আপেল তৈরির পুরো প্রণালী। 

উপকরণ 

খামির তৈরি করতে

  • চালের গুঁড়া -  ২ কাপ 
  • পানি - পরিমাণমতো
  • লবন - সামান্য 
[picture]

পুর তৈরি করতে 

  • নারকেল কড়ানো - ১ কাপ
  • চিনি -  ১/২ কাপ

প্রণালী

একটি প্যানে পুর তৈরির উপকরণ সবগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। আঠালো হয়ে এলে নামিয়ে নিন।তারপর একটা হাড়িতে পানি ফুটিয়ে তার ভিতর পরিমান মত লবন দিয়ে তাতে চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করতে হবে। তারপর ভালো করে মাখিয়ে খামির তৈরি করে নিতে হবে। তারপর ছোট ছোট বল তৈরি করে নিতে হবে।এরপর বলগুলোকে ছোট ছোট রুটির আকারে বেলতে হবে। তারপর ভিতরে বানানোর পুর দিয়ে আপেল এর আকার তৈরি করতে হবে। সবগুলো এভাবে তৈরি করে রেড ফুড কালার আর গ্রিন ফুড কালার দিয়ে হালকা উপরে ব্রাশ করে দিতে হবে এবং কিছুক্ষণের জন্য আলাদা প্লেট এ শুকাতে দিতে হবে। ১০ মিনিট পর ঐই পিঠাগুলোকে ভাপে ১৫ মিনিট সিদ্ধ করতে হবে।১৫ মিনিট পর হাড়ি থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।হয়ে গেলো আকর্ষণীয় ও মজাদার আপেল পিঠা।

ছবি এবং রেসিপি - ফাতেমা রহমান

সম্পর্কিত লেখা

নারিকেল পুলি
চা – নাস্তা

নারিকেল পুলি

অনেকেরই পছন্দের এই পিঠা । নারিকেল পুলি পিঠা বানানো ও অনেক সহজ । তাই আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম এই পিঠার সবচেয়ে সহজ এবং বেষ্ট রেসিপি...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

কীভাবে ব্লাস অন দিবো ?
মেকআপ

কীভাবে ব্লাস অন দিবো ?

মনের মত করে ব্লাস পাবো, কিন্তু মনের মত করে কি আমরা ব্লাস দিতে পারি। সবার-ই আলাদা মুখের গড়ন থাকে। এক এক মুখের গড়নে আলাদাভাবে ব্লাস অন লাগাতে হয়। প্র...

দারুণ মজাদার চিকেন পেটিস !
বেকিং

দারুণ মজাদার চিকেন পেটিস !

উপকরণ আর প্রণালী দেখে ভয় পেয়ে যাবেন না যেন! মজাদার এই চিকেন পেটিসটি তৈরি করতে একটু ধৈর্যের প্রয়োজন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিকেন পেটি...

আরও পড়ুন

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!
সুস্থতা

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!

আপেলের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এই সুস্বাদু ফল আমাদের সবারই খেতে কমবেশি ভালো লাগে এবং নারী-পুরুষ সবার জন্যই আপেল খাওয়ার উপকারিতা অনেক বেশি। ড...

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!
ত্বকের যত্ন

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোন কাজ নেই, এমন ভাবাটা বড় ভুল। স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস। দিন শ...

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

পুর ভরা কচুরি
স্ন্যাকস

পুর ভরা কচুরি

বাঙালির কাছে গরম গরম মুচমুচে কচুরির কদরটাই অন্যকরম, তাই না? কচুরির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটি থাকবে একেবারে পুরে ভরপুর। আর এখানেই কিন্তু পুরি বা লুচি...

সবজি সমুচা
চা – নাস্তা

সবজি সমুচা

বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে মজাদার কোনো স্নাক্স বানানোর কথা ভাবছেন কি? বিভিন্নরকম সবজি দিয়ে মুচমুচে গরম গরম সমুচা বানিয়ে নিতে পারেন তো! সাধার...

…