নারিকেল পুলি

sub-editor · Aug 19, 2016 · 1 min read

নারিকেল পুলি

অনেকেরই পছন্দের এই পিঠা ।  নারিকেল পুলি পিঠা বানানো ও অনেক সহজ । তাই আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম এই পিঠার সবচেয়ে সহজ এবং বেষ্ট রেসিপি ।

উপকরণ

আটার খামির তৈরীর জন্য

  • টাটকা চালের গুঁড়া ৬ কাপ
  • পানি পরিমাণ মতো
  • লবণ সামান্য

[picture]

পুর তৈরীর জন্য -

  • কোড়ানো নারিকেল ২ টা ,
  • চিনি দেড় কাপ,
  • সাদা তিল ২ টেবিল চামচ ( দিলে ভালো, তবে না দিলেও চলবে )
  • তেল বা ঘি ১ টেবিল চামচ
  • সাদা এলাচ ৪ টা
  • তেজপাতা ছোট দুইটা

আর ডুবো তেলে ভাজার জন্য তেল পরিমান মত ।

 প্রণালী

( ১ ) প্রথমে একটি কড়াই বা প্যান এ ঘি বা তেল দিয়ে গরম করে তার মধ্যে কোড়ানো নারিকেল, চিনি, এলাচ, তেজপাতা একসাথে জ্বাল দিয়ে পুর তৈরি করে নিতে হবে । পুর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে তিল মেশাতে হবে ।

( ২ ) পুর তৈরীর সময় চুলার আঁচ অল্প থাকবে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে যেন পুড়ে বা লেগে না যায় । পুর তৈরী হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন ।

( ৩ ) এরপর চুলায় একটি পাত্রে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ফুটাতে হবে । পানি ফুটে উঠলে চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে সুন্দর কাই তৈরী করতে হবে । এরপর আটা সিদ্ধ হবার জন্য কিছুক্ষণ একদম অল্প আঁচে ঢেকে রাখতে হবে ।

( ৪ ) আটা সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে মসৃন খামির তৈরী করতে হবে । এবার বানিয়ে রাখা খামির থেকে অল্প অল্প করে আটার লেচি নিয়ে হাতে পুলি বানিয়ে তার মাঝে নারিকেলের পুর ভরে পুলির মুখ বন্ধ করে নকশা কেটে দিন । এভাবে সবটুকু খামির দিয়ে পুলি বানিয়ে ফেলুন ।

( ৫ ) আর যদি আপনার পুলি বানানোর ডাইস থাকে তবে অল্প অল্প করে লেচি নিয়ে রুটি বেলে নিন। পিঠা বানানোর ডাইসে রুটি দিয়ে ভেতরে নারিকেলের পুর দিন। এরপর ডাইস চেপে পিঠা কেটে নিন। এভাবে সবগুলো পুলি তৈরী করে নিন ।

( ৬ ) এরপর ডুবো তেলে হালকা আঁচে নারিকেল পুলি বাদামী করে ভেজে নিন।

পরিবেশন একবার বানিয়ে রেখে দিলে বেশ কয়েক দিন ধরে খাওয়া যায় নারিকেল পুলি । এই উপকরণে ৮ -১০ জন কে পরিবেশন করা যাবে ।

ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

পনির পুলি
স্ন্যাকস

পনির পুলি

সাধারণত দোকান থেকে কিনে খাওয়া হতো পনির পুলি। কিন্তু নিজে বানাবার পর আর মনে হয় কেনা হবে না। তাছাড়া আমাদের ডায়েটে পনির রাখা উচিত। কিন্তু পনির অনেকে খেতে...

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!
সংস্কৃতি

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”- হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে প...

ক্ষীর পাটিসাপটা
রেসিপি

ক্ষীর পাটিসাপটা

শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সাথে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। এলাকাভেদে পিঠার তারতম্য থাকায় আমাদের দেশের গ্...

রূপচর্চায় নারিকেলের দুধ
বিউটি টিপস

রূপচর্চায় নারিকেলের দুধ

রান্নাবান্নার কাজে ব্যবহারের পাশাপাশি সৌন্দর্য চর্চায়ও নারিকেলের দুধ বেশ কার্যকরী ভুমিকা পালন করে। প্রাকৃতিক ফ্যাটি এসিড, মিনারেলস এবং নিউট্রিয়েস সমৃদ...

আরও পড়ুন

নারিকেল তেলের যত গুণ !
বিউটি টিপস

নারিকেল তেলের যত গুণ !

নারিকেল তেল খুব পরিচিত একটি তেল। এটি দু'ভাবে ব্যবহার করা হয়। যেটি রিফাইন্ড হয়ে আসে, সেটি বাহ্যিক ব্যবহারের জন্য। আর যেটি আনরিফাইন্ড বা ভার্জিন তেল হি...

দারুণ মজাদার চিকেন পেটিস !
বেকিং

দারুণ মজাদার চিকেন পেটিস !

উপকরণ আর প্রণালী দেখে ভয় পেয়ে যাবেন না যেন! মজাদার এই চিকেন পেটিসটি তৈরি করতে একটু ধৈর্যের প্রয়োজন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিকেন পেটি...

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

পুর ভরা মিষ্টি আপেল!
ডেজার্ট

পুর ভরা মিষ্টি আপেল!

প্রচ্ছদের ছবিটা দেখেই একটু খেয়ে দেখতে ইচ্ছা করছে! দেখতে যেমন সুন্দর খেতে বেশ সুস্বাদু পুর ভরা মিষ্টি আপেল। তাহলে শিখে নেয়া যাক পুর ভরা আপেল তৈরির পুর...

ভাপা পুলি পিঠা
চা – নাস্তা

ভাপা পুলি পিঠা

শীতের সাথে সাথে পিঠার একধরনের উৎসব শুরু হয় বাঙ্গালিদের বাড়িতে। নানী, দাদী, মা, খালাদের হাতে তৈরি হরেকরকমের পিঠা খাওয়ার আনন্দই অন্যরকম। তবে যারা নিজেই...

…