শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

শিফাত আরা সঞ্চা · Dec 02, 2018 · 1 min read

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”-  হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে পৌষ পেরিয়ে মাঘ এলেই শীতকালের আসল পরিচয় পাওয়া যায়। দিনের বেলাতেও কুয়াশাচ্ছন্ন আবছায়ায় শীতকাল জেঁকে বসে। তবে পৌষের প্রাণের ডাকে সাড়া দিয়েই হিম হিম শীতের সকল আয়োজন শুরু হয়ে যায়। শীতকালের আয়োজন মানেই যে পিঠাপুলি!

শীত ও নবান্নের নকশী পিঠা - shajgoj

পিঠাবিহীন শীতকাল যেন কল্পনাই করা যায় না। তাই শীতকালকে পিঠার মৌসুমও বলা হয়ে থাকে। অপরদিকে বাঙালির লোকইতিহাস-ঐতিহ্যে পিঠাপুলি একটি অবিচ্ছেদ্য অংশ। এই পিঠাপুলির প্রায় ১৫০টি রকমভেদ থাকলেও আমাদের বাংলাদেশে বর্তমানে মোটামুটি ৩০ প্রকারের পিঠার প্রচলন দেখা যায়।

শীত ও নবান্নের ছিটা পিঠা - shajgoj

প্রতিটি পিঠা শুধু স্বাদেই অনন্য নয়, এদের এক একটি উপকরণে পরম মায়ার পরশ মাখা থাকে। গাঁয়ের কিশোরী মেয়ে বা লাজুক বধূর আলতা রাঙা পায়ে ঢেঁকি ভাঙানির গান এনে দেয় ধবধবে চালের গুঁড়া।

শীত ও নবান্নের চিতই পিঠা - shajgoj

শীতের আদুরে রোদে উঠোনের এক কোনে দু-তিন জনের গল্পে গল্পে নারকেল কুড়ানো, ঝাপসা মতন কুয়াশা চাদর ভোরে জোগাড় করা খেজুর রস, সেই নতুন রসের থেকে তৈরি পাটালি গুড় আর খাঁটি ঘন দুধ, তেল ইত্যাদি সব উপকরণের সাথে মায়ের যত্ন আর ভালোবাসা যোগ হলেই মনকাড়া, নজরকাড়া অমৃত স্বাদের পিঠা পুলি জিভে জল আনে।

শীত ও নবান্নের মালপোয়া পিঠা - shajgoj

বেশিরভাগ পিঠা মিষ্টি হলেও সেই মিষ্টি স্বাদ একইরকম নয়। এদের কোনটা রেখে কোনটা বেশি মজাদার তা বলা কঠিন হয়ে পরে। বলতে পারেন পিঠা পুলিও যেন তাদের নিজেদের মধ্যে স্বাদের প্রতিযোগিতা করে।

শীত ও নবান্নের চুই পিঠা - shajgoj

শুধু স্বাদই নয়, নামেও এদের বিশেষত্ব রয়েছে। যেমন- গরম ভাপে তৈরি ভাপা পিঠা, সুন্দর নকশা আঁকা হয় বলে নকশী পিঠা, দুধে ভিজে চিতই হয় দুধ চিতই, লবঙ্গের ঘ্রানে সাজে লবঙ্গ লতিকা, মুঠ পাকিয়ে সেদ্ধ দিলেই মুঠোপিঠা।

শীত ও নবান্নের পাটিসাপটা পিঠা - shajgoj

আবার গোলাপ ফুলের আকারে হল গোলাপ পিঠা। এছাড়াও মুখে রোচে পাটিসাপটা, কুলি, দুধ কুলি, চিতই, তেলেভাঁজা, রাজভোগ, ঝিনুক পিঠা, ঝুড়ি পিঠা, মাংস পিঠা, চাপড়ি পিঠা, ছিট পিঠা, কলা পিঠা, পাকন, আন্দশা, মালপোয়া, সেমাই পিঠা, বিয়ের বিশেষ বিবিয়ানা, মেরা পিঠাসহ আরও কত কী!

শীত ও নবান্নের মহুরা পিঠা - shajgoj

পিঠা-পুলির দেশ বাংলাদেশ। তাই বিভিন্ন অনুষ্ঠানে পিঠার স্থান যেন দেশীয় ঐতিহ্যের স্বকীয়তা ধরে রাখে। পিঠা ধরে রাখে আত্মীয়তার বন্ধন। আত্মীয়-স্বজনদের বাড়ি পিঠা পাঠানোর রীতি... নিয়ম তাই পালন হয়ে আসছে বহুকাল ধরে।

শীত ও নবান্নের দুধ পুলি পিঠা - shajgoj

আজকের ব্যস্ত জীবনে শহরের ইট-কাঠের খাঁচায় আর সেই গ্রামের  মেঠোপথ ধরে ঝাপসা কুয়াশায় পাওয়া যায় না সকালের খেজুরের রস। সূর্যের কোমল মিষ্টি রোদের হাসিতে হয় না খাওয়া রসের পিঠা।

শীত ও নবান্নের মেরা পিঠা - shajgoj

তবে নাড়ির টান যে আজও অনুভূত হয় সংস্কৃতির তরে। তাই শহরবাসীর পিঠার চাহিদা মেটাতে অলিতে গলিতে, রাস্তার মোড়ে, বাসস্ট্যান্ড ও বাজারে বসেছে ছোট ছোট পিঠার দোকান।

শীত ও নবান্নের তেলের পিঠা - shajgoj

এছাড়াও প্রতি বছরই শীতের মৌসুমে ঢাকাসহ প্রায় সব জেলা শহরগুলোতেও বিভিন্ন পিঠা উৎসবে মুখরিত হয় অনেকেই। গলির মোড় থেকে পিঠা উৎসব... এভাবেই শহরবাসী শীতের পিঠার স্বাদ নেয়।

শীত ও নবান্নের ভাপা পিঠা - shajgoj

পিঠার দোকানে প্রভাবিত হয়ে ক্রমেই আমাদের নিজ বাড়িতে পিঠা তৈরির ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। পিঠা আমাদেরই ঐতিহ্য, আমাদেরই সংস্কৃতি। এই ঐতিহ্য বাঁচিয়ে রাখার চেষ্টা তাই আমাদেরই করতে হবে। কি ভাবছেন? কুটুম বাড়ি পিঠা পাঠাতে হবে যে! তড়িঘড়ি কাজে লেগে পড়ুন! সবাইকে নবান্ন ও শীতের আগাম শুভেচ্ছা!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

ক্ষীর পাটিসাপটা
রেসিপি

ক্ষীর পাটিসাপটা

শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সাথে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। এলাকাভেদে পিঠার তারতম্য থাকায় আমাদের দেশের গ্...

গরম গরম ভাপা পিঠা
ডেজার্ট

গরম গরম ভাপা পিঠা

নিজ হাতে এমন মজার মজার পিঠা তৈরি করে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে খাওয়ার মজাই আলাদা। আর ভাপা পিঠাকে এক কথায় শীতের পিঠার রাজাই বলা যায় কি বলুন! চলুন ত...

সুন্দরী পাকন পিঠা!
ডেজার্ট

সুন্দরী পাকন পিঠা!

সুন্দরী পাকন পিঠা দেখতেই এতো সুন্দর যে, সে জন্য পিঠাকে সুন্দরী পাকন পিঠা বলে। এলাকা ভেদে একে ফুল পিঠা, দোভাজা পিঠা আবার নকশী পিঠাও বলে। এবার জেনে নেই...

পান্তোয়া পিঠা
১ ঘণ্টার রান্না

পান্তোয়া পিঠা

পিঠা খেতে আমরা কম বেশি সবাই-ই খুব পছন্দ করি। অনেক ধরনের পিঠাই খেয়ে থাকি আমরা। আজকে একটি ভিন্ন ধরনের পিঠার রেসিপি আপনাদের জানাবো। মজাদার এই পিঠাটি হচ্ছ...

আরও পড়ুন

তালের ভাপা পিঠা 
ডেজার্ট

তালের ভাপা পিঠা 

শীত কাল মানেই তো মা নানুর হাতের মজার মজার পিঠা! ভাপা, চিতই থেকে শুরু করে পুলি পিঠা তো খাওয়াই হয়! তালের ভাপা পিঠা কি খাওয়া হয়েছে? অনেকের কাছেই নতুন বল...

দুধ চিতই
ডেজার্ট

দুধ চিতই

ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন পিঠার সম্ভার। এই শীতে সকাল সকাল দুধ চিতই বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার আনন্দই অন্নরকম। দেখে নিই দুধ চিতই তৈরি...

সুজির মঞ্জুরি পিঠা
ডেজার্ট

সুজির মঞ্জুরি পিঠা

অন্য সব রসে ভিজানো পিঠার মতো তৈরি করা হলেও সুজির মঞ্জুরি পিঠা কিন্তু খেতে ভীষণ মজা। দেরি না করে দেখে নিন মজার এই পিঠাটি কীভাবে তৈরি করতে হবে। সুজির...

ফুলঝুরি পিঠা!
চা – নাস্তা

ফুলঝুরি পিঠা!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ সুন্দর ফুলঝুরি পিঠা। খুব সহজ এবং সিরায় আলাদা করে ভিজানোর ঝামেলা নেই। কাজেই খুব সহজেই আপনি তৈরি করে ফেলতে পারবেন ফুলঝু...

ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা
রেসিপি

ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে সিরায় ডুবানো ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা। চলুন দেখে নিই, কীভাবে তৈরি করতে হয় ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা। দেখতে অনেকটা ঝিনুকের ম...

পান্তুয়া পিঠা
ডেজার্ট

পান্তুয়া পিঠা

শীতকালে বাঙালি পিঠা খাবে না তা কি হয়? মজাদার পান্তুয়া পিঠা খাওয়া না হয়ে থাকলে বাড়িতে নিজেই তৈরি করে ফেলুন। তৈরির সুবিধার্থে শিখে নিন পুরো প্রণালী। ...

…