রঙ্গিলা পাটিসাপটা

sub-editor · Feb 24, 2018 · 1 min read

রঙ্গিলা পাটিসাপটা

পিঠার কথা মাথায় আসলেই প্রথমে মনে পরে বাঙ্গালিয়ানা। কারণ বাঙালি মানেই হরেক রকম পিঠা বানানোর সমাহার। ১২ মাসই আমরা পিঠা খেতে পছন্দ করি কিন্তু সবসময় এক রকম পিঠা খেতে খেতে একঘেয়ামি চলে এসেছে? তাহলে বদলে ফেলুন পিঠা বানানোর স্টাইল নিয়ে আসুন কিছু ভিন্নতা। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পাটিসাপটা পিঠাকে একটু ভিন্নভাবে বানিয়ে নতুন করে সবার সামনে পরিবেশন করতে পারেন।

[picture] উপকরণ
  • চালের গুঁড়া ১ কাপ
  • ময়দা ১/২ কাপ
  • সুজি ১/৪ কাপ
  • চিনি ১/৩ কাপ
  • ঘী/বাটার/তেল ১ টেবিল চামচ
  • পানি ২ এবং ১/২ কাপ
  • সামান্য লবণ
  • ফুড কালার কয়েক ফোটা (লাল,কমলা,হলুদ,ব্লু,সবুজ)
[picture] খিরসা তৈরির জন্য লাগবে
  • দুধ ১ লিটার
  • এলাচ ৩টা
  • চিনি
  • সুজি ৩ চামচ
প্রণালী

- প্রথমে খিরসা তৈরির জন্য ১ লিটার ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়ে দুধটা গরম হয়ে আসলে তার মধ্যে ৩টা এলাচ/ এলাচের গুঁড়া, স্বাদমতো চিনি দিয়ে জ্বাল করে যখন দুধটা অর্ধেক হয়ে আসবে ( হলদে একটা ভাব আসবে দুধে) তার মধ্যে ৩ টেবিল চামচ সুজি/ চালের গুঁড়া দিয়ে দেব। ঘন না হওয়া পর্যন্ত জ্বাল করতে হবে। দুধটা মোটামটি ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো। চাইলে ১ সপ্তাহ পর্যন্ত খিরসাটা সংরক্ষণ করে রাখতে পারবেন।

- বেটার তৈরির জন্য এক এক করে পরিমাপ করা চালের গুঁড়া, ময়দা, সুজি, চিনি, ঘি, লবণ এবং পানি মিশিয়ে নেব।একটি হুইস্কি/ চামচ এর সাহায্যে ভাল করে বেটারটা মিশিয়ে নেব।খেয়াল রাখবেন বেটারটা যেন খুব বেশী পাতলা না হয়।

-অন্য একটি বাটিতে সামান্য একটু বেটার আলাদা করে করে তার মধ্যে পছন্দ মতো আলাদা ফুড কালার দিয়ে ৩০ মিনিট রেখে দেব।

- চুলায় একটি ফ্রাইং প্যানে একটি ব্রাশ দিয়ে তেল লাগিয়ে হালকা গরম করে নিতে হবে। মেসারিং চামচ দিয়ে রঙ্গিল গোলাগুলো নিয়ে প্যানের মধ্যে পছন্দ মতো ডিজাইন করে ৩০ সেকেন্ড ঢেকে রাখতে হবে। ৩০ সেকেন্ড পর সাদা বেটারটা দ্রুত ছড়িয়ে দিয়ে কর্ণার বরাবর খিরসা দিয়ে একটা সাইড থেকে পিঠা ভাজ করে নিতে হবে। একইভাবে আপনি নিজের পছন্দ মতো যে কোন ফুড কালার দিয়ে ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন।

ছবি - ইউটিউব ডট কম

রেসিপি - তাশফিক রাত্রি

সম্পর্কিত লেখা

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!
সংস্কৃতি

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”- হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে প...

ক্ষীর পাটিসাপটা
রেসিপি

ক্ষীর পাটিসাপটা

শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সাথে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। এলাকাভেদে পিঠার তারতম্য থাকায় আমাদের দেশের গ্...

গরম গরম ভাপা পিঠা
ডেজার্ট

গরম গরম ভাপা পিঠা

নিজ হাতে এমন মজার মজার পিঠা তৈরি করে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে খাওয়ার মজাই আলাদা। আর ভাপা পিঠাকে এক কথায় শীতের পিঠার রাজাই বলা যায় কি বলুন! চলুন ত...

সুন্দরী পাকন পিঠা!
ডেজার্ট

সুন্দরী পাকন পিঠা!

সুন্দরী পাকন পিঠা দেখতেই এতো সুন্দর যে, সে জন্য পিঠাকে সুন্দরী পাকন পিঠা বলে। এলাকা ভেদে একে ফুল পিঠা, দোভাজা পিঠা আবার নকশী পিঠাও বলে। এবার জেনে নেই...

আরও পড়ুন

তালের ভাপা পিঠা 
ডেজার্ট

তালের ভাপা পিঠা 

শীত কাল মানেই তো মা নানুর হাতের মজার মজার পিঠা! ভাপা, চিতই থেকে শুরু করে পুলি পিঠা তো খাওয়াই হয়! তালের ভাপা পিঠা কি খাওয়া হয়েছে? অনেকের কাছেই নতুন বল...

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!
ত্বকের যত্ন

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোন কাজ নেই, এমন ভাবাটা বড় ভুল। স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস। দিন শ...

পাটি সাপটা পিঠা
ডেজার্ট

পাটি সাপটা পিঠা

শীতের আনাগোনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। শীতের মাসে একটু পিঠা না খেলেই নয়। আজ আপনাদের সাথে পাটি সাপটা পিঠার রেসিপি শেয়ার করব। কেবল শীতেই নয় এই পিঠা আপনি...

সুজির বিস্কুট পিঠা | অল্প উপকরণে কম সময়েই বানিয়ে ফেলুন মজাদার স্ন্যাকস
রেসিপি

সুজির বিস্কুট পিঠা | অল্প উপকরণে কম সময়েই বানিয়ে ফেলুন মজাদার স্ন্যাকস

বিকালের নাস্তায় অল্প সময়ে কী বানানো যায় তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। বড়রা যে খাবার পছন্দ করছে, ছোটদের হয়তো সেটা ভালো লাগছে না। সেক্ষেত্রে একেকজনের...

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি
ডেজার্ট

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি

হট কেক এর মধ্যে বেশ প্রথমেই যে নামটি মুখে আসে তা হল ব্ল্যাক ফরেস্ট। বেশির ভাগ সময় এই কেকটি কিনতে বেকারিতে ঢু মারতে হয়। তবে এই কেক তৈরি যদি আমরা বাসায়...

খিরসা পিঠা
ডেজার্ট

খিরসা পিঠা

শীত আসি আসি করছে। আর শীতের সময় নানা রকমের পিঠা তো খাওয়াই হয়। তাই আজ দারুণ মজাদার খিরসার পিঠার রেসিপি দেয়া হল। চলুন দেখে নিই খিরসা পিঠা তৈরির পুরো রেস...

…