গরম গরম ভাপা পিঠা

sub-editor · Nov 13, 2015 · 1 min read

গরম গরম ভাপা পিঠা

নিজ হাতে এমন মজার মজার পিঠা তৈরি করে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে খাওয়ার মজাই আলাদা। আর ভাপা পিঠাকে  এক কথায় শীতের পিঠার রাজাই বলা যায় কি বলুন! চলুন তবে শিখে নিই, কীভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়।

উপকরণ

  • চালের গুড়া ৬কাপ
  • নারকেল কোড়ানো ২টা
  • খেজুরগুড় - ২ কাপ
  • লবন - ২ চা চামচ
  • পানি - পরিমান মত

প্রয়োজনীয় সরঞ্জাম 

  • এছাড়া আরো লাগবে ভাপা পিঠা বানাবার জন্য পাতিল ও ভালভাবে এটে বসে এমন ঢাকনা।
  • পাতলা কাপড় এর টুকরা।
  • পিঠার ছাচ বা পছন্দ মত সাইজের বাটি

প্রণালী -

চালের গুড়ায় লবন ও পানি ছিটিয়ে মেখে নিন। ঝুরঝুরে মাখা হবে হাতে চাপ দিলে মুঠি হবে আবার ভেঙে ফেললে ঝুরঝুরে হবে এমন আন্দাজ মত পানি দিবেন। এবার চালের গুড়া টা মোটা চালুনি দিয়ে চেলে নিন।

নারকেল কোড়া ও খেজুরগুড় কুচিয়ে নিন।

পিঠার পাতিলের অর্ধেক এর বেশি পানি দিয়ে চুলায় দিন।পানি ফুটে উঠলে পিঠা বানান।

বাটিতে প্রথমে চালের গুড়া দিন। এর উপর নারকেল আর গুড় দিন। আবার চালের গুড়া দিয়ে ঢেকে দিন।

পাতলা কাপড় দিয়ে পেঁচিয়ে পিঠার পাতিলে উপুড় করে দিয়ে বাটি সরিয়ে নিন। ঢাকনা দিয়ে দিন।

সাইজ বুঝে সময় লাগে ভাপে পিঠা সিদ্ধ হতে। ছোট পিঠা হলে ২-৩ মিঃ বড় পিঠা হলে ৪- ৫ মিঃ সাবধানে ঢাক না খুলে পাতলা কাপড় সহ পিঠা তুলে নিন। গরম গরম স্বাদ নিন ধোয়া উঠা সুগন্ধি ভাপা পিঠার।

পিঠা বেশি স্পেশাল করতে চাইলে চালের গুড়া পানির বদলে দুধ দিয়ে মাখাতে পারেন। গুড় নারকেল এর সাথে দুধের ক্ষিরসা দিতে পারেন। চেরী কিস্মিস দিয়ে পিঠার উপর ডিজাইন ও করতে পারেন ইচ্ছামত।

নতুন জামাইকে পরিবেশন করতে অথবা পিঠার ডালা সাজাতে একটু ভিন্নতা আনতে আমি এভাবে করে থাকি।  ভাল থাকবেন সবাই।

রেসিপি- খুরশিদা রনী

ছবি- রেসিপিএন্ডমোর.কম

সম্পর্কিত লেখা

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!
সংস্কৃতি

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”- হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে প...

ক্ষীর পাটিসাপটা
রেসিপি

ক্ষীর পাটিসাপটা

শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সাথে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। এলাকাভেদে পিঠার তারতম্য থাকায় আমাদের দেশের গ্...

তালের ভাপা পিঠা 
ডেজার্ট

তালের ভাপা পিঠা 

শীত কাল মানেই তো মা নানুর হাতের মজার মজার পিঠা! ভাপা, চিতই থেকে শুরু করে পুলি পিঠা তো খাওয়াই হয়! তালের ভাপা পিঠা কি খাওয়া হয়েছে? অনেকের কাছেই নতুন বল...

পান্তোয়া পিঠা
১ ঘণ্টার রান্না

পান্তোয়া পিঠা

পিঠা খেতে আমরা কম বেশি সবাই-ই খুব পছন্দ করি। অনেক ধরনের পিঠাই খেয়ে থাকি আমরা। আজকে একটি ভিন্ন ধরনের পিঠার রেসিপি আপনাদের জানাবো। মজাদার এই পিঠাটি হচ্ছ...

আরও পড়ুন

পাটি সাপটা পিঠা
ডেজার্ট

পাটি সাপটা পিঠা

শীতের আনাগোনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। শীতের মাসে একটু পিঠা না খেলেই নয়। আজ আপনাদের সাথে পাটি সাপটা পিঠার রেসিপি শেয়ার করব। কেবল শীতেই নয় এই পিঠা আপনি...

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!
ত্বকের যত্ন

ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোন কাজ নেই, এমন ভাবাটা বড় ভুল। স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস। দিন শ...

গুড়ের যত গুন !
সুস্থতা

গুড়ের যত গুন !

এইতো, আর কিছুদিন পরেই চলে আসবে গুড়ের সময়!! পিঠা পুলির ঘ্রানে ম ম করবে চারদিক!! চিন্তা করতেই মুখে পানি চলে আসে, তাই না? আর আমাদের এই শীতের রসনার প্রধান...

সুন্দরী পাকন পিঠা!
ডেজার্ট

সুন্দরী পাকন পিঠা!

সুন্দরী পাকন পিঠা দেখতেই এতো সুন্দর যে, সে জন্য পিঠাকে সুন্দরী পাকন পিঠা বলে। এলাকা ভেদে একে ফুল পিঠা, দোভাজা পিঠা আবার নকশী পিঠাও বলে। এবার জেনে নেই...

সুজির মঞ্জুরি পিঠা
ডেজার্ট

সুজির মঞ্জুরি পিঠা

অন্য সব রসে ভিজানো পিঠার মতো তৈরি করা হলেও সুজির মঞ্জুরি পিঠা কিন্তু খেতে ভীষণ মজা। দেরি না করে দেখে নিন মজার এই পিঠাটি কীভাবে তৈরি করতে হবে। সুজির...

ফুলঝুরি পিঠা!
চা – নাস্তা

ফুলঝুরি পিঠা!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ সুন্দর ফুলঝুরি পিঠা। খুব সহজ এবং সিরায় আলাদা করে ভিজানোর ঝামেলা নেই। কাজেই খুব সহজেই আপনি তৈরি করে ফেলতে পারবেন ফুলঝু...

…