সুজির বিস্কুট পিঠা | অল্প উপকরণে কম সময়েই বানিয়ে ফেলুন মজাদার স্ন্যাকস

আরফাতুন নাবিলা · Feb 15, 2022 · 1 min read

সুজির বিস্কুট পিঠা | অল্প উপকরণে কম সময়েই বানিয়ে ফেলুন মজাদার স্ন্যাকস

বিকালের নাস্তায় অল্প সময়ে কী বানানো যায় তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। বড়রা যে খাবার পছন্দ করছে, ছোটদের হয়তো সেটা ভালো লাগছে না। সেক্ষেত্রে একেকজনের জন্য খাবার বানাতে হয় একেক রকম। প্রতিদিন এমন কয়েক ধরনের স্ন্যাকস বানাতে সব সময় ভালো নাও লাগতে পারে। ভালো হয় সহজ কোনো উপায় থাকলে। আজ আপনাদের জানাবো সুজির বিস্কুট পিঠা বানানোর রেসিপি সম্পর্কে, যেটি বানাতে খুবই কম সময় লাগবে। আর পরিবারের বড় ছোট সবাই মিলে খাবেও বেশ মজা করে। তাহলে চলুন দেরি না করে জেনে নেই সুজির বিস্কুট পিঠার রেসিপিটিঃ

সুজির বিস্কুট পিঠা বানাতে যা যা লাগবেঃ

  • ১টি ডিম
  • ১ কাপ সুজি
  • ১/৪ কাপ চিনি
  • ২ টেবিল চামচ গুঁড়া দুধ
  • অল্প পরিমাণে লবণ ও তেল

যেভাবে বানাবেনঃ

১। একটি বাটিতে ডিম ভেঙে নিয়ে তাতে অল্প লবণ মিশিয়ে নিন। ২। এবার চিনিটুকু ঢেলে দিন। ৩। চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্লাফি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ৪। চিনি ভালো করে গলে গেলে তাতে সুজি ও গুঁড়া দুধটুকু মিশিয়ে দিন। ৫। মিশ্রণটুকু ভালোভাবে মিশিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিন। এতে মিশ্রণ কিছুটা শক্ত হবে।

৬। এবার হাতে একটু তেল লাগিয়ে সুজি দিয়ে বিস্কুট বানিয়ে নিতে হবে। বিস্কুটের আকৃতি আপনার পছন্দমতো যে কোনো শেইপে দিতে পারেন।

৭। কড়াইয়ে তেল বেশি গরম হওয়ার আগে বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে। অল্প আঁচে তেলের মাঝে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। যেন উপরের অংশটুকু ক্রিসপি হয়ে যায়। কিছুক্ষণ ভাজার পর কালার চেঞ্জ হওয়া শুরু করবে।

৮। ব্রাউন হয়ে আসলে বিস্কুটগুলো কড়াই থেকে তুলে ট্রে তে টিস্যু পেপারের উপর রেখে দিন। এতে বাড়তি তেলটুকু টিস্যু শুষে নেবে।

৯। ব্যস! এবার পিঠা পরিবেশনের জন্য একদম রেডি!

টিপসঃ

  • পিঠা বানিয়ে ১০-১৫ দিন সংরক্ষণ করা যাবে
  • ভালো রাখার জন্য এয়ার টাইট বক্সে রাখুন

বিকেলের নাস্তায় অল্প ও সহজ উপকরণে বানানো যায় এমন খাবার খেতেই বেশি ভালো লাগে। সুজি ও ডিম কমবেশি সবার বাসাতেই সব সময় থাকে। তাই এগুলো ঝটপট বানাতেও সমস্যা হবে না। আজ তাহলে এ পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে।

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!
সংস্কৃতি

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”- হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে প...

ক্ষীর পাটিসাপটা
রেসিপি

ক্ষীর পাটিসাপটা

শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সাথে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। এলাকাভেদে পিঠার তারতম্য থাকায় আমাদের দেশের গ্...

সুজির কাটলি
ডেজার্ট

সুজির কাটলি

বাড়িতে মেহমান এলে, কোনো অনুষ্ঠান কিংবা ঘরোয়া দাওয়াতে খাওয়ার পর ডেজার্টের একটা আইটেম আমরা করেই থাকি। কেউ বাহির থেকে কিনে আনেন, আবার কেউ কেউ নিজেই ঘরে ত...

মজাদার ছানা বিস্কুট
বেকিং

মজাদার ছানা বিস্কুট

বিস্কুট খেতে আমরা কম বেশি সবাই-ই পছন্দ করি। আর চা খাওয়ার অভ্যাস থাকলে তো কথাই নেই। বিভিন্ন ধরনের বিস্কুট আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের দেখাবো এক...

আরও পড়ুন

সুজির মঞ্জুরি পিঠা
ডেজার্ট

সুজির মঞ্জুরি পিঠা

অন্য সব রসে ভিজানো পিঠার মতো তৈরি করা হলেও সুজির মঞ্জুরি পিঠা কিন্তু খেতে ভীষণ মজা। দেরি না করে দেখে নিন মজার এই পিঠাটি কীভাবে তৈরি করতে হবে। সুজির...

মজার জাফরানি বরফি
ডেজার্ট

মজার জাফরানি বরফি

সাধারণ সুজি তৈরি বরফিতে সামান্য পরিবর্তন এনে নিজেই করে ফেলতে পারেন জাফরানি বরফি। বাদাম কুঁচি, কিসমিস বা টুটিফ্রুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুন্দর এই...

নোনতা বিস্কুট
বেকিং

নোনতা বিস্কুট

প্রতিদিনের চায়ের সাথে বিস্কুট না হলে যেন চলেই না। এছাড়াও বিকেলের নাস্তা, মেহমানদারী ইত্যাদি অনেককিছুতেই আমরা বিস্কুট খেয়ে থাকি। আর এই বিস্কুট বেশিরভাগ...

রঙ্গিলা পাটিসাপটা
ডেজার্ট

রঙ্গিলা পাটিসাপটা

পিঠার কথা মাথায় আসলেই প্রথমে মনে পরে বাঙ্গালিয়ানা। কারণ বাঙালি মানেই হরেক রকম পিঠা বানানোর সমাহার। ১২ মাসই আমরা পিঠা খেতে পছন্দ করি কিন্তু সবসময় এক রক...

সেমাই সুজির বরফি
চা – নাস্তা

সেমাই সুজির বরফি

বিকেলের চায়ের সাথে একটা নাস্তা না হলেই না। কিন্তু সবসময়ই চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে না। নাস্তায়ও চাই ভিন্নতা। তাই আজকে আমরা আপনাদের জানাবো চায়ে...

সুজির পায়েস
ডেজার্ট

সুজির পায়েস

রুটির সাথে সবাই যে ঝাল পছন্দ করে, তা নয় কিন্তু! অনেকে আছেন যারা পায়েস দিয়ে চালের রুটি খেয়ে থাকেন। রুটি দিয়ে মিষ্টি সুজির পায়েস খেতে অসাধারণ লাগে। কি র...

…