মজাদার ছানা বিস্কুট

রুমানা ইসলাম · Oct 10, 2013 · 1 min read

মজাদার ছানা বিস্কুট

বিস্কুট খেতে আমরা কম বেশি সবাই-ই পছন্দ করি। আর চা খাওয়ার অভ্যাস থাকলে তো কথাই নেই। বিভিন্ন ধরনের বিস্কুট আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের দেখাবো একটি ভিন্ন ধরনের বিস্কুটের রেসিপি। ভিন্নধর্মি এই বিস্কুট-টি হলো মজাদার ছানা বিস্কুট। চলুন তাহলে মজাদার ছানা বিস্কুট  তৈরির পদ্ধতি জেনে নেই।

মজাদার ছানা বিস্কুট তৈরির পদ্ধতি

 উপকরণ

  • মিষ্টি বিস্কুটগুঁড়া- ২৫০ গ্রাম
  • ছানা- ১ কেজি
  • পেস্তা বাদাম কুঁচি- ১ কাপ
  • কাঠবাদাম কুঁচি- ১ কাপ
  • কিছমিছ- ১/২ কাপ
  • বাটার- ১/২ কাপ
  • চিনি- পরিমাণমতো
  • দুধ- ২ কাপ
  • কালার- পরিমাণমতো
  • বিস্কুট বানানোর ট্রে- ১টি

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে ছানা ভালোকরে মিহি করে তার সাথে চিনি মিশিয়ে ৩-৪ মিনিট পর দুধ মিলাতে হবে।

(২) এবার আলাদা ভাবে বিস্কুট গুঁড়ার সাথে বাটার মিক্স করে নিতে হবে।

(৩) তারপর ট্রেতে ওভেন পেপার বসিয়ে তার উপরে বিস্কুট গুঁড়াগুলো ঢেলে দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে।

(৪)  এখন তার উপর ছানা ঢেলে দিয়ে ১২০ তাপমাত্রায় সর্বমোট ১ ঘন্টা ওভেনে রাখবো।

(৫) ১৫ মিনিট পর ট্রে বের করে তার উপর কিসমিস, বাদামকুঁচিগুলো দিতে হবে।

(৬) আবারও ট্রে ওভেনে  দিবো ৪৫ মিনিটের জন্য।

হয়ে এলে নামিয়ে পরিবেশন করতে পারেন মজাদার ছানা বিস্কুট। খুব সহজেই তৈরি করুন এই বিস্কুট-টি এবং চা অথবা কফির সাথে উপভোগ করুন।

 

ছবি- সংগৃহীত:  রংগিন.কম

সম্পর্কিত লেখা

নোনতা বিস্কুট
বেকিং

নোনতা বিস্কুট

প্রতিদিনের চায়ের সাথে বিস্কুট না হলে যেন চলেই না। এছাড়াও বিকেলের নাস্তা, মেহমানদারী ইত্যাদি অনেককিছুতেই আমরা বিস্কুট খেয়ে থাকি। আর এই বিস্কুট বেশিরভাগ...

আমের সন্দেশ
ডেজার্ট

আমের সন্দেশ

আগে কখনও খাওয়া হয়নি, কেও বানিয়েছে কিনা তাও মনে পড়ছে না। বাসায় তখন অনেক আম ছিল, ভাবছিলাম ভিন্নধর্মী কী বানানো যায় । হঠাৎ এই আইডিয়া এলো । বানানোর পর খেয়...

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি
ডেজার্ট

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি

দারুন সফট আর নরম তুলতুলে স্পঞ্জি। স্পঞ্জ রসগোল্লা। আমরা এই মিষ্টিকে স্পঞ্জ মিষ্টিও বলে থাকি। শক্ত হবে না আর ভেঙ্গেও যাবে না, একদম পারফেক্ট হবে। দেখে ন...

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা
ডেজার্ট

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে রসগোল্লা। তবে চলুন আর কথা না বাড়িয়ে শিখে নেয়া যাক বাসায় কীভাবে তৈরি করবেন দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা। [picture]...

আরও পড়ুন

সুজির বিস্কুট পিঠা | অল্প উপকরণে কম সময়েই বানিয়ে ফেলুন মজাদার স্ন্যাকস
রেসিপি

সুজির বিস্কুট পিঠা | অল্প উপকরণে কম সময়েই বানিয়ে ফেলুন মজাদার স্ন্যাকস

বিকালের নাস্তায় অল্প সময়ে কী বানানো যায় তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। বড়রা যে খাবার পছন্দ করছে, ছোটদের হয়তো সেটা ভালো লাগছে না। সেক্ষেত্রে একেকজনের...

বাড়তি ওজন কমাতে চান?
ফিটনেস

বাড়তি ওজন কমাতে চান?

সামনে আপনার বিয়ে বা এনগেজমেন্ট? আধুনিক জগতের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ভারী স্বাস্থ্য অথচ ডিজাইনার ড্রেস পরার শখ ষোল আনা? ফ্রেন্ড সার্কেলে...

আমের রসমালাই
ডেজার্ট

আমের রসমালাই

দুধের তৈরি রসমালাই তো অনেক খাওয়া হয়েছে! এবার আম দিয়ে তৈরি রসমালাই চেখে দেখবার পালা। ঝটপট দেখে নিন আম দিয়ে রসমালাই তৈরির পুরো রেসিপি। উপকরণ দুধ...

কমলাভোগ মিষ্টি তৈরির সহজ রেসিপি!
ডেজার্ট

কমলাভোগ মিষ্টি তৈরির সহজ রেসিপি!

মিষ্টি আপনি একেবারেই তৈরি করতে জানেন না? কোন দরকার নেই দক্ষ রাঁধুনি হওয়ার,একটু-আধটু রান্না জানলেও চমৎকার এই "কমলাভোগ" মিষ্টি তৈরি করতে পারবেন ঘরেই। জে...

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)
লাইফ স্টাইল

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)

আগে আমরা কথা বলেছি কুকুর ছানা নিয়ে। আজ কিছু ইম্পরট্যান্ট ইনফরমেশন নিয়ে জানবো... যেমন: কেমন হতে পারে, কেন পালবেন ইত্যাদি। কিছু পোষার আগে এ সম্বন্ধে সঠি...

…