দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা

sub-editor · Feb 25, 2016 · 1 min read

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে রসগোল্লা। তবে চলুন আর কথা না বাড়িয়ে শিখে নেয়া যাক বাসায় কীভাবে তৈরি করবেন দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা।

[picture]

উপকরণ

  • দুধ - ১ লিটার
  • সিরকা বা ভিনেগার - ৪ চা চামচ
  • কর্নফ্লাওয়ার - ১ চা চামচ
  • চিনি - ১ চা চামচ
সিরার জন্য 
  • চিনি - ১ কাপ
  • পানি - ৩ কাপ
  • এলাচ - ১ টা

12744448_471544559720845_1826142924823788912_n

প্রণালী 

দুধ ফুটিয়ে নিন। ৪ চামচ সিরকায় ৪ চামচ পানি দিন। এবার ফুটন্ত দুধে সিরকার মিশ্রণ অল্প অল্প করে দিন।  দুধ ফাটতে শুরু করলে   চুলা বন্ধ করে দিন।

চামচ দিয়ে নেড়ে দেখুন হাল্কা সবুজাভ পানি দেখা গেলে নামিয়ে নিন। পাতলা কাপড়ে ছানা ছেঁকে নিন। ট্যাপের নিচে রেখে ছানা ধুয়ে নিন যেন সিরকার পানি একেবারে চলে যায়।

এবার ছানা থেকে বাড়তি পানি বের হয়ে গেলে ছানা হাতের তালু দিয়ে ভালো করে মথে নিন। ছানা থেকে তেল বের হয়ে মসৃণ হলে বুঝতে হবে মাখা হয়েছে।এতে চিনি + কর্নফ্লাওয়ার দিয়ে আবার মেখে সমান আকারে ১২ টা বল বানিয়ে নিন।

চিনি + পানি + এলাচ দিয়ে সিরা ফুটতে দিন। ফুটে উঠলে ছানার বল সিরায় দিন। আচ বেশি রাখবেন। ঢেকে দিন। দশ মিঃ পর ঢাকনা খুলে দেখবেন মিস্টি দ্বিগুণ সাইজের হয়েছে। আরো ৫ মিঃ জালে রাখুন।

এবার ১ বাটি পানিতে একটা মিস্টি তুলে দিয়ে দেখুন। মিস্টি ডুবে গেলে ঠিক আছে আর ভেসে থাকলে আরো কয়েকমিনিট জাল করে নামিয়ে নিন। কয়েক ঘন্টা পর পরিবেশন করুন রসে ভরা রসগোল্লা।

টিপস

- ছানা বানাবার কয়েক ঘন্টা পর মিস্টি বানালে মিস্টি ভালো হয়।

- ছানা ভালো করে না মাখলে মিস্টি সিরায় ছড়িয়ে বা গলে যেতে পারে।

- ময়দা বা কর্নফ্লাওয়ার এর পরিমান বেশি হলে মিস্টি শক্ত হয়।

- বল এর গায়ে ফাটা দাগ হলে সিরায় মিস্টি দিলে গলে বা ভেঙে যায়।

- ভিনেগার এর বদলে লেবুর রস দেয়া যায়।

- কর্নফ্লাওয়ার এর বদলে ময়দা দেয়া যায়।

মিস্টি বানানো খুবই সহজ কিন্তু এই ছোট ছোট জিনিস গুলো খেয়াল না রাখলে নস্ট হয়ে যায়। শুভ কামনা সকলের জন্য।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

সম্পর্কিত লেখা

গুলাব জামুন
ডেজার্ট

গুলাব জামুন

আগেই বলে নিচ্ছি, এই মিস্টিটা নিজে বানিয়ে খাবার পর আপনি আর দোকানের কেনা মিস্টি খেতে চাইবেন না। গ্যারান্টি ! উপকরণ ফুল ক্রিম মিল্ক পাউডার - ৩/৪ ক...

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি
ডেজার্ট

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি

দারুন সফট আর নরম তুলতুলে স্পঞ্জি। স্পঞ্জ রসগোল্লা। আমরা এই মিষ্টিকে স্পঞ্জ মিষ্টিও বলে থাকি। শক্ত হবে না আর ভেঙ্গেও যাবে না, একদম পারফেক্ট হবে। দেখে ন...

আমের সন্দেশ
ডেজার্ট

আমের সন্দেশ

আগে কখনও খাওয়া হয়নি, কেও বানিয়েছে কিনা তাও মনে পড়ছে না। বাসায় তখন অনেক আম ছিল, ভাবছিলাম ভিন্নধর্মী কী বানানো যায় । হঠাৎ এই আইডিয়া এলো । বানানোর পর খেয়...

মজাদার ছানা বিস্কুট
বেকিং

মজাদার ছানা বিস্কুট

বিস্কুট খেতে আমরা কম বেশি সবাই-ই পছন্দ করি। আর চা খাওয়ার অভ্যাস থাকলে তো কথাই নেই। বিভিন্ন ধরনের বিস্কুট আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের দেখাবো এক...

আরও পড়ুন

জিভে জল আনা দই বড়া!
চা – নাস্তা

জিভে জল আনা দই বড়া!

এর নাম শুনলেই বিশেষ করে মেয়েদের জিভে জল এসে যায়। আমারও খুব প্রিয় একটা খাবার এর আইটেম। আপনাদের সঙ্গে শেয়ার করলাম । আশা করি সবাই বানিয়ে জানাবেন কেমন হয়...

কমলাভোগ মিষ্টি তৈরির সহজ রেসিপি!
ডেজার্ট

কমলাভোগ মিষ্টি তৈরির সহজ রেসিপি!

মিষ্টি আপনি একেবারেই তৈরি করতে জানেন না? কোন দরকার নেই দক্ষ রাঁধুনি হওয়ার,একটু-আধটু রান্না জানলেও চমৎকার এই "কমলাভোগ" মিষ্টি তৈরি করতে পারবেন ঘরেই। জে...

আমের রসমালাই
ডেজার্ট

আমের রসমালাই

দুধের তৈরি রসমালাই তো অনেক খাওয়া হয়েছে! এবার আম দিয়ে তৈরি রসমালাই চেখে দেখবার পালা। ঝটপট দেখে নিন আম দিয়ে রসমালাই তৈরির পুরো রেসিপি। উপকরণ দুধ...

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)
লাইফ স্টাইল

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)

আগে আমরা কথা বলেছি কুকুর ছানা নিয়ে। আজ কিছু ইম্পরট্যান্ট ইনফরমেশন নিয়ে জানবো... যেমন: কেমন হতে পারে, কেন পালবেন ইত্যাদি। কিছু পোষার আগে এ সম্বন্ধে সঠি...

ছানা তৈরির পারফেক্ট পদ্ধতি
রেসিপি

ছানা তৈরির পারফেক্ট পদ্ধতি

ছানা তৈরির কৌশল জানা থাকলে বিভিন্ন ধরণের মিষ্টি তৈরি অনেকখানি সহজ হয়ে যায়। তাই আজকের রেসিপিতে রইল পারফেক্ট ছানা তৈরির পদ্ধতি। দেখে নিন পারফেক্ট ছানা...

…