গুলাব জামুন

sub-editor · Jan 01, 2016 · 1 min read

গুলাব জামুন

আগেই বলে নিচ্ছি, এই মিস্টিটা নিজে বানিয়ে খাবার পর আপনি আর দোকানের কেনা মিস্টি খেতে চাইবেন না। গ্যারান্টি !

উপকরণ
  • ফুল ক্রিম মিল্ক পাউডার - ৩/৪ কাপ (পৌনে এক কাপ ) আমি ডানো নিয়েছি
  • ময়দা - ১/২ কাপ
  • বেকিং পাউডার - ১ চা চামচ
  • ডিম - ১ টি
  • ঘি - ২ চা চামচ
  • চিনি - ২ চা চামচ
  • পানি - ২ চা চামচ
  • সিরার জন্য - ২ কাপ চিনি + ২ ১/২ কাপ পানি + ১ টা এলাচ + ২ চা চামচ গোলাপ জল
  • ভাজার জন্য - তেল পরিমান মতো ( ৩ কাপ হলে ভাল হয় )
[picture] প্রণালী 

একটা বাটিতে মিল্ক পাউডার, ময়দা, বেকিং পাউডার এক সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। অন্য বাটিতে ডিম, ঘি, পানি, চিনি ভাল করে ফেটিয়ে নিন । ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ময়দা আর গুডা দুধ মেখে মন্ড   করে নিন।একটু নরম মন্ড হবে। ভয় পাবার কিছু নেই। ১০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। হাতে সামান্য ঘি মেখে নিন। এবার মাখা মন্ড থেকে হাতে করে ছোট ছোট বল বানিয়ে নিন। এগুলো ফুলে দ্বিগুনের ও বড় হয়ে যাবে। আমি ১৮ টা মিস্টি   বানিয়েছি।  আপনারা নিজের ইচ্ছা মত সাইজে বানাতে পারেন। এবার এগুলো অল্প আচে ভাজতে হবে।বেশি করে তেল নিবেন। তেল নস্ট হবে না কাজেই চিন্তার কিছু নাই। বড় কড়াই বা প্যান নিবেন যেন মিস্টিগুলো নিজে নিজে  নড়াচড়ার জন্য যথেস্ট জায়গা পায়। আঁচ কম রাখবেন এবং মনোযোগ দিয়ে ভাজার কাজটা করবেন। সোনালী রঙ এর হয়ে আসলে তুলে রাখবেন। একটা টুথপিক দিয়ে মিস্টিগুলো ফুটো করে দিন ।

সিরা আগেই ফুটিয়ে নিবেন। (গোলাপ জল বাদে )চিনি গলে মিশে গেলেই হয়ে যাবে। বেশি ফুটানোর দরকার নেই। খুব গরম (ফুটন্ত) সিরায় মিস্টি দিবেন না। সিরা ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ৫ মিনিট রেখে দিন। এরপর মিস্টিগুলো সিরায় দিয়ে ঢেকে দিন। আধা ঘন্টা পরেই মিস্টিগুলো সিরায় ভিজে রসে টইটম্বুর হয়ে যাবে। ঠান্ডা হলে গোলাপ জল দিন।

11057326_409034095971892_494374753568369209_n

হাড়িতে রাখা মিস্টি ছবি দেবার জন্য দুঃখিত। আমি আসলে দেখাতে চেয়েছি এক রেসেপি উপকরণ দিয়ে এতগুলো মিস্টি তৈরি করা যায়। ১৮ টা বেশ বড় বড় সাইজের মিস্টি হবে। ইচ্ছা করলে ছোট ছোট করে জরদার জন্য মিস্টি বানিয়ে নিতে পারেন। নিজে বানান , পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন দারুন মজার গুলাব জামুন।

টিপস

আশা করি যারা প্রথম মিস্টি বানাবেন / যারা এর আগে মিস্টি বানিয়ে হতাশ হয়েছেন তাদের জন্য। কাপের মাপ বলতে মেজরমেন্ট কাপ বুঝিয়েছি। সব মাপ মতো নিলে ভুল হবার কথা নয়।

মাখা মন্ড বেশ নরম হবে ( রুটির গোলার মত নয় ) আরো নরম । যেমন হাতে লেগে যাবে। ১০ মি ফ্রিযে রাখার পর আয়ত্তে এসে যাবে। একটা একটা করে বল তেলে দিবেন না । সব একসাথে বানিয়ে তারপর তেলে ভাজা শুরু করবেন। খুব কম আঁচে ভাজবেন। বেশি আচে ভাজলে মিস্টির উপরে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাচা / শক্ত হয়ে যাবে। ফুটন্ত সিরায় ভাজা মিস্টির বল দিলে মিস্টির গা কুঁচকে যায়। এই জন্যই ৫ মি পর দিতে বলেছি। বড় প্যানে বেশি তেল দিয়ে ভাজবেন মিস্টি তেলে দেবার কিছু সময় পরেই অনেক বড় হয়ে যায়। খেয়াল রাখবেন তখন যেন গায়ে গায়ে লেগে না যায়। বল গুলো যেন সব দিকে সমান ভাবে ভাজা হয় সেটা খেয়াল রাখবেন ।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

সম্পর্কিত লেখা

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা
ডেজার্ট

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে রসগোল্লা। তবে চলুন আর কথা না বাড়িয়ে শিখে নেয়া যাক বাসায় কীভাবে তৈরি করবেন দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা। [picture]...

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

জিভে জল আনা দই বড়া!
চা – নাস্তা

জিভে জল আনা দই বড়া!

এর নাম শুনলেই বিশেষ করে মেয়েদের জিভে জল এসে যায়। আমারও খুব প্রিয় একটা খাবার এর আইটেম। আপনাদের সঙ্গে শেয়ার করলাম । আশা করি সবাই বানিয়ে জানাবেন কেমন হয়...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

আরও পড়ুন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

মিষ্টি কুমড়ার চিলতে ভাজা
২০ মিনিটের রান্না

মিষ্টি কুমড়ার চিলতে ভাজা

বিকালের সময়টা উপভোগ করার জন্য এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সাথে মুচমুচে মিষ্টি কুমড়ার চিলতে ভাজা হলে কিন্তু দারুণ হয়! চাইলে আপনি এই মিস্টি কুমড়ার চিলতে ভাজা...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি
ডেজার্ট

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি

দারুন সফট আর নরম তুলতুলে স্পঞ্জি। স্পঞ্জ রসগোল্লা। আমরা এই মিষ্টিকে স্পঞ্জ মিষ্টিও বলে থাকি। শক্ত হবে না আর ভেঙ্গেও যাবে না, একদম পারফেক্ট হবে। দেখে ন...

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?

ধোঁয়া ওঠা, গরম গরম ভাতে ঘি, সঙ্গে বেগুন ভাজা খেতে যতটা ভাল লাগে, ততটাই উপকার মেলে মুখে ঘি লাগিয়ে ম্যাসাজ করলেও। একাধিক স্টাডিতে ইতিমধ্যেই একথা প্রমাণ...

…