জিভে জল আনা দই বড়া!

sub-editor · Mar 02, 2016 · 1 min read

জিভে জল আনা দই বড়া!

এর নাম শুনলেই বিশেষ করে মেয়েদের জিভে জল এসে যায়। আমারও খুব প্রিয় একটা খাবার এর আইটেম।  আপনাদের সঙ্গে শেয়ার করলাম । আশা করি সবাই বানিয়ে জানাবেন কেমন হয়েছে । তবে চলুন দেখে নিই, এর পুরো প্রণালী।

[picture]

উপকরণ

  • মাস কলাইয়ের ডাল - ১ কাপ 
  • বেকিং সোডা - ১ চিমটি 
  • আদা বাটা - ১ চা চামচ 
  • কাচা মরিচ বাটা - ১/২ চা চামচ 
  • লবন - ১/২ চা চামচ 
  • বিট লবন - ১/২ চা চামচ 
  • ভাজা জিরা গুরা - ১ চা চামচ 
  • ভাজা ধনে গুরা - ১/২ চা চামচ 
  • লাল মরিচ টেলে গুরা করা - ১/২ চা চামচ 
  • চিনি - সাদ মত 
  • টক দই - ২ কাপ 
  • মিস্টি দই - ২ কাপ 
  • তেল - ভাজার জন্য 
  • তেতুলের সস - কয়েক চামচ 
  • পুদিনা পাতা - ১/২ চা চামচ বাটা ও কয়েকটা সাজানোর জন্য 

প্রণালী 

খোসা ছাড়ানো ডাল সারারাত ভিজিয়ে রাখুন । নতুবা ৭ -৮ ঘন্টা ভিজান । এবার পাটায় ভাল করে বেটে নিন । বেটে নেয়া ডাল সামান্য পানি দিয়ে ব্লেন্ড করুন অথবা বিট করতে থাকুন যেন কিছুটা ফুলে যায় ।  এবার এতে লবন + আদা + কাচা মরিচ বাটা + বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিন ।

তেল গরম করে নিন । চা চামচে করে ডালের গোলা নিয়ে তেলে দিয়ে বড়া ভেজে নিন । আলাদা একটা বাটিতে পানি + ১/২ চা চামচ লবন মিশিয়ে রাখুন ।  ভাজা বড়া গুলো ঐ পানিতে দিন । কয়েক মিনিট পর তুলে হাতে চিপে পানি ফেলে দিন । এই বড়া গুলো এবার পরিবেশন করার পাত্রে সাজিয়ে রাখুন ।

দই এর সঙ্গে ভাজা মশলার অর্ধেকটা + পুদিনা পাতা বাটা + স্বাদমত চিনি + বিট লবন দিয়ে ভাল করে ফেটিয়ে নিন । সাজিয়ে রাখা বড়া গুলোর উপর দই এর মিশ্রন দিন । বাকি ভাজা মশলা উপরে ছিটিয়ে দিন ।  তেতুলের সস দিন । পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।  সাদ বুঝে টক , মিস্টি , ঝাল অনুযায়ি লবন , চিনি কম বেশি করে নিবেন ।  অনেকেই শুধু টকদই ব্যবহার করেন কিন্তু আমি টক + মিস্টি দই দুটোই দিই ।  শুভ কামনা সকলের জন্য।

 

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

সম্পর্কিত লেখা

সাবুদানার বড়া!
চা – নাস্তা

সাবুদানার বড়া!

বিকেলের নাস্তায়, গরম ভাতের সাথে কিংবা বন্ধুদের সাথে চায়ের আড্ডায় গরম গরম বড়া খেতে কার না ভালো লাগে! অনেক ধরনের বড়াই আমরা খেয়ে থাকি। কিন্তু খাবারে কিছু...

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম
৩০ মিনিটের রান্না

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম

গরম ধোয়া ওঠা ভাতের সাথে যেকোনো বড়া বেশ জমে যায়, ঠিক বলেছি না বলুন? বাঙালী বাড়ির খাবারে যে বেলা বড়া থাকে, তার মানেই হলো ভোজনে এক আলাদা রকম মজা সেদিন। আ...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

আরও পড়ুন

গুলাব জামুন
ডেজার্ট

গুলাব জামুন

আগেই বলে নিচ্ছি, এই মিস্টিটা নিজে বানিয়ে খাবার পর আপনি আর দোকানের কেনা মিস্টি খেতে চাইবেন না। গ্যারান্টি ! উপকরণ ফুল ক্রিম মিল্ক পাউডার - ৩/৪ ক...

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা
ডেজার্ট

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে রসগোল্লা। তবে চলুন আর কথা না বাড়িয়ে শিখে নেয়া যাক বাসায় কীভাবে তৈরি করবেন দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা। [picture]...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

মাংস কুমড়ার বড়া
২০ মিনিটের রান্না

মাংস কুমড়ার বড়া

কুমড়া রান্না, ভাজি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কুমড়ার বড়া! কি শুনে চমকে গেলেন? না চমকাবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার মাংস কুমড়ার বড়া...

দারুণ ইয়াম্মি চটপটি!
চা – নাস্তা

দারুণ ইয়াম্মি চটপটি!

চটপটি খেতে কার না ভালো লাগে ? কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়। রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যে...

…