আমের রসমালাই

sub-editor · Sep 30, 2016 · 1 min read

আমের রসমালাই

দুধের তৈরি রসমালাই তো অনেক খাওয়া হয়েছে! এবার আম দিয়ে তৈরি রসমালাই চেখে দেখবার পালা। ঝটপট দেখে নিন আম দিয়ে রসমালাই তৈরির পুরো রেসিপি।

উপকরণ

  • দুধ ১ লিটার
  • ভিনেগার বা, লেবুররস ১ কাপ
  • এলাচ ২টি
  • গুঁড়া করা চিনি দেড় কাপ
  • সুজি ২ চা-চামচ
  • পানি পরিমাণমতো

[picture]

মালাইয়ের জন্য

  • আম রস করা ২ কাপ
  • দুধ ২ কাপ
  • কনডেন্সড মিল্ক ১ কৌটা
  • গোলাপ পানি ৪-৫ ফোঁটা

প্রণালী

প্রথমে হাঁড়িতে দুধ ফুটিয়ে নিন। ভালোমতো ফুটলে ভিনেগার কিংবা লেবুর রস আধা কাপ ঢেলে দিন। দেখা যাবে দুধ ছানা হয়ে গেছে। যদি না হয় তাহলে আরও ভিনেগার কিংবা লেবুর রস দিয়ে দুধ ফাটাবেন। ছানা হয়ে গেলে, এর থেকে পানি ফেলে দিন। এবার পানি দিয়ে ছানা ধুয়ে একটা পরিষ্কার পাতলা কাপড়ে ছানাগুলো ভরে পেঁচিয়ে ঝুলিয়ে রাখুন। এভাবে কমপক্ষে ১ ঘণ্টা ঝুলিয়ে রাখবেন। এরপর ছানা নামিয়ে এর সঙ্গে সুজি বা আটা এবং এলাচ গুঁড়া খুব ভালো করে মেশান।

এবার ছানা দিয়ে ছোট ছোট বল তৈরি করুন। ৩ কাপ পানিতে চিনি ঢেলে অন্য একটা হাঁড়িতে ১৫-২০ মিনিট জ্বাল দিয়ে সিরা তৈরি করুন। জ্বলন্ত চুলায় চিনির সিরার ভেতর আস্তে আস্তে বলগুলো ছেড়ে দিয়ে আগুনের আঁচ কমিয়ে দিন। হাঁড়ির মুখ ঢেকে দিয়ে ১৫-২০ মিনিট জ্বাল দিয়ে চুলা বন্ধ করে দিন। এবার রসগোল্লাগুলো সিরা থেকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রে রাখুন।

এবার মালাই তৈরি করতে একটা পাতিলে দুধ নিয়ে জ্বাল দিন। দুধ ঘন হয়ে আসলে কনডেন্সড মিল্ক, আমের রস ঢেলে ৫-৬ মিনিট রান্না করুন।এখন রসগোল্লাগুলো, রান্না থাকা অবস্থায় মালাইয়ের মধ্যে একটা একটা করে ছেড়ে দিন। আরও ৮-১০ মিনিট রান্না করুন। নামানোর আগে উপর দিয়ে গোলাপ পানি ছিটিয়ে দিন। গরম গরম খেতে পারেন আবার ফ্রিজে ঠান্ডা করে খেতেও মজা আমের রসগোল্লা।

ছবি ও রেসিপি - সামিয়া 

সম্পর্কিত লেখা

আমের সন্দেশ
ডেজার্ট

আমের সন্দেশ

আগে কখনও খাওয়া হয়নি, কেও বানিয়েছে কিনা তাও মনে পড়ছে না। বাসায় তখন অনেক আম ছিল, ভাবছিলাম ভিন্নধর্মী কী বানানো যায় । হঠাৎ এই আইডিয়া এলো । বানানোর পর খেয়...

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি
ডেজার্ট

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি

দারুন সফট আর নরম তুলতুলে স্পঞ্জি। স্পঞ্জ রসগোল্লা। আমরা এই মিষ্টিকে স্পঞ্জ মিষ্টিও বলে থাকি। শক্ত হবে না আর ভেঙ্গেও যাবে না, একদম পারফেক্ট হবে। দেখে ন...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

আরও পড়ুন

মজাদার ছানা বিস্কুট
বেকিং

মজাদার ছানা বিস্কুট

বিস্কুট খেতে আমরা কম বেশি সবাই-ই পছন্দ করি। আর চা খাওয়ার অভ্যাস থাকলে তো কথাই নেই। বিভিন্ন ধরনের বিস্কুট আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের দেখাবো এক...

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা
ডেজার্ট

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে রসগোল্লা। তবে চলুন আর কথা না বাড়িয়ে শিখে নেয়া যাক বাসায় কীভাবে তৈরি করবেন দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা। [picture]...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

ছানা তৈরির পারফেক্ট পদ্ধতি
রেসিপি

ছানা তৈরির পারফেক্ট পদ্ধতি

ছানা তৈরির কৌশল জানা থাকলে বিভিন্ন ধরণের মিষ্টি তৈরি অনেকখানি সহজ হয়ে যায়। তাই আজকের রেসিপিতে রইল পারফেক্ট ছানা তৈরির পদ্ধতি। দেখে নিন পারফেক্ট ছানা...

কমলাভোগ মিষ্টি তৈরির সহজ রেসিপি!
ডেজার্ট

কমলাভোগ মিষ্টি তৈরির সহজ রেসিপি!

মিষ্টি আপনি একেবারেই তৈরি করতে জানেন না? কোন দরকার নেই দক্ষ রাঁধুনি হওয়ার,একটু-আধটু রান্না জানলেও চমৎকার এই "কমলাভোগ" মিষ্টি তৈরি করতে পারবেন ঘরেই। জে...

…