আমের সন্দেশ

sub-editor · Aug 26, 2016 · 1 min read

আমের সন্দেশ

আগে কখনও খাওয়া হয়নি, কেও বানিয়েছে কিনা তাও মনে পড়ছে না। বাসায় তখন অনেক আম ছিল, ভাবছিলাম ভিন্নধর্মী কী বানানো যায় । হঠাৎ এই আইডিয়া এলো । বানানোর পর খেয়ে অনেক মজা পেয়েছিলো সবাই।তাই  আম দিয়ে ভিন্নধর্মী  এই সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হল। দেখে নিন এর পুরো প্রণালী।

ছানা তৈরির জন্য উপকরণ

  • টাটকা ভাল দুধ ১ লিটার
  • সিরকা বা লেবুর রস ২ টেবিল চামচ

ছানা প্রস্তুত প্রণালী

( ১ ) সিরকার সঙ্গে সমান পরিমাণ পানি মিশিয়ে রেখে দিতে হবে । দুধ চুলায় দিয়ে জ্বালাতে থাকুন, ফুটে উঠা মাত্রই সিরকা দিয়ে চুলা থেকে নামিয়ে রাখুন।

( ২ ) কিছুক্ষন পর দুধের ছানা ও পানি আলাদা হলে দুধ একটি কাপড় বা ছাঁকনিতে ঢেলে নিন। ট্যাপের নিচে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এতে ছানা থেকে সিরকা বা লেবুর টক ভাব চলে যাবে । এবার পুটলিকে হাত দিয়ে চেপে চেপে পানি যতটুকু বের করা যায় করতে হবে। তারপর ছানার পানি ঝরার জন্য পাতলা কাপড়ে করে এক ঘণ্টা ঝুলিয়ে রাখুন। তারপরই ছানা সন্দেশ তৈরীর জন্য রেডি ।

[picture]

সন্দেশ তৈরীর উপকরণ

  • ছানা ১ কাপ
  • পাকা মিষ্টি আমের টুকরা ১ কাপ
  • চিনি ১ কাপ
  • এলাচ গুঁড়া সামান্য

প্রণালী

( ১ ) প্রথমে ভালো দুধ দিয়ে নরম ছানা তৈরী করে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। ছানা ভালো না হলে সন্দেশ ভালো হবে না। একটি বাটিতে ছানা নিয়ে হাত দিয়ে ভালোভাবে মসৃন করে মথে নিতে হবে । আমের টুকরাগুলো ব্লেন্ডারে স্মুদ করে ব্লেন্ড করে রেখে দিতে হবে।

( ২ ) তারপর একটি ফ্রাই প্যানে সামান্য ঘি গরম করে ছানা ও চিনি একসঙ্গে নিয়ে চুলায় জ্বালাতে হবে। এরপর ব্লেন্ড করে রাখা আমের পিউরী ও এলাচ গুঁড়ো দিয়ে ঘন ঘন নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে পুড়ে না যায় ।

( ৩ ) অল্প আঁচে ঘন ঘন নেড়ে রান্না করতে হবে । এরপর চিনির পানি এবং আমের পিউরী শুকিয়ে আঠালো হয়ে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসতে শুরু করলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে ।

( ৪ ) সন্দেস এর বরফি বানানো যায় এমন একটি পাত্রে সামান্য ঘি মেখে সন্দেশের মিশ্রণ ঢেলে হাত দিয়ে চেপে চেপে সমান করে সেট করে নিন । এবার ঠান্ডা হবার জন্য রেখে দিন ।

( ৫ ) ঠান্ডা হলে ছুরি দিয়ে চার কোনা অথবা বরফির মত করে কেটে নিন। চাইলে ছাঁচে দিয়ে নানান রকম আকৃতি দিতে পারেন। তারপর নরমাল ফ্রিজে রেখে দিন আরো শক্ত হয়ে বরফি জমাট বাঁধার জন্য ।

পরিবেশন নরমাল ফ্রিজে রেখে ২-৩ সপ্তাহ ধরে খাওয়া যায় এই আমের সন্দেশ । এই উপকরনে ৬-৭ জন কে পরিবেশন করা যাবে।

ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

 

সম্পর্কিত লেখা

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি
ডেজার্ট

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি

দারুন সফট আর নরম তুলতুলে স্পঞ্জি। স্পঞ্জ রসগোল্লা। আমরা এই মিষ্টিকে স্পঞ্জ মিষ্টিও বলে থাকি। শক্ত হবে না আর ভেঙ্গেও যাবে না, একদম পারফেক্ট হবে। দেখে ন...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!
সুস্থতা

স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় আমের ১২টি উপকারী দিক!

গ্রীষ্মকাল যেমন প্রচন্ড দাবদাহ নিয়ে আসে তেমনি নিয়ে আসে প্রাকৃতিক ঐশ্বর্য্যের ভান্ডার। আম হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে উপাদেয় উপহার। এ সময় প্রচুর পরিমাণে আম...

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা
ডেজার্ট

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে রসগোল্লা। তবে চলুন আর কথা না বাড়িয়ে শিখে নেয়া যাক বাসায় কীভাবে তৈরি করবেন দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা। [picture]...

আরও পড়ুন

মজাদার ছানা বিস্কুট
বেকিং

মজাদার ছানা বিস্কুট

বিস্কুট খেতে আমরা কম বেশি সবাই-ই পছন্দ করি। আর চা খাওয়ার অভ্যাস থাকলে তো কথাই নেই। বিভিন্ন ধরনের বিস্কুট আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের দেখাবো এক...

দুধের তৈরি সন্দেশ
ডেজার্ট

দুধের তৈরি সন্দেশ

[topbanner] মিষ্টি প্রেমীরা রেডি হয়ে যান।আজ আপনাদের জন্য সন্দেশ তৈরির রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই, কীভাবে তৈরি করতে হয় দুধের ছানার তৈরি সন্দেশ।...

আমের রসমালাই
ডেজার্ট

আমের রসমালাই

দুধের তৈরি রসমালাই তো অনেক খাওয়া হয়েছে! এবার আম দিয়ে তৈরি রসমালাই চেখে দেখবার পালা। ঝটপট দেখে নিন আম দিয়ে রসমালাই তৈরির পুরো রেসিপি। উপকরণ দুধ...

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)
লাইফ স্টাইল

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)

আগে আমরা কথা বলেছি কুকুর ছানা নিয়ে। আজ কিছু ইম্পরট্যান্ট ইনফরমেশন নিয়ে জানবো... যেমন: কেমন হতে পারে, কেন পালবেন ইত্যাদি। কিছু পোষার আগে এ সম্বন্ধে সঠি...

ছানা তৈরির পারফেক্ট পদ্ধতি
রেসিপি

ছানা তৈরির পারফেক্ট পদ্ধতি

ছানা তৈরির কৌশল জানা থাকলে বিভিন্ন ধরণের মিষ্টি তৈরি অনেকখানি সহজ হয়ে যায়। তাই আজকের রেসিপিতে রইল পারফেক্ট ছানা তৈরির পদ্ধতি। দেখে নিন পারফেক্ট ছানা...

…