দুর্গা পূজা স্পেশাল ছানার পায়েস

নিকিতা বাড়ৈ · Oct 15, 2018 · 1 min read

দুর্গা পূজা স্পেশাল ছানার পায়েস

দুর্গা পূজার আয়োজন!!! সে যেন এক বিরাট কারবার। হিন্দু বাঙালিদের সব থেকে বড় উৎসব হল দুর্গা পূজা। নতুন জামা কাপড় থেকে শুরু করে, নাচ-গান, খাওয়া-দাওয়া- কোন কিছুরই যেন শেষ নেই। সবাই মায়ের আগমনকে বরণ করে নেয় মন উদার করে। পেট পূজা করতেও কেউ কোনো কমতি রাখে না। বাহারি রকমের মিষ্টি-মণ্ডার সে কী সমাহার! বড় ভোজের পর সবারই ভালো লাগে খেতে মিষ্টি বা পায়েস।

তাই আপনাদের জন্য নিয়ে এলাম দুর্গা পূজা স্পেশাল একটি মিষ্টি আইটেম- ছানার পায়েস। চলুন দেখে নেই কী করে তৈরি করতে হয় এই মজাদার আইটেমটি।

উপকরণ

  • ১ লিটার ফুল ফ্যাট তরল দুধ
  • ২০০ গ্রাম ছানা
  • চিনি
  • ১ টেবিল চামচ পেস্তা বাদাম কুঁচি
  • ১ টেবিল চামচ কাজু বাদাম কুঁচি
  • ১ কাপ গরম দুধের সাথে ১ চিমটি কেশর
  • ১/২ চা চামচ এলাচের গুঁড়া

ছানা বানানোর নিয়ম

১ লিটার দুধ জ্বাল দিন হাই হিটে বলক উঠতে হবে, নাড়তে থাকতে হবে। দুধে বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে দিন এবং ৩ টেবিল চামচ লেবুর রস অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকতে হবে। সামান্য লবণ দিয়ে দিন। এখন চুলা বন্ধ করে দিন, নাড়তে থাকুন। দেখতে পাড়বেন ছানা এবং পানির অংশ আলাদা হয়ে যাবে। এরপর একটি ছাকনির উপরে পরিষ্কার পাতলা সুতি কাপড় দিয়ে ছানা ও পানি আলাদা করে নিন। ছাকনিতে থাকা অবস্থায় ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে নেড়েচেড়ে ছানাটি ২-৩ বার ধুয়ে নিতে হবে, এতে লেবুর গন্ধটি চলে যাবে। এরপর ভালোভাবে চেপে পানি ছেঁকে নিন। পাতলা কাপড়টির মধ্যে ছানা ১ ঘন্টা চেপে রাখুন। এতে পানি শুকিয়ে যাবে। এরপর কাপড় থেকে বের করে খুলে ছাড়িয়ে রাখুন কিছুক্ষণ।

প্রণালী

- তৈরি করে রাখা ছানাটিতে ১ টেবিল চামচ চিনি দিয়ে ৪-৫ মিনিট ধরে মাখতে হবে। এরপর ২ হাতের সাহায্যে ছোট ছোট মসৃণ বল বানিয়ে নিতে হবে।

- দুধটি জ্বালাতে হবে মৃদু আঁচে। ফ্যানাটিকে উপরে পড়তে দেওয়া যাবে না, দুধের উপরে সর ও পরতে দেওয়া যাবে না। সর দুধের সাথে নেড়ে মিলিয়ে দিতে থাকতে হবে। দুধটি এভাবে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে।

- জ্বাল হতে হতে দুধটি অর্ধেক হয়ে এলে পেস্তা বাদাম কুঁচি, কাজু বাদাম কুঁচি ও ১ কাপ গরম দুধের সাথে ১ চিমটি কেশর ও ১/২ কাপ চিনি এই উপাদানগুলো দিয়ে দিন। এভাবে কিছুক্ষণ রান্না করুন।

- এরপর গ্যাস বন্ধ করে ২ মিনিট পর ছানার তৈরি করে রাখা বলগুলো দুধে দিয়ে দিন। কিছুক্ষণ পর একদম অল্প আঁচে চুলা জ্বালিয়ে দিন। আঁচ বেশি থাকলে দুধ ও ছানাগুলো ভেঙে যাবে, তাই একটু সাবধানে রান্না করতে হবে।

- এলাচের গুঁড়া দিয়ে নেড়ে ৩-৪ মিনিট লো-ফ্লেমে রেখে দিন। ছানার বলগুলো বড় হয়ে গেলে বুঝবেন ভালোভাবে সিদ্ধ হয়েছে। চুলা বন্ধ করে দিয়ে নামানোর আগে কিসমিস ছড়িয়ে দিন।

এরপর নামিয়ে বাইরে রেখে প্রথমে ঠান্ডা করে উপরে সামান্য পেস্তা বাদাম ও কেশর ছিটিয়ে দিন। এভাবে এরপর ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন সুস্বাদু ছানার পায়েস ও উপভোগ করুন আনন্দের দুর্গা পূজা উৎসব।

 

ছবি- তামালাপাকু.ব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি
ডেজার্ট

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি

দারুন সফট আর নরম তুলতুলে স্পঞ্জি। স্পঞ্জ রসগোল্লা। আমরা এই মিষ্টিকে স্পঞ্জ মিষ্টিও বলে থাকি। শক্ত হবে না আর ভেঙ্গেও যাবে না, একদম পারফেক্ট হবে। দেখে ন...

আমের সন্দেশ
ডেজার্ট

আমের সন্দেশ

আগে কখনও খাওয়া হয়নি, কেও বানিয়েছে কিনা তাও মনে পড়ছে না। বাসায় তখন অনেক আম ছিল, ভাবছিলাম ভিন্নধর্মী কী বানানো যায় । হঠাৎ এই আইডিয়া এলো । বানানোর পর খেয়...

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই
ডেজার্ট

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সে...

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

আরও পড়ুন

লাউ দুধের পায়েস
রেসিপি

লাউ দুধের পায়েস

আচ্ছা, আপনার দাদী বা নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবার কী? আমার নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবারের কথা যদি জিজ্ঞেস করেন, তবে আমি বলবো অনেক খাবারের মধ্য...

ইয়াম্মি ছানার জর্দা
ডেজার্ট

ইয়াম্মি ছানার জর্দা

ছানা দিয়ে কখনও কি জর্দা তৈরি করা হয়েছে? না হয়ে থাকলে আজকের রেসিপিটি দেখে তৈরি করে ফেলুন মজাদার ছানার জর্দা। উপকরণ ছানা - ২ কাপ ময়দা - ১ টে...

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা
ডেজার্ট

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে রসগোল্লা। তবে চলুন আর কথা না বাড়িয়ে শিখে নেয়া যাক বাসায় কীভাবে তৈরি করবেন দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা। [picture]...

মজাদার ছানা বিস্কুট
বেকিং

মজাদার ছানা বিস্কুট

বিস্কুট খেতে আমরা কম বেশি সবাই-ই পছন্দ করি। আর চা খাওয়ার অভ্যাস থাকলে তো কথাই নেই। বিভিন্ন ধরনের বিস্কুট আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের দেখাবো এক...

মিষ্টি কুমড়ার পায়েস
ডেজার্ট

মিষ্টি কুমড়ার পায়েস

বাসায় আছে ছোট ছোট সোনামণি আর বয়বৃদ্ধসহ আরও অনেক সদস্য। চিন্তা করছেন নতুন কি বানিয়ে সবার মন যোগানো যায়? আপনার জন্য আজ তাই রইলো মিষ্টি কুমড়ার পায়েস রান্...

…