লাউ দুধের পায়েস

শিফাত আরা সঞ্চা · Feb 09, 2020 · 1 min read

লাউ দুধের পায়েস

আচ্ছা, আপনার দাদী বা নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবার কী? আমার নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবারের কথা যদি জিজ্ঞেস করেন, তবে আমি বলবো অনেক খাবারের মধ্যে লাউয়ের সিজনে “দুধ লাউ” আমার খুব প্রিয়! প্রতি শীতেই আমার নানুর কাছে এই মজার লাউ দুধের পায়েস খাবার বায়না আমার থাকেই থাকে! পারলে আমি নিজেই বাজার খুঁজে  কচি লাউ কিনে নিয়ে যাই নানুর বাসায়। কোনোভাবেই যেন পায়েস আমার মিস না হয়। আপনারা জানতে চান নিশ্চয়ই আমার নানুর রান্না করা দুধ লাউয়ের বা লাউ দুধের পায়েস রেসিপি? চলুন তবে আর বেশি কথা না বলে  রেসিপিটি শেয়ার করা যাক!

লাউ দুধের পায়েস রান্নার রেসিপি

উপকরণ

• কচি লাউ- ১টি • কিসমিস- ১টেবিল চামচ • এলাচ- ২টি • দারচিনি- বড় ১টি • তরল দুধ- ২কেজি • লবণ- পরিমাণমতো • চিনি- পরিমাণমতো

প্রণালী

১) প্রথমে লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর মাঝখান দিয়ে লাউ কেটে বিচিসহ অংশটুকু বাদ দিয়ে দিন।

২) এবার মিহি কুচি করে লাউ কেটে নিন ও গরম পানিতে ৮-১০মিনিট ভিজিয়ে রাখুন।

৩) একটি পাতিলে বা বড় হাড়িতে তরল দুধ জ্বাল দিন। এতে এলাচ, দারচিনি ও পরিমাণমতো লবণ আর চিনি দিয়ে জ্বাল দিয়ে দুধ ঘন করতে থাকুন।

৪) তারপর ঘন দুধের মধ্যে কিসমিস ও ভাপ দেয়া লাউ কুচি দিয়ে অল্প কিছু সময় নাড়তে থাকুন।

৫) দুধের মিশ্রণটি ঘন পায়েসের মতো হলে এবার একটি সার্ভিং ডিশে ঢালুন। চাইলে বাদাম, কিসমিস আর জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন মজার এই লাউ দুধের পায়েস!

ব্যস! হলে গেল আমার নানুর হাতের মজার লাউ দুধের পায়েস রেসিপিটি! আপনারা বাড়িতে অবশ্যই রান্না করবেন। আর জানাবেন আপনাদের এই পায়েস কেমন খেতে লাগলো। টাটকা কচি লাউ শীতকাল ছাড়া পাওয়া মুশকিল। তাই সময় থাকতে থাকতে রেসিপিটি ট্রাই করুন। আর যাবার আগে বলি- লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হার্টের জন্য লাউ কিন্তু খুব ভালো। এছাড়াও বিভিন্ন রোগে লাউ অনেক উপকারী। স্বাদ আর স্বাস্থ্যের যত্ন যদি একসাথেই হয় তবে তো সোনায় সোহাগা!

ছবি- সংগৃহীত: বাংলাদেশি.কম

সম্পর্কিত লেখা

ফোঁড়নের স্বাদে লাউ ডাল
৩০ মিনিটের রান্না

ফোঁড়নের স্বাদে লাউ ডাল

লাউ শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই পাওয়া যায়। লাউয়ের মূল উপাদান হলো পানি। তাই বলা হয়ে থাকে, লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। এছাড়া এতে ফাইবার, ভিটামিনসহ...

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

গরমে ঘামাচি হওয়ার কারণ ও নিরাময়ে ১৬টি ঘরোয়া উপায়!
সুস্থতা

গরমে ঘামাচি হওয়ার কারণ ও নিরাময়ে ১৬টি ঘরোয়া উপায়!

“গরমের দিন আপনার কেন অপছন্দ?”-এই একটি প্রশ্ন করলেই কোন চিন্তা-ভাবনা ছাড়াই যে কেউ কারণ হিসেবে ঘামাচির কথা বলে দেয়। সত্যিই একেতো গরমের জ্বালা সেই সাথে ...

ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস
রেসিপি

ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস

বাঙালিরা বরাবরই ভোজন রসিক। নানা রকম আয়োজনে আমরা আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চাইনা। তাইনা? খাবারের বাহারি নানা আয়োজনের পাশাপাশি বাহারি রকমের মিষ্টি-মণ্ড...

আরও পড়ুন

সুজির পায়েস
ডেজার্ট

সুজির পায়েস

রুটির সাথে সবাই যে ঝাল পছন্দ করে, তা নয় কিন্তু! অনেকে আছেন যারা পায়েস দিয়ে চালের রুটি খেয়ে থাকেন। রুটি দিয়ে মিষ্টি সুজির পায়েস খেতে অসাধারণ লাগে। কি র...

কই মাছের পাতুরি
১ ঘণ্টার রান্না

কই মাছের পাতুরি

কই মাছের পাতুরি রান্না বাংলাদেশের অনেক পুরানো রান্না। গ্রাম অঞ্চলে করা হয়। গরম গরম ভাতের সাথে খুব মজা খেতে। আপনি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মজাদার এ...

করলা ডাল
৩০ মিনিটের রান্না

করলা ডাল

তেঁতো স্বাদের জন্য করলা খেতে অনেকেরই আপত্তি আছে! কিন্তু করলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। প্রেশার নিয়ন্ত্রণ, দৃষ্টি শক্তি ভাল...

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই
ডেজার্ট

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সে...

যশোরের ঐতিহ্যবাহী নলেন গুড়ের পায়েস
রেসিপি

যশোরের ঐতিহ্যবাহী নলেন গুড়ের পায়েস

বাঙালিদের উৎসব কিংবা অনুষ্ঠানে পায়েস ছাড়া যেন চলেই না। খাবার শেষে কিংবা বিকেলের নাস্তায় মিষ্টিমুখ করতে পায়েসের জুড়ি নেই। চিরপরিচিত পায়েসের মধ্যে যশোরে...

বাঁধাকপির পায়েস
ডেজার্ট

বাঁধাকপির পায়েস

পায়েস বাঙ্গালিদের ঐতিহ্যবাহী খাবার। খুব সহজেই ঝামেলাহীনভাবে রান্না করা যায় এই ঐতিহ্যবাহী ডেজার্টটি। আজ আমরা ভিন্নধর্মী বাঁধাকপির পায়েস রান্নার পদ্ধতি...

…