যশোরের ঐতিহ্যবাহী নলেন গুড়ের পায়েস

রিয়া ফার্সি · Dec 09, 2020 · 1 min read

যশোরের ঐতিহ্যবাহী নলেন গুড়ের পায়েস
বাঙালিদের উৎসব কিংবা অনুষ্ঠানে পায়েস ছাড়া যেন চলেই না। খাবার শেষে কিংবা বিকেলের নাস্তায় মিষ্টিমুখ করতে পায়েসের জুড়ি নেই। চিরপরিচিত পায়েসের মধ্যে যশোরের বিখ্যাত নলেন গুড়ের পায়েস একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবার। আজকে আমরা  জানবো, এই পায়েস তৈরির সহজ রেসিপিটি।

উপকরণ

  • পোলাও চাল – ১০০ গ্রাম
  • দুধ – ৪ লিটার
  • খেজুর গুঁড় – ৩০০ গ্রাম
  • এলাচ – ৪/৫ টি
  • দারুচিনি – পরিমাণ মতো
  • কাজুবাদাম – স্বাদ অনুযায়ী
  • কিসমিস-স্বাদ অনুযায়ী
  • লবণ- অল্প পরিমাণ

যেভাবে রান্না করবেন

১. প্রথমে চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ২. এবার একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। খেয়াল রাখবেন হাঁড়ির নিচে যেন পুড়ে কিংবা লেগে না যায়। ৩. এবার দুধে এলাচ  ও দারুচিনি দিয়ে একটু ফুটিয়ে নিন। ৪. এরপর এতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিন এবং সিদ্ধ না হওয়া পর্যন্ত ধীরে ধীরে নাড়তে থাকুন। ৫. চাল সিদ্ধ হয়ে গেলে এতে গুঁড় দিয়ে দিন। ৬.  এবার এতে  চিমটি পরিমাণ লবণ দিয়ে দিন। এবার  কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন। ৭. এবার পায়েসের ওপর কাজুবাদাম, কিসমিস দিয়ে সাজিয়ে নিন। ব্যাস! তৈরি হয়ে গেল মজাদার নলেন গুড়ের পায়েস। আশা করছি, রেসিপিটি ভালো লেগেছে। আজই ট্রাই করে দেখুন। ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

গুড়ের যত গুন !
সুস্থতা

গুড়ের যত গুন !

এইতো, আর কিছুদিন পরেই চলে আসবে গুড়ের সময়!! পিঠা পুলির ঘ্রানে ম ম করবে চারদিক!! চিন্তা করতেই মুখে পানি চলে আসে, তাই না? আর আমাদের এই শীতের রসনার প্রধান...

ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস
রেসিপি

ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস

বাঙালিরা বরাবরই ভোজন রসিক। নানা রকম আয়োজনে আমরা আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চাইনা। তাইনা? খাবারের বাহারি নানা আয়োজনের পাশাপাশি বাহারি রকমের মিষ্টি-মণ্ড...

লাউ দুধের পায়েস
রেসিপি

লাউ দুধের পায়েস

আচ্ছা, আপনার দাদী বা নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবার কী? আমার নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবারের কথা যদি জিজ্ঞেস করেন, তবে আমি বলবো অনেক খাবারের মধ্য...

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই
ডেজার্ট

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সে...

আরও পড়ুন

সুজির পায়েস
ডেজার্ট

সুজির পায়েস

রুটির সাথে সবাই যে ঝাল পছন্দ করে, তা নয় কিন্তু! অনেকে আছেন যারা পায়েস দিয়ে চালের রুটি খেয়ে থাকেন। রুটি দিয়ে মিষ্টি সুজির পায়েস খেতে অসাধারণ লাগে। কি র...

বাঁধাকপির পায়েস
ডেজার্ট

বাঁধাকপির পায়েস

পায়েস বাঙ্গালিদের ঐতিহ্যবাহী খাবার। খুব সহজেই ঝামেলাহীনভাবে রান্না করা যায় এই ঐতিহ্যবাহী ডেজার্টটি। আজ আমরা ভিন্নধর্মী বাঁধাকপির পায়েস রান্নার পদ্ধতি...

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার
রেসিপি

টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার

শীত চলে যাবার আগেই, বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি জলপাইের আচার। আর বছরের বাকিটা সময় খিচুড়ির সাথে মজা করে খান। ঝামেলাবিহীন সহজেই জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচ...

মিষ্টি কুমড়ার পায়েস
ডেজার্ট

মিষ্টি কুমড়ার পায়েস

বাসায় আছে ছোট ছোট সোনামণি আর বয়বৃদ্ধসহ আরও অনেক সদস্য। চিন্তা করছেন নতুন কি বানিয়ে সবার মন যোগানো যায়? আপনার জন্য আজ তাই রইলো মিষ্টি কুমড়ার পায়েস রান্...

ছেলেবেলার নানুর বাড়ির চালের নাড়ু
ডেজার্ট

ছেলেবেলার নানুর বাড়ির চালের নাড়ু

ছোট বেলায় নানীর বানানো এই নাড়ু অনেক পছন্দের ছিল। নানার বাড়ী গেলে নানী বানিয়ে খাওয়াতো, তারপর মায়ের হাতে বানানোটা খেয়েছি মজা করে। কিন্তু এখন নিজেই যাতে...

চালতার ঝাল আচার
রেসিপি

চালতার ঝাল আচার

চালতার আচার পছন্দ করে না এমন বাঙালী কমই আছেন। খিচুড়ি/পোলাও/ ডাল/ ভাতের সাথে একটু চালতার আচার হলে কথাই তো নেই। এবার আমার মায়ের কাছ থেকে শেখা চালতার আচ...

…