চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

শিফাত আরা সঞ্চা · Apr 16, 2019 · 1 min read

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সেদিন মা হঠাৎ করে এক বাটি চিড়ার পায়েস খেতে দিয়ে বলে- “খেয়ে বলতো, মজা হয়েছে কিনা?” আমি আবার সবকিছুই টেস্ট করি। মানে নতুন নতুন খাবার আর কী! এই চিড়ার পায়েস খেয়ে পাগল হয়ে গিয়েছিলাম। তাহলে চলুন, চিড়ার পায়েস বানানোর রেসিপি শেয়ার করে একটু আপনাদেরও স্বাদের দুনিয়ায় ভাসাই!

চিড়ার পায়েস বানানোর নিয়ম

উপকরণ

  • চিড়া- ১ কাপ
  • চিনি- ৩ টেবিল কাপ
  • এলাচ- ৩টি
  • দারচিনি- ছোট ২ টুকরা
  • দুধ- ৫০০ গ্রাম
  • খোয়া ক্ষীর- ৩ টেবিল চামচ
  • কিসমিস- ৭/৮টি
  • লবণ- ১চিমটি
  • কাজু বাদাম- ৩/৪টি, কুচি করা
  • পেস্তা বাদাম- ৩/৪টি, কুচি করা
  • ঘি- ২টেবিল চামচ
 

প্রণালী

১. একটি পাত্রে প্রথমে দুধ চুলায় দিতে হবে। দুধ জ্বাল দিতে হবে এমনভাবে যেন পাত্রের নিচে না লেগে যায়। এভাবে জ্বাল দিতে দিতে দুধ ঘন করতে হবে।

২. এবার অপর একটি পাত্র চুলায় গরম দিতে হবে। গরম হয়ে গেলে তাতে ১ টেবিল চামচ ঘি দিতে হবে ও অর্ধেক কাজু বাদাম ও পেস্তা বাদাম হালকা ভেজে নিতে হবে। কাজু ও পেস্তা বাদাম ভাজা হয়ে গেলে এবার কিসমিস ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে বাদাম পুড়ে না যায়। বাদাম ও কিসমিস ভাজা হয়ে গেলে তা একটি পাত্রে উঠিয়ে রাখুন।

৩. এবার বাকি ১ টেবিল চামচ ঘি দিয়ে চিড়া ভেজে নিতে হবে।

৪. তারপর ফুটন্ত জ্বাল দেয়া দুধে প্রথমে বাদাম ও কিসমিস এবং পরে ভাজা চিড়া ঢেলে নাড়তে হবে। সাথে চিনি, খোয়া ক্ষীর ও লবণ দিয়ে আবার নাড়তে হবে।

৫. প্রায় ৫ মিনিট সময় ধরে নাড়তে হবে।

 

ব্যস! হয়ে গেল মজাদার চিড়ার পায়েস রান্না! ঠাণ্ডা হলে পায়েসের উপর বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন!

 

ছবি - সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

লাউ দুধের পায়েস
রেসিপি

লাউ দুধের পায়েস

আচ্ছা, আপনার দাদী বা নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবার কী? আমার নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবারের কথা যদি জিজ্ঞেস করেন, তবে আমি বলবো অনেক খাবারের মধ্য...

ভিন্ন স্বাদের চিড়ার পোলাউ
চা – নাস্তা

ভিন্ন স্বাদের চিড়ার পোলাউ

পড়ে অবাক লাগছে তো! পরিবারের অথবা মেহমানদের জন্য বিকালের নাস্তা হিসেবে তৈরি করে সবাইকে চমকে দিন।রেসিপি দেখে রান্নার কৌশল শিখে নিন। প্রথমে দেখে নিন চিড়...

চিড়ার মলিদা | ঐতিহ্যবাহী একটি সুস্বাদু পানীয়!
পানীয়

চিড়ার মলিদা | ঐতিহ্যবাহী একটি সুস্বাদু পানীয়!

চিড়ার মলিদা বরিশালের মানুষদের কাছে খুব পরিচিত একটি নাম। কারণ, এটি বরিশালের একটি ঐতিহ্যবাহী পানীয়! বরিশালে বিশেষ অতিথি আপ্যায়নে এই পানীয়টি থাকবেই। মজার...

আরও পড়ুন

ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস
রেসিপি

ঐতিহ্যবাহী বিন্নি চালের পায়েস

বাঙালিরা বরাবরই ভোজন রসিক। নানা রকম আয়োজনে আমরা আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চাইনা। তাইনা? খাবারের বাহারি নানা আয়োজনের পাশাপাশি বাহারি রকমের মিষ্টি-মণ্ড...

সুজির পায়েস
ডেজার্ট

সুজির পায়েস

রুটির সাথে সবাই যে ঝাল পছন্দ করে, তা নয় কিন্তু! অনেকে আছেন যারা পায়েস দিয়ে চালের রুটি খেয়ে থাকেন। রুটি দিয়ে মিষ্টি সুজির পায়েস খেতে অসাধারণ লাগে। কি র...

বাঁধাকপির পায়েস
ডেজার্ট

বাঁধাকপির পায়েস

পায়েস বাঙ্গালিদের ঐতিহ্যবাহী খাবার। খুব সহজেই ঝামেলাহীনভাবে রান্না করা যায় এই ঐতিহ্যবাহী ডেজার্টটি। আজ আমরা ভিন্নধর্মী বাঁধাকপির পায়েস রান্নার পদ্ধতি...

মিষ্টি কুমড়ার পায়েস
ডেজার্ট

মিষ্টি কুমড়ার পায়েস

বাসায় আছে ছোট ছোট সোনামণি আর বয়বৃদ্ধসহ আরও অনেক সদস্য। চিন্তা করছেন নতুন কি বানিয়ে সবার মন যোগানো যায়? আপনার জন্য আজ তাই রইলো মিষ্টি কুমড়ার পায়েস রান্...

কমলালেবুর ক্ষীর | আপনার ডেজার্টে যোগ করবে নতুন মাত্রা!
ডেজার্ট

কমলালেবুর ক্ষীর | আপনার ডেজার্টে যোগ করবে নতুন মাত্রা!

কমলালেবু বা অরেঞ্জ পছন্দ করেন না এমন মানুষ তেমন একটা খুঁজে পাওয়া যাবে কি? হয়তো না। কারণ, এই ফলের রংটাই এত সুন্দর যে, এটা যে কাউকে আকৃষ্ট করে। যাই হোক,...

…