কমলালেবুর ক্ষীর | আপনার ডেজার্টে যোগ করবে নতুন মাত্রা!

শিফাত আরা সঞ্চা · Apr 06, 2019 · 1 min read

কমলালেবুর ক্ষীর | আপনার ডেজার্টে যোগ করবে নতুন মাত্রা!

কমলালেবু বা অরেঞ্জ পছন্দ করেন না এমন মানুষ তেমন একটা খুঁজে পাওয়া যাবে কি? হয়তো না। কারণ, এই ফলের রংটাই এত সুন্দর যে, এটা যে কাউকে আকৃষ্ট করে। যাই হোক, কমলালেবু আসলে সবারই পছন্দ। আমারতো ভীষণ পছন্দের এই ফল। আর এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, এই কথাতো সবাই জানে। তবে কমলালেবুর ক্ষীর খেয়েছেন কি কেউ? এই ক্ষীর না খেলে আসলেই সেই রকম একটা জিনিস আপনি মিস করেছেন বা করছেন। তাহলে আর আফসোস নয়! এখনই বলছি কমলালেবুর ক্ষীর বানানোর রেসিপি!

কমলালেবুর ক্ষীর বানানোর নিয়ম

উপকরণ

  • কমলালেবু (কোয়ার খোসা ছাড়ানো)- ৩টি
  • দুধ- ১ লিটার
  • কাজু বাদাম- ২/৩টি কুচি করা
  • পেস্তা বাদাম- ২/৩টি কুচি করা
  • কাঠ বাদাম- ২/৩টি কুচি করা
  • চিনি- ৪/৫ টেবিল চামচ
  • কিসমিস- ৪/৫টি
  • অরেঞ্জ ফুড কালার- ১/২ ফোটা
  • লবণ- এক চিমটি

প্রণালী

১. প্রথমে একটি পাত্রে দুধ, চিনি ও লবণ জ্বাল দিতে হবে। এমনভাবে বাড়বাড় নাড়তে  হবে যেন দুধ লেগে না যায়।

২. দুধ ক্রিমের মত ঘন হয়ে এলে এতে অরেঞ্জ ফুড কালার যোগ করে দিন ১/২ ফোটা।

৩. এবার চুলা থেকে দুধ নামিয়ে নিয়ে ঠাণ্ডা হতে দিন।

৪. এবার খোসা ছাড়িয়ে রাখা কমলা ঘন দুধে মিশিয়ে নিন।

৫. এতে চাইলে কিসমিস ও বাদাম মিশিয়ে দিতে পারেন খানিকটা।

৬. এবার ঠাণ্ডা হতে ফ্রিজ-এ রেখে দিন ৩০ মিনিট।

এইতো খুব সহজেই হয়ে গেল কমলালেবুর ক্ষীর তৈরি! পরিবেশনের আগে ক্ষীরের উপর কিসমিস ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিন!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ক্ষীর পাটিসাপটা
রেসিপি

ক্ষীর পাটিসাপটা

শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সাথে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। এলাকাভেদে পিঠার তারতম্য থাকায় আমাদের দেশের গ্...

অল্প উপকরণ দিয়ে ঈদে বানিয়ে ফেলুন ক্যারামেল ক্ষীর
রেসিপি

অল্প উপকরণ দিয়ে ঈদে বানিয়ে ফেলুন ক্যারামেল ক্ষীর

দেখতে দেখতে ঈদ প্রায় চলেই এসেছে। ঈদে প্রিয়জনদের জন্য একটু স্পেশাল খাবারের আয়োজন করতেই হয়। ক্ষীর এমন একটি ডেজার্ট যেটি ছাড়া আমাদের ঈদ একদম একদমই অসম্পূ...

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!
বিউটি টিপস

কাঠ বাদামের ২২টি বিউটি বেনেফিটস!

কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ ব...

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই
ডেজার্ট

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সে...

আরও পড়ুন

আম দুধের ক্ষীর 
ডেজার্ট

আম দুধের ক্ষীর 

আর কিছুদিন পরেই বাজারে উঠতে শুরু করবে রসালো মৌসুমি ফল আম। সেই আম দিয়ে তৈরি করতে পারেন মজাদার আম দুধের ক্ষীর! কীভাবে? দেখে নিন পুরো প্রণালী। উপকরণ ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

সুস্বাস্থ্যের জন্য জেনে নিন কমলা লেবুর ৭টি গুণ!
সুস্থতা

সুস্বাস্থ্যের জন্য জেনে নিন কমলা লেবুর ৭টি গুণ!

শীত এসে গেছে। সেই সাথে আমাদের আশেপাশের ফলের বাজার ছোট বড় কমলা লেবুতে ভরে গেছে। এই ছোট্ট ফলটি যেমন খেতে সুস্বাদু, তেমনি এতে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়া...

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?
রিভিউ

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল, এই অয়েলের কথা আমরা অনেকেই জানি না। যুগ যুগ ধরে এই অয়েল আরোমাথ্যারাপিতে ব্যবহার হয়ে আসছে, সাথে স্কিন বা হেয়ার কেয়ারেও ব...

অরেঞ্জ বরফি
ডেজার্ট

অরেঞ্জ বরফি

নারকেল বরফি, সুজির বরফি, ডাল কিংবা কাজু বরফি তো আমরা কমবেশি সবাই খেয়েছি! কিন্তু অরেঞ্জ ফ্লেবারের বরফি কি ট্রাই করেছেন কখনো? যেকোনো সময় ডেজার্ট হিসেবে...

পাটি সাপটা পিঠা
ডেজার্ট

পাটি সাপটা পিঠা

শীতের আনাগোনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। শীতের মাসে একটু পিঠা না খেলেই নয়। আজ আপনাদের সাথে পাটি সাপটা পিঠার রেসিপি শেয়ার করব। কেবল শীতেই নয় এই পিঠা আপনি...

…