ফোঁড়নের স্বাদে লাউ ডাল

তানিজা ইসলাম · Feb 17, 2020 · 1 min read

ফোঁড়নের স্বাদে লাউ ডাল

লাউ শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই পাওয়া যায়। লাউয়ের মূল উপাদান হলো পানি। তাই বলা হয়ে থাকে, লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। এছাড়া এতে ফাইবার, ভিটামিনসহ প্রয়োজনীয় খাদ্য উপাদান আছে। সুস্বাদু এবং পুষ্টিকর এই সবজিটি বিভিন্নভাবে খাওয়া হয়। ভাজিতে, মাছের ঝোলে, নিরামিষ তরকারিতে আবার কখনও চিংড়ি দিয়ে, সবভাবেই কিন্তু খেতে ভালো লাগে। আর বাসায় লাউ ডাল রান্না হলে তো কোনো কথাই নেই! লাউয়ের এই রেসিপিটি ছোট বড় সবারই পছন্দের। লাউ ডাল বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। চলুন জেনে নেই, ফোঁড়নের স্বাদে লাউ ডাল রান্নার সহজ রেসিপিটি!

ফোঁড়নের স্বাদে লাউ ডাল রান্নার পদ্ধতি

উপকরণ

  • মসুর ডাল বা মাসকলাই ডাল- ১ কাপ
  • লাউ (ছোট টুকরো করা)- ২ কাপ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • জিরা- ১/২ চা চামচ
  • মৌরি- সামান্য
  • কাঁচামরিচ- ৬টি
  • ধনেপাতা- ৩ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ
  • রসুন কুঁচি- ১ চা চামচ
  • তেজপাতা- ২টি
  • তেল- ৩ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে দুই কাপ পানি দিয়ে ডাল সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময় ২/৩টি কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন।

২) এবার পানি টেনে গেলে ঘুঁটনি দিয়ে ডাল ভালোভাবে ঘুঁটে মিশিয়ে নিন।

৩) আলাদা একটি প্যানে ছোট ছোট করে কেটে রাখা লাউ হালকা করে ভেজে নিতে হবে।

৪) তারপর লবণ, হলুদ ও দুই কাপ পানি দিয়ে আবারো ডাল ফুটাতে হবে। আর ভেজে রাখা লাউগুলোও দিয়ে দিন।

৫) অন্যদিকে তেল গরম করে তাতে তেজপাতা, জিরা আর মৌরি ফোঁড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ ফালি ও রসুন কুঁচি দিয়ে দিন।

৬) পেঁয়াজ আর রসুন কুঁচি বাদামি রঙের হয়ে গেলে লাউসহ ডাল তাতে ঢেলে দিতে হবে।

৭) ফোঁড়নের সাথে ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লাউ ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না সেটা দেখে নিবেন।

৮) এবার ধনেপাতা ছড়িয়ে দিয়ে মৃদু আঁচে ৪-৫ মিনিটের জন্য ডাল ঢেকে রাখুন। তাহলে লাউয়ের সাথে ডাল মাখামাখা হয়ে যাবে।

ব্যস, অল্প সময়েই সুস্বাদু লাউ ডাল রেডি! এবার সাদাভাত কিংবা রুটির সাথে গরম গরম পরিবেশন করার পালা। লাউ সহজপাচ্য খাবার বলে রোগী, ছোট বাচ্চা এবং বয়স্কদের জন্য খুবই ভালো। আবার যারা ডায়েট করছেন, তারাও লাউয়ের রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন।

 

ছবি- সংগৃহীত: বীথিকাসকিচেন.রেসিপিব্লগ

সম্পর্কিত লেখা

লাউ দুধের পায়েস
রেসিপি

লাউ দুধের পায়েস

আচ্ছা, আপনার দাদী বা নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবার কী? আমার নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবারের কথা যদি জিজ্ঞেস করেন, তবে আমি বলবো অনেক খাবারের মধ্য...

করলা ডাল
৩০ মিনিটের রান্না

করলা ডাল

তেঁতো স্বাদের জন্য করলা খেতে অনেকেরই আপত্তি আছে! কিন্তু করলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। প্রেশার নিয়ন্ত্রণ, দৃষ্টি শক্তি ভাল...

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল
ত্বকের যত্ন

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল। প্রাচীন কাল থেকে মসুর ডাল তাই খাবারের পাশাপাশি ত্বকের যত্নেও বিভিন্নভাবে ব্যাবহার করা হয়ে আসছে। একটা সময় আমাদের দাদি...

আরও পড়ুন

গরমে ঘামাচি হওয়ার কারণ ও নিরাময়ে ১৬টি ঘরোয়া উপায়!
সুস্থতা

গরমে ঘামাচি হওয়ার কারণ ও নিরাময়ে ১৬টি ঘরোয়া উপায়!

“গরমের দিন আপনার কেন অপছন্দ?”-এই একটি প্রশ্ন করলেই কোন চিন্তা-ভাবনা ছাড়াই যে কেউ কারণ হিসেবে ঘামাচির কথা বলে দেয়। সত্যিই একেতো গরমের জ্বালা সেই সাথে ...

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন
রিভিউ

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন

‘প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কীভাবে! হেয়ার একদম ডাল ও ফ্রিজি হয়ে আছে! কোনো হেয়ার স্টাইলই তো করতে পারছি না!’ আপনিও কি এই সমস্যায় ভুগছেন? যাদের চুল রাফ ও...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আলু দিয়ে মুগ ডাল ভুনা
রেসিপি

আলু দিয়ে মুগ ডাল ভুনা

দুপুরে কিংবা রাতে মেনুতে রাখতে পারেন আলু দিয়ে মুগ ডাল ভুনা। অবশ্যই বেশি করে ধনিয়া পাতা দিয়ে, সাথে লাল আটার রুটি ! উপকরণ মুগ ডাল ১ কাপ সিদ্ধ...

কই মাছের পাতুরি
১ ঘণ্টার রান্না

কই মাছের পাতুরি

কই মাছের পাতুরি রান্না বাংলাদেশের অনেক পুরানো রান্না। গ্রাম অঞ্চলে করা হয়। গরম গরম ভাতের সাথে খুব মজা খেতে। আপনি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মজাদার এ...

…