কিটো ডায়েট ওজন কমাতে কতটা কার্যকরী জানা আছে কি?

ন্যান্সী জাহান · Nov 05, 2019 · 1 min read

কিটো ডায়েট ওজন কমাতে কতটা কার্যকরী জানা আছে কি?

গত কয়েক বছরে কিটো ডায়েটের জনপ্রিয়তা বেড়েছে চোখে পড়ার মতো। যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন এবং এ নিয়ে জানা-শোনার চেষ্টা করেন তাদের কাছে কিটো বা কিটোজনিক ডায়েট একটি বেশ পরিচিত নাম। এই ডায়েটে খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ একেবারে কমিয়ে পরিমাণমতো প্রোটিন ও চর্বি যোগ করে। এতে খিদে কমে যায়। চলুন জেনে নেই ওজন কমাতে কিটো ডায়েট কতোটা কার্যকরী।

কিটো ডায়েট সম্পর্কে কিছু ব্যাপার চলুন জেনে নেওয়া যাক

কিটোজেনিক ডায়েট হল সুপার লো-কার্ব ডায়েট। এই ডায়েটে কার্ব এক্সট্রীম (extreme) লেভেলে কম থাকবে আর ফ্যাট অনেক হাই থাকবে আর প্রোটিন মিড লেভেলে (mid level) থাকবে। টিপিক্যাল কিটোজেনিক ডায়েটে টোটাল ক্যালোরিক নিডের কার্ব ৫%, প্রোটিন ২৫% আর ফ্যাট থাকে ৭০%। মানে আপনি সারাদিন যতটা খাবার খাবেন তার মধ্যে খাবারের পার্সেন্টেজ এমন হবে। আমাদের নরমাল ডায়েটে ৫০%কার্বোহাইড্রেট থাকে, ২০%প্রোটিন আর ৩০%ফ্যাট থাকে। ধরা যাক আপনি ১২০০ক্যালরি খাবেন সারাদিনে। তার ৫০%কার্ব মানে আপনাকে ৬০০ক্যালরির কার্ব খেতে হবে।

বিভিন্ন ধরনের কিটো ডায়েট আছে

১. স্ট্যান্ডার্ড কিটোজেনিক ডায়েট (Standard Ketogenic Diet)-(SDK)  

এটাতে কার্ব ৫%, প্রোটিন ২৫%আর ফ্যাট ৭৫%থাকে। কিটো ডায়েট এর প্রকারভেদ - shajgoj.com

২. টারগেটেড কিটোজেনিক ডায়েট (Targeted Ketogenic Diet)-(TKD)  

একটা স্ট্যান্ডার্ড কিটোজেনিক ডায়েটের মতোই এই ডায়েট অনুসরণ করতে হয়। তবে একজন মানুষের  শারীরিক পরিশ্রম কেমন হয় তার ধরণ ও পরিমাণ অনুযায়ী খাদ্যতালিকায় শর্করা যোগ করা হয়।

৩. সাইক্লিকাল কিটোজেনিক ডায়েট (Cyclical Ketogenic Diet)- (CKD)  

এই ডায়েটে সপ্তাহে খাবারে পাঁচ দিন শর্করা বাদ দিতে হয়  এবং বাকি দু'দিন বেশি শর্করা যোগ করতে হয়।

৪. হাই প্রোটিন কিটো ডায়েট (High Protein Keto Diet)

এ পদ্ধতিতে প্রোটিন ২৫%থেকে বেড়ে ৩৫%হয়ে যায়। এটাতে ফ্যাট ৬০%, প্রোটিন ৩৫%আর শর্করা ৫%.বডি বিল্ডার বা এথলেটরা এটা করে থাকে।

এই ডায়েটে যেসব খাবার খেতে পারবেন না 

১. চিনি বা মিষ্টিজাতীয় কোন কিছু একদম বাদ। কোক, ফলের জুস, কেক, আইসক্রীম, চকোলেট, স্মুদি, যেকোন ধরনের মিষ্টি।

কিটো ডায়েট এ মিষ্টি খাবার নিষিদ্ধ - shajgoj.com

২. আটার তৈরি কিছু, ভাত, পাস্তা, নুডলস, ওটস, কর্নফ্লেক্স সব বাদ।

৩. সব ধরনের ফল নিষেধ। সাধারণত অন্যান্য ডায়েটে ফলের জায়গাটুকু থাকলেও কিটো ডায়েটে সেটা নেই। কারণ, ফলে প্রচুর পরিমাণ শর্করা থাকে। আপনি কিটো ডায়েটে মাত্র ২০ গ্রাম শর্করা গ্রহণ করতে পারবেন। অন্যদিকে একটি বড় আপেল থেকেই ২৫গ্রাম শর্করা পাবেন।

৪.সব ধরনের ডাল নিষেধ, ডালে প্রোটিনের পাশাপাশি ভালো পরিমাণে কার্বোহাইড্রেট থাকে।

৫.আলু, মূলা, গাজর, কচু সব বাদ দিতে হবে।

কিটো ডায়েট এ প্রসেসড ফুড নিষিদ্ধ - shajgoj.com

৬. যে কোন ধরনের প্রসেসড ফুড একদম বাদ দিতে হবে।

কি কি খেতে পারবেন

গরু, মুরগী, সব ধরনের মাছ, ডিম, বাটার, পনির, দই, ঘি, বাদাম, হেলদি অয়েল যেমন- অলিভ ওয়েল, কোকনাট ওয়েল, সূর্যমুখী অয়েল, যে কোন লাল-সবুজ সবজি, পালং, ব্রকলি, বাধাকপি, ফুলকপি, লাউ, মোটামুটি সবধরনের মসলা, ফলের মধ্যে জলপাই, অ্যাভোকাডো, স্ট্রবেরি, লেবু খেতে পারবেন।

কিটো ডায়েটে সমস্যা   

১. হোল গ্রেইন ফুড বন্ধ থাকার কারণে ফাইবার কম হবে। আর ফাইবার কম হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে। সবুজ শাক সবজি, বাদাম, সাথে রাতে ঘুমানোর আগে ১-২চা চামচ ইসবগুল এক গ্লাস পানিতে মিশিয়ে খেলে অনেকটা সমস্যা কমে যায়।

২. কার্ব কম হওয়ার কারণে বডি পানি কম হোল্ড করে। তাই শরীর থেকে পানি বেরিয়ে যায়। প্রতি ১গ্রাম কার্ব ৩গ্রাম পানি হোল্ড করে। তাই বডিকে হাইড্রেটেড রাখতে বেশি পানি খেতে হবে। অন্তত পক্ষে দিনে ৩-৪লিটার। পানি আর মিনারেলের ঘাটতি কমাতে দিনে ১.৫ -২চা চামচ লবণ সারাদিনের খাবারে খেতে হয়।

৩. ফল আর গ্রেইন ফুড সব বন্ধ করার কারণে শরীর সব ধরনের ভিটামিন, মিনারেল পাবে না। সেজন্য আপনাকে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট খেতে হবে সে ঘাটতি পূরণের জন্য। দিনে একটা ভিটামিন সি আর একটা মাল্টি-ভিটামিন ক্যাপসুল খেতে হবে।

৪. কার্বোহাইড্রেট বডিকে ইন্সট্যান্ট অ্যানার্জি দেয়। যেহেতু কার্বোহাইড্রেট কম থাকবে, তাই আপনি কম অ্যানার্জেটিক ফিল করবেন ও কার্ডিও টাইপ ওয়ার্কআউট করতে সমস্যা হবে। সব ওয়েটলস ডায়েটে কিছুটা অ্যানার্জি লস হয়।

৫. ঠিক ঠিক নিয়ম অনুযায়ী এই ডায়েট প্ল্যান অনুসরণ না করলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষত মাথা যন্ত্রণা, ক্লান্তি, খিদে বেড়ে যাওয়া, ঘুম কমে যাওয়া, মাথা ঘোরা এবং শরীরিক ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া, মাসল ক্র্যাম্প, নানা ধরনের পেটের রোগ এবং কিডনিতে স্টোন হওয়ার মতো রোগও হতে পারে। তাই কখনও যদি কোনও সমস্যা দেখা দেয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর ডায়েটিশিয়ানের সঙ্গে আলোচনা করে সঙ্গে সঙ্গে কিটো ডায়েট বন্ধ করে দিতে হবে।

শেষ কথা

কিটো ডায়েট - shajgoj.com

এ ডায়েটটি তাদের জন্যই যারা অনেক বেশি ডেডিকেটেডভাবে ডায়েট করতে পারবে। কারণ কার্ব ৪০-৫০গ্রামের বেশি হয়ে গেলে বডি কিটোসিস থেকে বেরিয়ে যাবে। কত ক্যালরির চার্ট বানাবেন সেটা নিয়ে যারা কনফিউজ তারা নিজের বি এম আর  (BMR) হিসেব করবেন আর কতটা সময়ে কতটা ওজন কমাতে চান সে হিসেবে চার্ট বানাবেন। ১পাউন্ড কমাতে ৩৫০০ক্যালরি বার্ন করা লাগে। প্রতি ১৫-২০দিনে একদিন ফ্রি ডে হিসেবে রাখতে পারেন। সেদিন আপনি কার্ব খেতে পারেন ২০০-৩০০গ্রামের মতো, তবে মাথায় রাখতে হবে সে কার্ব যেন চিনি জাতীয় কিছু থেকে না আসে। আরেকটা কথা হল মিনিমাম ৩০দিন যদি এ  ডায়েট করতে না পারেন তবে এটা না করাই উচিত। কারণ দেখা যাবে এ ডায়েটে আপনি প্রথম ২সপ্তাহে ৩-৪কেজি ওজন কমিয়ে ফেললেন তারপর গিভআপ করে অন্য ডায়েটে গেলেন বা ছেড়ে দিলেন তখন চান্সেস থাকে আবার আপনি আগের ওজনে ফিরে গেছেন। এ ডায়েটে আপনি একটানা সর্বোচ্চ তিন মাস করতে পারেন, এর বেশি না।

ছবি- সংগৃহীত: সাটারস্টক, বায়োকিটো.কম;মেলিসামিত্রি.কম

সম্পর্কিত লেখা

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?
স্বাস্থ্য

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?

স্বাস্থ্য নিয়ে যারা সচেতন বা একটু হলেও খোঁজ খবর রাখেন তাদের কারো কাছেই হয়তো কিটো ডায়েটের কথা অজানা নয়। কিটো ডায়েটের পুরো নাম কিটোজেনিক ডায়েট। বর্তমানে...

লো-কার্ব ডায়েট শুরু করছেন? যে বিষয়গুলো জানা জরুরি!
ফিটনেস

লো-কার্ব ডায়েট শুরু করছেন? যে বিষয়গুলো জানা জরুরি!

প্রতিদিন দুপুরে অফিসে অল্প ভাত খাচ্ছেন, বিকালের নাস্তায় স্ন্যাকস। ভাবছেন, কম খাবারই তো খাচ্ছেন। এদিকে শরীরে যে ফ্যাট জমছে সেটা নিয়েও পড়েছেন দুশ্চিন্তা...

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ
ফিটনেস

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ

সাদা রঙের যেকোনও খাবারই কার্বোহাইড্রেটের উৎস। হয়ত কিছুদিন পর আপনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বা আপনি স্পেশাল অকেশনের জন্য আপনার শরীরের অতিরিক্ত মেদ দ্...

মিলিটারি ডায়েট প্ল্যান | ৪ কেজি ওজন কমান মাত্র ৩ দিনে!
ফিটনেস

মিলিটারি ডায়েট প্ল্যান | ৪ কেজি ওজন কমান মাত্র ৩ দিনে!

মাঝে মাঝে অনেকেই জানতে চান,“কীভাবে এক সপ্তাহে পাঁচ কেজি ওজন কমাব? আমার সামনে বড় অনুষ্ঠান, অথবা বিয়ে ইত্যাদি ইত্যাদি...।” তাদের জন্য বলছি, প্রিয় পাঠক,...

আরও পড়ুন

ক্র্যাশ ডায়েট | এর ১১টি কুফল জানা আছে তো আপনার?
ফিটনেস

ক্র্যাশ ডায়েট | এর ১১টি কুফল জানা আছে তো আপনার?

সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় আজকে আপনাদেরকে জানাবো। ডায়েট মানা বা ডায়েট ফলো করা মেডিসিন গ্রহণের মতই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ডায়েট চার্টকে নিছক সৌন্দর্য বৃ...

ঊরুর ফ্যাট কমাতে কিছু কার্যকরী কৌশল সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

ঊরুর ফ্যাট কমাতে কিছু কার্যকরী কৌশল সম্পর্কে জানা আছে কি?

আমাদের কারও শরীরের শেইপ জন্মগতভাবে একেবারে পারফেক্ট থাকে না। অনেকের শরীরের উপরের অংশ খুব একটা মোটা না থাকলেও নিচের অংশ অর্থাৎ উরু বেশ মোটা হয়। শরীরের...

মানসিক সুস্থতার সাথে খাবারের কোনো যোগসূত্র আছে কি?
সুস্থতা

মানসিক সুস্থতার সাথে খাবারের কোনো যোগসূত্র আছে কি?

“শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যু...

৯০০ ক্যালরি ডায়েট চার্ট | ওজন কমাতে ডায়েটিশিয়ানের পরামর্শ!
ফিটনেস

৯০০ ক্যালরি ডায়েট চার্ট | ওজন কমাতে ডায়েটিশিয়ানের পরামর্শ!

ডায়েট সুস্থ স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অঙ্গ। বিশেষ করে আমার মতো যাদের অল্পতেই ওজন বাড়ার প্রবণতা রয়েছে তাদের তো এই ডায়েট নিয়ে চিন্তার অন্ত নেই। ডা...

স্বাস্থ্যকর খাবারের নামে ভয়ংকর অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন না তো ?
সুস্থতা

স্বাস্থ্যকর খাবারের নামে ভয়ংকর অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন না তো ?

নিশ্চয়ই আপনারা একমত হবেন যে, ধীরে ধীরে দেশে স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা বাড়ছে ! কোনো দাওয়াতে গিয়ে গামলা ভর্তি করে তেল চপচপে খাবার সাবাড় করে বড়াই কর...

অ্যান্টি এজিং ডায়েট হোক ১০টি খাবারের সাথে!
ফিটনেস

অ্যান্টি এজিং ডায়েট হোক ১০টি খাবারের সাথে!

ইদানিং আয়নার সামনে গেলে মলিন ত্বক আর বয়সের ছাপ খুব বেশি করে চোখে পড়ছে! ত্বকের লাবণ্যটা আর আগের মতো নেই। আপনার সাথেও কি এমনটি হচ্ছে? অ্যান্টি এজিং স্কি...

…