গর্ভাবস্থায় ক্লান্তি ও নিদ্রাহীনতা দূর করার উপায়

সাজগোজ উপ সম্পাদক · Mar 30, 2015 · 1 min read

গর্ভাবস্থায় ক্লান্তি ও নিদ্রাহীনতা দূর করার উপায়

গর্ভাবস্থায় মায়েরা খুব সহজেই ক্লান্ত বোধ করে বিশেষ করে গর্ভের প্রথম ১২ সপ্তাহে ও শেষ দিকে।  কনসিভ করার পর পর মায়ের শরীরে কিছু হরমোনের অধিক নিঃসরণ ঘটে। এর ফলে মায়েদের শারীরিক ও মানসিক কিছু পরিবর্তন দেখা যায়; যেমন ক্লান্ত হওয়া, বিষণ্ণ বোধ করা, জ্বর জ্বর লাগা ইত্যাদি। গর্ভের শেষ দিকে মায়েরা তাদের শরীরের অতিরিক্ত ওজনের কারণে অল্পতেই যেকোন কাজে হাঁপিয়ে ওঠেন। তাই গর্ভাবস্থায় ক্লান্তি ও নিদ্রাহীনতা সাধারণ ঘটনা হলেও কিছু কিছু মেডিকেল কারণও এর পিছনে লুকিয়ে থাকতে পারে। যেমন, রক্ত শূন্যতা, থাইরয়েড গ্রন্থির এবনরমালিটি ও বিষণ্ণতা রোগ থেকেও গর্ভাবস্থায় ক্লান্তি হতে পারে।

কীভাবে ক্লান্তি দূর করা যাবে?

  • ক্লান্তির পিছনে অন্য কোন কারণ আছে কিনা তা নির্নয় করতে হবে। রক্তশূন্যতা বা থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে এর যথাযথ চিকিৎসা নিন।
  • পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য ও পানীয় পান করতে হবে। একবারে বেশি না খেয়ে ৩/৪ ঘণ্টা পর পর অল্প পরিমাণে খেতে হবে, এতে হজমে সহায়ক হবে এবং এ্যাসিডিটির হাত থেকে রক্ষা করবে।
  • দিনে ২ ঘণ্টা ও রাতে ৮ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে।

গর্ভাবস্থার শেষ দিকে নিদ্রাহীনতা একটি পরিচিত সমস্যা, যা এই সময়কে কঠিন করে তোলে। এটি দূর করার কিছু টিপস নিচে দেয়া হলঃ

  • প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান, রাতে ঘুমাতে যাবার ২/৩ ঘণ্টা আগেই রাতের খাবার সেরে নিন।
  • ঘুমানোর আগে উষ্ণ পানির গোসল, এক কাপ গরম দুধ আপনার নিদ্রায় সহায়ক হবে।
  • ঘুমানোর সময় ছাড়া বিছানায় যাবেন না, অলস সময় না কাটিয়ে স্বাভাবিক কাজ চালিয়ে যান এবং প্রতিদিন কিছু সময় যেকোনো মধ্যম মানের ব্যায়াম (হাটা, সাঁতার কাটা), ইয়োগা বা মেডিটেশন আপনার দুশ্চিন্তা কমিয়ে ঘুমাতে সাহায্য করবে।
  • চা, কফি, কোক জাতীয় পানীয় মস্তিস্কের জন্য উত্তেজক ও নিদ্রাহীনতার কারণ। তাই যথাসম্ভব পরিহার করুন।
  • ঘুমানোর আগে নিশ্চিত হয়ে নিন আপনার ঘুমানোর জায়গাটি যথেষ্ট আরামদায়ক ও কোলাহলমুক্ত কিনা।

এরপরেও যদি গর্ভাবস্থায় ক্লান্তি ও নিদ্রাহীনতা থেকে যায় তবে ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থায় নিরাপদ এমন কিছু ঔষধের সাহায্যে আপনার গর্ভাবস্থায় ক্লান্তি ও নিদ্রাহীনতা দূর করার উপায়! কাটিয়ে ফ্রেশ বা ক্লান্তি মুক্ত হতে পারেন।

লিখেছেনঃ ডাঃ নুসরাত জাহান

সহকারী আধ্যাপকা(অবস-গাইনি)

ডেলটা মেডিকেল কলেজ,মিরপুর ১,ঢাকা

ছবিঃ আইবিটাইমস.কো.ইন

সম্পর্কিত লেখা

ঘুমের যত গল্প গাঁথা!
সুস্থতা

ঘুমের যত গল্প গাঁথা!

ঘুম আপনার, আমার সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। প্রতিদিন কাজ কর্ম শেষ করে রাতে বিছানায় গা এলিয়ে দেয়ার মধ্যে যে প্রশান্তি, তা হয়তো অন্য কিছুতে...

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা
মা ও শিশু

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা

একজন নারীর জীবনে সন্তান ধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম। পুরো পরিবার নতুন অতিথির আগমনী বার্তার অপেক্ষায় থাকে। সন্তান ধারণ থেকে শুরু কর...

গর্ভাবস্থায় পায়ে পানি আসা | কখন যাবেন চিকিৎসকের কাছে?
মা ও শিশু

গর্ভাবস্থায় পায়ে পানি আসা | কখন যাবেন চিকিৎসকের কাছে?

গর্ভাবস্থায় শরীরে পানি আসার ব্যাপারটা স্বাভাবিক। সাধারণত ৫০ থেকে ৮০ শতাংশ অন্তঃসত্ত্বা নারীর এই সমস্যা হয়ে থাকে। স্বাভাবিক শারীরবৃত্তীয় কারণেই এমনটা হ...

গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ৭টি উপায়
মা ও শিশু

গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ৭টি উপায়

গর্ভাবস্থায় বেশিরভাগ হবু মায়েরা পিঠ এবং কোমর ব্যথার সমস্যায় ভোগেন। এই সময়টা নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং জটিল সময়। মা হতে যাচ্ছি, এই সুখবরটা যেকো...

আরও পড়ুন

গর্ভাবস্থায় চুলের যত্ন | প্রেগনেন্সিতে হেয়ার কেয়ার করার ৮টি টিপস
চুলের যত্ন

গর্ভাবস্থায় চুলের যত্ন | প্রেগনেন্সিতে হেয়ার কেয়ার করার ৮টি টিপস

মা হওয়ার মধ্য দিয়ে নারীর জীবনের পূর্ণতা আসে। গর্ভধারণ ব্যাপারটা প্রত্যেক নারীর জন্য আনন্দের। কিন্তু আনন্দের পাশাপাশি প্রত্যেক ‘মা’-কেই পুরো গর্ভাবস্থা...

নিদ্রাহীনতা... কেন? প্রতিকার কী?
সুস্থতা

নিদ্রাহীনতা... কেন? প্রতিকার কী?

বর্তমান সময়ে এমন নিদ্রাহীনতা কিংবা ইনসমনিয়ার সমস্যা বিভিন্ন মানুষের মাঝে দিনকে দিন যেন বেড়েই চলেছে। যার ফলাফল গিয়ে দাঁড়ায় সারাদিনের দুর্বলতা, মানসিক অ...

গর্ভাবস্থায় মায়ের ৮টি বিপদ চিহ্ন নিয়ে জানা আছে তো?
মা ও শিশু

গর্ভাবস্থায় মায়ের ৮টি বিপদ চিহ্ন নিয়ে জানা আছে তো?

মায়েরা স্বাভাবিকভাবেই চান সুস্থ স্বাভাবিক অবস্থায় সন্তান জন্ম দিতে। কিন্তু বিভিন্ন কারণে এই স্বাভাবিক প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে যা মা ও গর্ভস্থ...

গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন এবং ভালো ঘুমের জন্য দরকারি পরামর্শ
মা ও শিশু

গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন এবং ভালো ঘুমের জন্য দরকারি পরামর্শ

সারাদিন কর্মব্যস্ত থাকার পর দিন শেষে রাতে আমাদের ঘুমাতে হয়। কারণ এই সময়েই আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। প্রত্যেক পূর্ণবয়স্ক মান...

প্রেগনেন্সিতে থাইরয়েডের সমস্যা | নিরাপদ মাতৃত্বের জন্য থাকুন সচেতন
মা ও শিশু

প্রেগনেন্সিতে থাইরয়েডের সমস্যা | নিরাপদ মাতৃত্বের জন্য থাকুন সচেতন

গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় প্রতিটা মেয়েই তার অনাগত সন্তানকে নিয়ে কতই না স্বপ্ন দেখে! কিন্তু এই গর্ভাবস...

থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ রাখতে ৬টি উপায়!
সুস্থতা

থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ রাখতে ৬টি উপায়!

হঠাৎ করেই ওজনটা কি খুব বেড়ে যাচ্ছে? শরীর ফুলে যাচ্ছে? ডায়েট কন্ট্রোল করছেন নিয়ম মেনে, কিন্তু তাও মোটা হয়ে যাচ্ছেন? নাহলে হয়তো ঠিক মতই খাওয়া-দাওয়া করছে...

…