গর্ভাবস্থায় মায়ের ৮টি বিপদ চিহ্ন নিয়ে জানা আছে তো?

sub-editor · Sep 16, 2018 · 1 min read

গর্ভাবস্থায় মায়ের ৮টি বিপদ চিহ্ন নিয়ে জানা আছে তো?

মায়েরা স্বাভাবিকভাবেই চান সুস্থ স্বাভাবিক অবস্থায় সন্তান জন্ম দিতে। কিন্তু বিভিন্ন কারণে এই স্বাভাবিক প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে যা মা ও গর্ভস্থ শিশুর জন্য বিপদের কারণ হয়। তাই মায়েদের উচিত গর্ভাবস্থায় এই সব বিপদচিহ্নগুলো সম্পর্কে সচেতন থাকা। চলুন তবে গর্ভাবস্থায় মায়ের ৮টি বিপদ চিহ্ন নিয়ে জেনে নেই বিস্তারিত।

গর্ভাবস্থায় মায়ের ৮টি বিপদ চিহ্ন

১) অধিক মাত্রায় বমি হওয়া

গর্ভের প্রথম তিন মাসে সব মায়েদেরই কম বেশি বমি হয়ে থাকে। কিন্তু অতিরিক্ত বমি মায়ের জন্য ক্ষতিকর, কারণ এটি মায়ের দেহে পানি শূন্যতা, শরীরে সোডিয়াম-পটাসিয়ামের ভারসম্যহীনতা, কিডনি ফেইলর, জন্ডিস, খিচুনিসহ অনেক জটিলতার কারণ হতে পারে।

২) রক্ত স্রাব

 গর্ভাবস্থায় মায়ের ৮টি বিপদ চিহ্নের ১টি প্লাসেন্টা প্রিভিয়া - shajgoj.com

গর্ভধারণের পর বিভিন্ন কারণে রক্তস্রাব হতে পারে। গর্ভের প্রথম তিন মাসে এটি  সাধারণত গর্ভপাতের লক্ষণ নির্দেশ করে। এছাড়া একটোপিক প্রেগনেন্সি-তেও (জরায়ুর বাইরে গর্ভধারণ) রক্তস্রাব হতে পারে, যা গর্ভাবস্থায় একটি জরুরী অবস্থা।  রক্তপাতের সাথে তীব্র পেটে ব্যথা ও রোগীর অচেতন হয়ে যাওয়া একটোপিক প্রেগনেন্সি-এর লক্ষণ প্রেগনেন্সি-এর শেষ দিকে  প্লাসেন্টা নিচে থাকলে (প্লাসেন্টা প্রিভিয়া) বা প্লাসেন্টা সেপারেশন হয়ে রক্তপাতের কারণ ঘটায়।

৩) উচ্চ রক্তচাপ

গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ মা ও গর্ভস্থ শিশুর জন্য একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। কম ওজনের শিশু জন্মদান, অপরিণত অবস্থায় শিশুর জন্ম, সিজার-এর সম্ভাবনা বেড়ে যাওয়াসহ নানা ধরনের জটিলতা হতে পারে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সাথে ইউরিন-এ প্রোটিন/এলবুমিন পাওয়া গেলে বুঝতে হবে তিনি প্রি-এক্লাম্পসিয়া-তে ভুগছেন। এর জটিলতা থেকে খিচুনি বা এক্লাম্পসিয়া হতে পারে যা মা ও শিশু মৃত্যুর একটি বড় কারণ।

৪) তীব্র মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা

গর্ভাবস্থায়  যারা প্রি-এক্লাম্পসিয়া ভুগছেন তাদের ক্ষেত্রে এই ধরনের জটিলতা এক্লাম্পসিয়া হবার পূর্বলক্ষণ  নির্দেশ করে। কাজেই এই লক্ষণ দেখা দিলে  অতিসত্বর নিকটস্থ হাসপাতালে যেতে হবে।

৫) পেটে ব্যথা

গর্ভাবস্থায় পেটে ব্যথার নানাবিধ কারণ রয়েছে,তবে ব্যথা তীব্র হলে তা মায়ের জন্য একটি বিপদ সংকেত। গর্ভের প্রথম দিকে গর্ভপাত বা একটোপিক প্রেগনেন্সি-এর কারণে ব্যথা হয়। গর্ভের শেষের দিকে প্রি-মেচিওর লেবার পেইন পেটে ব্যথার একটি বড় কারণ,যা থেকে অপরিনত অবস্থায় শিশুর জন্ম হতে পারে।

৬) পেটের আকার স্বাভাবিকের চেয়ে বড় বা ছোট হলে

পেটের আকার স্বাভাবিকের চেয়ে বড় হবার কারণগুলো হল একের অধিক বাচ্চা গর্ভধারণ, পলি-হাইড্রামনিওস (অ্যামনিওটিক ফ্লুইড স্বাভাবিকের চেয়ে বেশি হওয়া)। তেমনি ওলিগোহাইড্রামনিওস(অ্যামনিওটিক ফ্লুইড স্বাভাবিকের চেয়ে কম হওয়া), গর্ভে বাচ্চার সঠিক গ্রোথ না হলে (Intra uterine growth retardation) পেটের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হবে।

৭) দীর্ঘ সময় লেবার পেইন থাকলে

লেবার পেইন ১৮ ঘন্টার বেশি থাকলে তাকে প্রলং লেবার বলে। লেবার প্রক্রিয়া স্বাভাবিক না হলেই লেবার প্রলং বা দীর্ঘ হয়। কাজেই ১২ ঘণ্টার মধ্যে বাচ্চা প্রসব না হলে অভিজ্ঞ গাইনী চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

৮) বাচ্চার নড়া চড়া কম মনে হলে

গর্ভের শেষ দিকে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা দিনে কমপক্ষে দশ বা এর অধিক বার নড়া চড়া করবে। বাচ্চার নড়া চড়া এর কম মনে হলে তা চিকিৎসককে জানানো উচিত।

গর্ভাবস্থায় মায়ের ৮টি বিপদ চিহ্ন নিয়ে তো জেনে নিলেন। এখন গর্ভাবস্থায় যদি এমন কোন বিপদ চিহ্ন দেখে থাকেন তবে উদ্বিগ্ন না হয়ে ডাক্তারের পরামর্শ নিন।

লিখেছেন- ডাঃ নুসরাত জাহান

সহযোগী অধ্যাপক(অবস-গাইনি)

ডেলটা মেডিকেল কলেজ,মিরপুর ১,ঢাকা।

চেম্বার: ঢাকা সেন্ট্রাল ইন্টা: মেডিকেল কলেজ, শ্যামলী।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

গর্ভবতী মায়ের প্রি-এক্লাম্পসিয়া | ধরণ, চিকিৎসা ও প্রতিরোধ জানেন?
মা ও শিশু

গর্ভবতী মায়ের প্রি-এক্লাম্পসিয়া | ধরণ, চিকিৎসা ও প্রতিরোধ জানেন?

প্রি-এক্লাম্পসিয়া কী? প্রি-এক্লাম্পসিয়া উচ্চ রক্তচাপ জনিত একটি সমস্যা যা শুধুমাত্র গর্ভবতী মায়েদের হয়ে থাকে। শতকরা ৫-১৫ ভাগ নারী গর্ভাবস্থায় এই সমস্য...

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা
মা ও শিশু

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা

একজন নারীর জীবনে সন্তান ধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম। পুরো পরিবার নতুন অতিথির আগমনী বার্তার অপেক্ষায় থাকে। সন্তান ধারণ থেকে শুরু কর...

হাই রিস্ক প্রেগনেন্সি | ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় হবু মায়ের প্রয়োজন একটু বাড়তি যত্ন!
মা ও শিশু

হাই রিস্ক প্রেগনেন্সি | ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় হবু মায়ের প্রয়োজন একটু বাড়তি যত্ন!

প্রেগনেন্সি মেয়েদের জীবনের খুব জটিল ও জরুরী সময়। সাধারণত সুস্থ, সবল, জটিলতাহীন প্রেগনেন্সি পিরিয়ড সকল হবু মায়ের কাম্য। একজন নারী যখন গর্ভধারণ করেন তখন...

একটোপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণ-একটি জরুরী অবস্থা
মা ও শিশু

একটোপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণ-একটি জরুরী অবস্থা

গর্ভধারণের সঠিক স্থান হচ্ছে জরায়ু। এর বাইরে যে কোন স্থানে গর্ভধারণ হলে তাকে একটোপিক প্রেগনেন্সি বলা হয়। সাধারনত এই প্রেগনেন্সি বেশিরভাগ ক্ষেত্রে ডিম্ব...

আরও পড়ুন

গর্ভাবস্থায় পানি ভাঙ্গা সম্পর্কে কতটুকু জানেন?
মা ও শিশু

গর্ভাবস্থায় পানি ভাঙ্গা সম্পর্কে কতটুকু জানেন?

গর্ভাবস্থায় পানি ভাঙ্গা সম্পর্কে সঠিক ধারণা আমাদের অনেকেরই নেই। সাধারণত অ্যামনিওটিক মেমব্রেন রাপচার (amniotic membrane rupture) হয় লেবার পেইন ওঠার প...

প্রেগনেন্সিতে ডায়াবেটিস গর্ভের সন্তানের উপর কী ধরনের প্রভাব ফেলে?
মা ও শিশু

প্রেগনেন্সিতে ডায়াবেটিস গর্ভের সন্তানের উপর কী ধরনের প্রভাব ফেলে?

প্রেগনেন্সিতে ডায়াবেটিস, শুনলেই মনে প্রথমে যেটা আসে এটি কি গর্ভাবস্থায় প্রসূতি মায়ের শরীরে ডায়াবেটিস ধরা পড়াকে বলা হচ্ছে? আসলে গর্ভকালীন সময়ে প্রসূত...

গর্ভপাতের কারণ ও লক্ষণ | জানেন কি এর প্রতিরোধ ও চিকিৎসা?
মা ও শিশু

গর্ভপাতের কারণ ও লক্ষণ | জানেন কি এর প্রতিরোধ ও চিকিৎসা?

একজন নারীর জন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা হওয়া। মা-বাবা সহ পুরো পরিবার রঙিন স্বপ্নের জাল বুনতে থাকেন নবাগত অতিথিকে নিয়ে। তবে একটি মিসক্যারেজ বা গর্...

গর্ভাবস্থায় চুলের যত্ন | প্রেগনেন্সিতে হেয়ার কেয়ার করার ৮টি টিপস
চুলের যত্ন

গর্ভাবস্থায় চুলের যত্ন | প্রেগনেন্সিতে হেয়ার কেয়ার করার ৮টি টিপস

মা হওয়ার মধ্য দিয়ে নারীর জীবনের পূর্ণতা আসে। গর্ভধারণ ব্যাপারটা প্রত্যেক নারীর জন্য আনন্দের। কিন্তু আনন্দের পাশাপাশি প্রত্যেক ‘মা’-কেই পুরো গর্ভাবস্থা...

গর্ভাবস্থায় পায়ে পানি আসা | কখন যাবেন চিকিৎসকের কাছে?
মা ও শিশু

গর্ভাবস্থায় পায়ে পানি আসা | কখন যাবেন চিকিৎসকের কাছে?

গর্ভাবস্থায় শরীরে পানি আসার ব্যাপারটা স্বাভাবিক। সাধারণত ৫০ থেকে ৮০ শতাংশ অন্তঃসত্ত্বা নারীর এই সমস্যা হয়ে থাকে। স্বাভাবিক শারীরবৃত্তীয় কারণেই এমনটা হ...

গর্ভাবস্থায় শ্বাসকষ্ট | গর্ভধারণকালীন সময়ে এ্যাজমার কারণ ও করণীয় কী?
সুস্থতা

গর্ভাবস্থায় শ্বাসকষ্ট | গর্ভধারণকালীন সময়ে এ্যাজমার কারণ ও করণীয় কী?

গর্ভাবস্থায় শ্বাসকষ্ট কেন হয় জানেন? এর পরিত্রাণে করণীয় কি তা কি জানা আছে আপনার? যাই হোক, গর্ভাবস্থায় শ্বাসকষ্ট নিয়ে জানানোর পূর্বে শ্বাসকষ্ট বা এ্যা...

…