গর্ভাবস্থায় চিন্তিত হবার ৩টি লক্ষণ আপনার জানা আছে কি?

নাইমা আক্তার · Jun 04, 2018 · 1 min read

গর্ভাবস্থায় চিন্তিত হবার ৩টি লক্ষণ আপনার জানা আছে কি?

প্রেগন্যান্সি প্রতিটি মহিলার জন্য একটি বিস্ময়কর অভিজ্ঞতা, কিন্তু দুর্ভাগ্যবশত সকল নারী ঐ ম্যাজিকাল হেলদি প্রেগন্যান্সি উপভোগ করতে পারেন না। দেখা যায় অধিকাংশ মহিলাই প্রেগন্যান্ট অবস্থায় বেশ কিছু স্বাস্থ্য সমস্যায় ভোগেন যা গর্ভাবস্থায় চিন্তিত হবার মতই ঘটনা। অনেকেই সকালবেলা অসুস্থ ফিল করেন, গর্ভাবস্থার ডায়াবেটিস থেকে ব্যাকপেইন এবং অন্যান্য অসুস্থতা এবং আরো অন্যান্য সমস্যা দেখা দেয়। যে কোন স্বাস্থ্য সমস্যা যখন স্পষ্ট এবং লক্ষণীয় হবে তখন  রেগুলার  আপনার ডাক্তারের সঙ্গে আপনার গর্ভাবস্থার অগ্রগতি চেক করাটা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার নিশ্চিত করবেন যে আপনার রক্ত চলাচল এবং আল্ট্রাসাউন্ড ঠিকমতো হচ্ছে কিনা।

যদিও বেশিরভাগ প্রব্লেম যেগুলো কোন নারী প্রেগন্যান্ট থাকাকালীন ফেইস করেন সেগুলো খুব কমন, কিন্তু কিছু সমস্যা আছে যেগুলো ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এবং সেই সমস্যাগুলোকে গুরুত্ব না দিলে বিপদজনক কিছু একটা হয়ে যেতে পারে এখানে তিনটি সমস্যা সম্পর্কে বলা হলো। এই তিনটির একটিও যদি গর্ভকালীন সময়ে দেখা দেয় তাহলে অবশ্যই চিন্তিত হওয়া উচিত এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

গর্ভাবস্থায় চিন্তিত হবার ৩টি লক্ষণ

১) ডিহাইড্রেশন

কোন কোন নারী সকাল বেলায় কিছু অসুস্থতায় ভোগেন। একটা হলো এমন যে কিছুই খেতে পারেন না। এমন কি তাদের পেটে একটু পানিও রাখা সম্ভব হয় না। কিন্তু গর্ভে থাকা ক্রমবর্ধমান ভ্রূণের পুষ্টি সম্পূর্ণরূপে নির্ভর করে মায়ের খাওয়ার উপর। আর মা যদি ঠিকমতো পানি পান না করেন তাহলে গর্ভে থাকা বাচ্চার জন্য সেটা জীবনের হুমকিও হতে পারে। যদি আপনারও একই প্রব্লেম হয় যে আপনি পানি খেতে পারছেন না ঠিকমতো, তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।

২) গর্ভকালীন ডায়াবেটিস

গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা আবশ্যক। যদিও খুব কম সংখ্যক গর্ভবতী নারী যাদের গর্ভকালীন ডায়াবেটিস-এর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। তারপরেও, গর্ভাবস্থায় ডায়াবেটিস এমন একটা বিষয় যা আপনি এড়াতে পারবেন না। কিছু নারী তাদের শিশুদের জন্ম হলে ডায়াবেটিস থেকে পরিত্রাণ পান, আবার কেউ কেউ তাদের জীবনের বাকি অংশ ডায়াবেটিস নিয়েই কাটিয়ে দেন। গর্ভাবস্থায় ডায়াবেটিস  শিশুর জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই আপনার ডায়াবেটিস থাকলে পরিমিত খাওয়া-দাওয়া করুন এবং সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখুন।

৩) ভ্যাজাইনাল ব্লিডিং বা যোনীতে রক্তপাত

গর্ভাবস্থায় যখনই আপনি কোন ধরনের রক্তপাতের সম্মুখীন হবেন, যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হোন। কারণ এটা প্রি-ম্যাচিউর লেবার বা মিসক্যারেজ-এর একটা সতর্কতা চিহ্ন হতে পারে। এটা ছাড়াও আপনি যদি তলপেটে ব্যথা বা খুব চাপ অনুভব করেন তাহলেও ব্যাপারটা সহজভাবে নেবেন না। যত দ্রুত সম্ভব কারও সাহায্য নিন এবং ডাক্তারের কাছে যান।

গর্ভাবস্থায় ভ্যাজাইনাল ব্লিডিং বা যোনীতে রক্তপাত - shajgoj.com

 

এগুলো ছাড়াও, আপনার গর্ভাবস্থায় সবকিছু  সম্পর্কে সতর্ক থাকতে হবে। ঠিকমতো খাওয়া-দাওয়া এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা অবশ্য কর্তব্য।  আর যতটা সম্ভব  বিভিন্ন স্ট্রেস থেকে দূরে থাকা উচিত, কারণ এটা আপনি এবং আপনার বাচ্চা দুজনের জন্যই খুব ক্ষতিকর।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?
সুস্থতা

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?

এখনকার সময়ে ডায়াবেটিস খুব কমন একটি রোগ। আমাদের দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সের মানুষেরই এই রোগ হতে পারে। এ...

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?
সুস্থতা

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?

ডায়াবেটিস এখন বহুল পরিচিত একটি রোগ। আপাতদৃষ্টিতে খুব ক্ষতিকর কোনও অসুখ বলে মনে না হলেও যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যা কখনই নিরাময়যোগ্য নয়, তাই...

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ | টাইপ লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা কী?
সুস্থতা

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ | টাইপ লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা কী?

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ অথবা ডায়াবেটিস মেলিটাস (ইংরেজিতে Diabetes mellitus) একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহে অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে...

জেস্টেশনাল ডায়াবেটিস এ খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তন কতটা জরুরি?
মা ও শিশু

জেস্টেশনাল ডায়াবেটিস এ খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তন কতটা জরুরি?

সাধারণত ডায়াবেটিস বলতে আমরা বুঝি রক্তে গ্লুকোজের আধিক্য। গর্ভকালীন সময়ে মায়ের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে জেস্টেশনাল ডায়া...

আরও পড়ুন

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?
মা ও শিশু

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?

এখনকার দিনে ডায়াবেটিস খুব সাধারণ রোগ হয়ে গেছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়ায় অনিয়ম, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম আর অসময়ের ঘুমের অভ্যাস, এসব কারণেই দি...

গর্ভকালীন ডায়াবেটিস | লক্ষণ, কারণ এবং চিকিৎসা কী?
মা ও শিশু

গর্ভকালীন ডায়াবেটিস | লক্ষণ, কারণ এবং চিকিৎসা কী?

একজন নারী মা হওয়ার শুরু থেকে সন্তান জন্ম দেয়া পর্যন্ত নানা জটিলতার মধ্য দিয়ে সময় পার করেন। যেমন রক্ত স্বল্পতা, ব্লিডিং, বমি, গর্ভকালীন ডায়াবেটিস ইত্যা...

প্রেগনেন্সিতে ডায়াবেটিস গর্ভের সন্তানের উপর কী ধরনের প্রভাব ফেলে?
মা ও শিশু

প্রেগনেন্সিতে ডায়াবেটিস গর্ভের সন্তানের উপর কী ধরনের প্রভাব ফেলে?

প্রেগনেন্সিতে ডায়াবেটিস, শুনলেই মনে প্রথমে যেটা আসে এটি কি গর্ভাবস্থায় প্রসূতি মায়ের শরীরে ডায়াবেটিস ধরা পড়াকে বলা হচ্ছে? আসলে গর্ভকালীন সময়ে প্রসূত...

বিশ্ব ডায়াবেটিস দিবস
সুস্থতা

বিশ্ব ডায়াবেটিস দিবস

আজ ১৪ই নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির অনুরোধে, বাংলাদেশ সরকারের প্রস্তাবে, জাতিসংঘের সম্মতিতে গত ৬ বছর ধরে সারাবিশ্বে ১৪ই নভ...

গর্ভাবস্থায় ডায়াবেটিস | রোগটির ঝুঁকিপূর্ণ দিক, জটিলতা ও চিকিৎসা কী?
মা ও শিশু

গর্ভাবস্থায় ডায়াবেটিস | রোগটির ঝুঁকিপূর্ণ দিক, জটিলতা ও চিকিৎসা কী?

গর্ভাবস্থায় ডায়াবেটিস! অনেক গর্ভবতী মা-ই বুঝতে পারেন না কেন হলো, কীভাবে হলো। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এর ইতিবৃত্ত। এই সমস্যাটি খুব কমন হয়ত না , কিন্ত...

প্রি ডায়াবেটিস এর লক্ষণ এবং ঝুঁকি কমানোর উপায় কী হতে পারে?
সুস্থতা

প্রি ডায়াবেটিস এর লক্ষণ এবং ঝুঁকি কমানোর উপায় কী হতে পারে?

ডায়াবেটিসে আক্রান্ত হবার পর সবাই বাড়তি সতর্কতা অবলম্বন করে, লাইফস্টাইলে নিয়ে আসে পরিবর্তন। কিন্তু দুঃখজনকভাবে ৮০ শতাংশ মানুষ জানেন না যে তারা প্রি ডায়...

…