৯০০ ক্যালরি ডায়েট চার্ট | ওজন কমাতে ডায়েটিশিয়ানের পরামর্শ!

সুস্মিতা সান্যাল · Aug 29, 2019 · 1 min read

৯০০ ক্যালরি ডায়েট চার্ট | ওজন কমাতে ডায়েটিশিয়ানের পরামর্শ!

ডায়েট সুস্থ স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অঙ্গ। বিশেষ করে আমার মতো যাদের অল্পতেই ওজন বাড়ার প্রবণতা রয়েছে তাদের তো এই ডায়েট নিয়ে চিন্তার অন্ত নেই। ডায়েটিশিয়ানদের মতে, সব ধরনের ডায়েট সবার জন্য না। আপনার শরীরের ওজন, উচ্চতা এবং শারীরিক পরিশ্রমের হারের উপর নির্ভর করে আপনার ক্যালরি চাহিদা। আবার কেউ চাইলেই খুব কম ক্যালরি বা খুব বেশি ক্যালরির ডায়েট বেছে নিতে পারবেন না। এটা নির্ভর করে শরীরের বর্তমান ওজন, শারীরিক অবস্থা- যেমন কোন রোগের উপস্থিতি বা অনুপস্থিতি, কোন নির্দিষ্ট ধরনের খাবারের প্রতি সেনসিটিভিটি ইত্যাদি। আজকে কথা বলবো ৯০০ ক্যালরি ডায়েট চার্টবা লো ক্যালরি ডায়েট নিয়ে। ডাক্তার অথবা পুষ্টিবিদের পরামর্শ ব্যতীত এতো কম ক্যালরীর ডায়েট অনুসরণ না করাই উত্তম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার দেখে নেই! 

৯০০ ক্যালরি ডায়েট চার্ট নিয়ে যত কথা

যেহেতু এ ধরনের লো ক্যালরি ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণ কমে যায় কাজেই এ ক্ষেত্রে মাছ, মাংস, ডিম, ফলের রস, স্যুপ, লো ফ্যাট দুধ, টকদই, ওটমিল এগুলো নিয়মিত খেতে হয়। এই ধরনের কম ক্যালরির ডায়েটের অনেক উপকারিতার সাথে সাথে বেশ কিছু অপকারিতাও আছে। যে এই ডায়েটটি মেনে চলবে তার এই ডায়েটের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে রাখা দরকার।  

উপকারিতা

১) দ্রুত ওজন কমানো এই ধরনের ডায়েটের সবচেয়ে বড় সুবিধা। 

২) দ্রুত ওজন কমানোর ফলে হাইপ্রেশার বা উচ্চ রক্তচাপ (high blood pressure), রক্তে কোলেস্টেরলের (cholesterol) মাত্রা বেড়ে যাওয়া, হার্টের সমস্যাসহ বিভিন্ন ধরনের জটিল রোগ এড়িয়ে চলা সম্ভব। 

অপকারিতা

উপকারিতার পর এখন এর পার্শ্বপ্রতিক্রিয়া বা স্বাস্থ্যঝুঁকি নিয়ে কথা বলা যাক। তা হলো-  

১) ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া নিজে নিজে কখনোই এ ধরনের লো ক্যালরী ডায়েট শুরু করা উচিত না। 

২) হঠাৎ করে ব্লাড প্রেশার বা ব্লাড সুগার নেমে যাওয়ার মতো তাৎক্ষণিক লক্ষণের পাশাপাশি চুল পড়ে যাওয়া, চামড়া রুক্ষ হয়ে যাওয়া বা চামড়ার  লাবণ্যতা কমে যাওয়ার মতো দীর্ঘস্থায়ী সমস্যাও দেখা দিতে পারে। 

৩) সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হলো-

  • শরীর ক্রমশ দুর্বল হয়ে যাওয়া
  • কাজের প্রতি অনাগ্রহ 
  • সবসময় ঝিমুনি ও খিটখিটে  ভাব

মনে রাখবেন অতিরিক্ত বেশি ওজন যেমন শরীরের জন্য ক্ষতিকর, অতিরিক্ত কম ওজনও কিন্তু তাই। 

৯০০ ক্যালরি ডায়েট চার্ট করার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর

৯০০ কিলোক্যালরি ডায়েট প্ল্যান করার সময় নিচের ফ্যাক্টরগুলো খেয়াল রাখতে হবে। তবে চলুন সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে জেনে নেই!

১) প্রোটিন গ্রহন

যেহেতু  শর্করা বা কার্বোহাইড্রেট কম গ্রহণ করা হচ্ছে কাজেই প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল গ্রহনের প্রতি জোর দিতে হবে। প্রতিদিনই ডিম এবং দুধ অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে।  

২) ভিটামিন ও মিনারেলস

নিয়মিত ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ শাকসবজি ও ফল খেতে হবে। 

৩) আদর্শ খাদ্য তালিকা

খাদ্যগোষ্ঠীর ৬টি গ্রুপ যেমন- শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, মিনারেলস ও পানি থেকেই খাবার নির্বাচন করতে হবে। এর মধ্যে এই লো ক্যালরি ডায়েটে শর্করা জাতীয় খাবার ভাত, রুটি, পাউরুটি, নুডলস ইত্যাদি পরিমিত পরিমাণে খেতে হয়।

৪) প্রক্রিয়াজাতকৃত খাবার 

রেডি টু ইট বা প্রক্রিয়াজাতকৃত খাবার এড়িয়ে চলতে হবে। কারণ বেশিরভাগ সময়েই এসব খাবারে অতিরিক্ত লবণ যোগ করা থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর।

৫) সবজি

সবজি যতটা সম্ভব কম তেল দিয়ে রান্না করতে হবে। সিদ্ধ করে স্যুপ হিসেবে খাওয়া সবচেয়ে ভালো। সবজির মধ্যে আলু বাদ দেয়া ভালো। কারণ মাটির নিচের উদ্ভিদ বলে প্রাকৃতিকভাবেই আলুতে শর্করা বা সুগারের পরিমাণ বেশি।   

৬) তেল বা সস ব্যবহার 

মাছ বা মাংসে অতিরিক্ত  তেল, মশলা বা সস ব্যবহার করা যাবে না। 

৭) ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে

যে কোন ধরনের ফাস্ট ফুড (যেমন-বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি) কোল্ড ড্রিংকস, আইসক্রিম, নারিকেল, বাদাম, কাজুবাদাম, আলু, মিষ্টি আলু, শুকনা ফল (যেমন- খেজুর, খোরমা, কিসমিস) বাদ দিতে হবে।  

৮) টক জাতীয় ফল

প্রতিদিন অন্তত ১টি টক জাতীয় ফল খেতে হবে। সেটা হতে পারে আমলকি, মাল্টা, কমলা, পেয়ারা ইত্যাদি।

সারাদিনে ৯০০ কিলোক্যালরির ডায়েট প্ল্যান

এবার দেখে নেয়া যাক ৯০০ কিলোক্যালরির ডায়েট প্ল্যানটি কেমন হতে পারে! নিম্নে সকাল, দুপুর, বিকাল, রাত ও ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কী কী খাবার খাওয়া উচিত তা দেয়া হলো- 

সকাল (৭-৮) টার মধ্যে

১) লাল আটার রুটি- ১টি

২) বাটি সবজি (আলু বাদে-কম তেলে রান্না করা)- ১/২ বাটি

৩) ডিম সিদ্ধ- ১টি

এর সাথে ফলের সালাদ (সকাল ১১-১১;৩০ এর দিকে) খাবেন। তবে হ্যাঁ, পাকা আম এবং পাকা কলা বাদ দেওয়াই ভালো।

দুপুরে (১-২) টার মধ্যে

১) ভাত -১/২ কাপ     

২) ডাল -১/২ কাপ

৩) মাছ/মাংস- ২ টুকরা (ঝোল বাদে)

৪) সালাদ -১ কাপ

বিকালে (৫-৬) টার মধ্যে

আলু বাদে (২-৩) ধরনের সবজির স্যুপ খেতে পারেন। সবচেয়ে ভালো হয় সবজি সিদ্ধ করে অল্প করে লবণ ছিটিয়ে স্যুপটি খেতে পারলে।

রাত (৮-৯) টার মধ্যে

  • কর্ন ফ্লেক্স - ১/২ কাপ
  • বা ওট্স (সিদ্ধ করা -সবজি, চিকেন বা দুধ দিয়েও খেতে পারেন)

ঘুমানোর  আগে 

টক দই  বা লো ফ্যাট দুধ -  ১/২ কাপ 

যারা খুব কম সময়ের মধ্যে বেশ খানিকটা ওজন কমাতে চান তাদের জন্য এই লো ক্যালরি ডায়েট উপকারী হলেও এর সাথে নিয়মিত ব্যায়াম ও হাঁটাও বেশ জরুরি। স্কিপিং, ফ্রী হ্যান্ড এক্সারসাইজ বা যোগব্যায়াম দ্রুত ওজন কমাতে সাহায্য করে। আপনার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। 

 

ছবি- সংগৃহীত: endocrinologyadvisor, Shutterstock

সম্পর্কিত লেখা

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?
স্বাস্থ্য

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?

স্বাস্থ্য নিয়ে যারা সচেতন বা একটু হলেও খোঁজ খবর রাখেন তাদের কারো কাছেই হয়তো কিটো ডায়েটের কথা অজানা নয়। কিটো ডায়েটের পুরো নাম কিটোজেনিক ডায়েট। বর্তমানে...

লো-কার্ব ডায়েট শুরু করছেন? যে বিষয়গুলো জানা জরুরি!
ফিটনেস

লো-কার্ব ডায়েট শুরু করছেন? যে বিষয়গুলো জানা জরুরি!

প্রতিদিন দুপুরে অফিসে অল্প ভাত খাচ্ছেন, বিকালের নাস্তায় স্ন্যাকস। ভাবছেন, কম খাবারই তো খাচ্ছেন। এদিকে শরীরে যে ফ্যাট জমছে সেটা নিয়েও পড়েছেন দুশ্চিন্তা...

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?
ফিটনেস

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?

ওজন কিন্তু চাইলেই তো আর হবে না। তার জন্য চাই প্রচেষ্টা আর উদ্যোগ। আর আপনাদের সেই উদ্যোগকে আর এক ধাপ এগিয়ে নিতেই আজকের এই ডায়েট চার্ট। আজকে আপনাদের জ...

ক্র্যাশ ডায়েট | এর ১১টি কুফল জানা আছে তো আপনার?
ফিটনেস

ক্র্যাশ ডায়েট | এর ১১টি কুফল জানা আছে তো আপনার?

সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় আজকে আপনাদেরকে জানাবো। ডায়েট মানা বা ডায়েট ফলো করা মেডিসিন গ্রহণের মতই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ডায়েট চার্টকে নিছক সৌন্দর্য বৃ...

আরও পড়ুন

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!
ফিটনেস

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা...

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান
ফিটনেস

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান

মেদ ভুঁড়ি কিংবা একটু বাড়তি ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সবসময়ই অনেক চিন্তিত থাকেন। কী করলে, কী না কী খেলে ওজন কমবে, কোন কোন খাবার ওজন কমায়, ডায়েট কর...

মানসিক সুস্থতার সাথে খাবারের কোনো যোগসূত্র আছে কি?
সুস্থতা

মানসিক সুস্থতার সাথে খাবারের কোনো যোগসূত্র আছে কি?

“শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যু...

ওজন কমানোর নতুন ট্রেন্ড ‘৩০-৩০-৩০ পদ্ধতি’ জানা আছে কি?
ফিটনেস

ওজন কমানোর নতুন ট্রেন্ড ‘৩০-৩০-৩০ পদ্ধতি’ জানা আছে কি?

একবিংশ শতাব্দীতে এসে মানুষ এখন ব্যস্ত জীবনের মাঝে থেকেও হেলদি লাইফস্টাইলকে বেশ প্রায়োরিটি দিচ্ছে, ফিটনেস নিয়ে সচেতন হচ্ছে। পরিবর্তন আসছে ডায়েটে। বর্তম...

জিএম ডায়েট প্ল্যান | ৭ দিনে ৫ কেজি ওজন কমবে সহজেই
ফিটনেস

জিএম ডায়েট প্ল্যান | ৭ দিনে ৫ কেজি ওজন কমবে সহজেই

শরীরের অতিরিক্ত ওজন কমাতে আমরা সকলেই বেশ তৎপর। ওজন কমানোর সবচেয়ে ভালো উপায় হল ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো। সাজগোজে ওজন কমাতে বেশ কিছু ডায়েট...

…