১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?

নাহার · Aug 29, 2013 · 1 min read

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?

ওজন কিন্তু চাইলেই তো আর হবে না। তার জন্য চাই প্রচেষ্টা আর উদ্যোগ। আর আপনাদের সেই উদ্যোগকে আর এক ধাপ এগিয়ে নিতেই আজকের এই ডায়েট চার্ট। আজকে আপনাদের জন্য এমন একটি ডায়েট চার্ট দেয়া হলো যার সাহায্যে ১ মাসেই ৫ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব এবং খুব সহজেই পরিমিত খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ্য গতিতে এই ওজন কমানো সম্ভব। আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতিদিন আপনাকে অবশ্যই ১২৮০ ক্যালরি, তার মানে মাসে ৩৮,৪০০ ক্যালরি বার্ণ করতে হবে এবং ডায়েট চার্টে এমন সব খাবার থাকতে হবে যা মোটামুটি ১৫০০ ক্যালরির হতে হবে।

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট 

সকাল ৮:০০

১ মাসেই ৫ কেজি ওজন কমাতে সকাল ৮টার ডায়েট প্ল্যান - shajgoj.com

- সেদ্ধ ডিম ১ টি সাদা অংশ (৫২ ক্যালরি)

- এক বাটি জাম্বুরা( জুস করে বা এমনি খেতে পারেন) (৯৬ ক্যালরি)

- ২ টি রুটি (২১০ ক্যালরি)

- ভেজিটেবল সুপ (১৫০ ক্যালরি)

সকাল ১১:০০

১ মাসেই ৫ কেজি ওজন কমাতে সকাল ১১টার ডায়েট প্ল্যান - shajgoj.com

- এক কাপ গ্রিন টি চিনি ছাড়া (কোন ক্যালরি নেই)

- একটি আপেল (৮১ ক্যালরি)/একটি কমলা (৮৬ ক্যালরি)

দুপুর ২:০০

১ মাসেই ৫ কেজি ওজন কমাতে দুপুর ২টার ডায়েট প্ল্যান - shajgoj.com

- ভাত ১ কাপ (২১৬ ক্যালরি) / ২ টি রুটি (২১০ ক্যালরি)

- ১ বাটি মিক্স্ড ভেজিটেবল (৮৫ ক্যালরি)

- ১ কাপ ডাল (২২০ ক্যালরি) / এক টুকরা মাছ (১৪২ ক্যালরি)

বিকেল ৫:০০

১ মাসেই ৫ কেজি ওজন কমাতে বিকেল ৫ টায় ডায়েট গ্রীন টি - shajgoj.com

- এক কাপ গ্রিন টি (চিনি ছাড়া)

- ২ টি ক্রিম ছাড়া বিস্কিট (৩০ ক্যালরি)

সন্ধ্যা ৭:০০

  সন্ধ্যা ৭টায় খাবার ডাব - shajgoj.com

- ডাবের পানি (৪৬ ক্যালরি)

অথবা ৮-১০ টি পেস্তা বাদাম (৭০ক্যালরি)

রাত ৮:৩০

রাত ৮:৩০ এর ডায়েট প্ল্যান - shajgoj.com

- ভাত ১ কাপ (২১৬ ক্যালরি) / ২ টি রুটি (২১০ ক্যালরি)

- ১ কাপ সালাদ (৫০ ক্যালরি)

- ১ কাপ সবজি (৮৫ ক্যালরি) / আধা কাপ টক দই (৬৫ ক্যালরি)

এই হলো মোটামুটি ১৫০০ ক্যালরির একটি ডায়েট চার্ট। তবে এই ডায়েট চার্ট মেনে চলার পাশাপাশি শারীরিক ব্যায়াম করা অত্যাবশ্যক। কারণ এর মাধ্যমে আপনি দেহের অতিরিক্ত ক্যালরি বার্ণ করতে পারবেন। যেকোনো ব্যায়াম ক্যালরি বার্ণ করতে সহায়ক। শুরুতে হালকা ব্যায়াম দিয়ে শুরু করুন। প্রতিদিন ৪৫ মিনিট হাঁটার অভ্যাস করূন। এছাড়াও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন।

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর জন্য কিছু টিপস

১. প্রতিদিন সকাল, দুপুর এবং রাতের খাবারের পূর্বে ২ গ্লাস ঠান্ডা পানি পান করুন।

২. সকালে খালি পেটে এক টুকরা লেবু এবং আধা চা চমচ মধু হালকা গরম পানিতে মিশিয়ে পান করুন।

৩. সবজির লিস্টে ব্রোকলি, লেটুস, পালং শাক এবং অন্যন্য সবুজ সবজি রাখার চেষ্টা করুন।

৪. রেগুলার সালাদের সাথে অলিভ অয়েল মিশিয়ে নিন। এটি ক্যালরি বার্ণ করতে খুবই উপকারী।

৫. রাতের খাবার ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে খেয়ে ফেলুন।

আশা করি পোস্টটি দ্বারা আপনারা উপকৃত হবেন।

সতর্কতা: দ্রুত ওজন কমানোর চেয়ে আস্তে আস্তে ওজন কমানো ভাল।

ছবি - সাটারস্টক

সম্পর্কিত লেখা

লোয়ার বেলি ফ্যাট | তল পেটের মেদ কমাতে ৫টি ব্যায়াম
ফিটনেস

লোয়ার বেলি ফ্যাট | তল পেটের মেদ কমাতে ৫টি ব্যায়াম

বসলেই সব কিছু ছাপিয়ে লোয়ার বেলিটা বেরিয়ে আসে! ড্রেসটাও যেন ঠিক মতো ফিট হয় না। উপরের অংশে ঠিকঠাক হলে ওই একই যায়গায় এসে টাইট! একে লুকানোর জন্য তো একটা স...

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?
সুস্থতা

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?

আমরা যখনি ক্যালরির কথা চিন্তা করি বেশিরভাগ মানুষই মনে করি কোন খাবারে কত বেশি ফ্যাট আছে। ক্যালরি মানেই যেন ওজন বৃদ্ধি। কিন্তু ডাক্তারি ভাষায় এটি হল আমা...

৯০০ ক্যালরি ডায়েট চার্ট | ওজন কমাতে ডায়েটিশিয়ানের পরামর্শ!
ফিটনেস

৯০০ ক্যালরি ডায়েট চার্ট | ওজন কমাতে ডায়েটিশিয়ানের পরামর্শ!

ডায়েট সুস্থ স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অঙ্গ। বিশেষ করে আমার মতো যাদের অল্পতেই ওজন বাড়ার প্রবণতা রয়েছে তাদের তো এই ডায়েট নিয়ে চিন্তার অন্ত নেই। ডা...

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!
ফিটনেস

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!

যারা নিয়ম মেনে কোন ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারা দি...

আরও পড়ুন

ওজন কমানোর নতুন ট্রেন্ড ‘৩০-৩০-৩০ পদ্ধতি’ জানা আছে কি?
ফিটনেস

ওজন কমানোর নতুন ট্রেন্ড ‘৩০-৩০-৩০ পদ্ধতি’ জানা আছে কি?

একবিংশ শতাব্দীতে এসে মানুষ এখন ব্যস্ত জীবনের মাঝে থেকেও হেলদি লাইফস্টাইলকে বেশ প্রায়োরিটি দিচ্ছে, ফিটনেস নিয়ে সচেতন হচ্ছে। পরিবর্তন আসছে ডায়েটে। বর্তম...

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!
ফিটনেস

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা...

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!
সুস্থতা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!

“ওয়েট বা ওজন” এমন একটি ব্যাপার যা বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। প্রতিটি মানুষের বয়স, হাইট অনুযায়ী একটি আর্দশ ওজন থাকে। সেই স্বাভাবিক ও আদর্শ ও...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

ওজন কমাতে কিছু প্রয়োজনীয় টিপস!
ফিটনেস

ওজন কমাতে কিছু প্রয়োজনীয় টিপস!

দেহের অতিরিক্ত ওজন কমাতে আমরা সকলেই তৎপর। সেজন্য আমাদের চেষ্টারও যেন অন্ত নেই। ওজন কমাতে ডায়েট চার্ট মেনে চলার জন্য বিভিন্ন রকম খাবার খেতে গিয়েও চলে আ...

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?
স্বাস্থ্য

সুস্থ থাকার জন্য কিটো ডায়েট কি আসলেই উপকারী?

স্বাস্থ্য নিয়ে যারা সচেতন বা একটু হলেও খোঁজ খবর রাখেন তাদের কারো কাছেই হয়তো কিটো ডায়েটের কথা অজানা নয়। কিটো ডায়েটের পুরো নাম কিটোজেনিক ডায়েট। বর্তমানে...

…