লোয়ার বেলি ফ্যাট | তল পেটের মেদ কমাতে ৫টি ব্যায়াম

sub-editor · Nov 22, 2017 · 1 min read

লোয়ার বেলি ফ্যাট | তল পেটের মেদ কমাতে ৫টি ব্যায়াম

বসলেই সব কিছু ছাপিয়ে লোয়ার বেলিটা বেরিয়ে আসে! ড্রেসটাও যেন ঠিক মতো ফিট হয় না। উপরের অংশে ঠিকঠাক হলে ওই একই যায়গায় এসে টাইট! একে লুকানোর জন্য তো একটা সময় ড্রেস এর কোমরের নিচে এসে আর ঢোলা করে বানানো শুরু করলাম। কিন্তু এটা আসলেই কোন ভালো উপায় ছিল না! ভেবে ঠিক করলাম অনেক হয়েছে আর না এবার প্রপার ওয়েতেই এই লোয়ার বেলি ফ্যাট রিডিউসিং এ নেমে পড়ব।

অনেকই এই সমস্যায় ভুগছেন জানি। তাই আপনাদের জন্য কীভাবে তলপেট বা লোয়ার অ্যাবডমিন এর ফ্যাট কমিয়ে একটি সুন্দর আকৃতি গঠন করা যায় এর উপায় বলব আর সাথে থাকবে একটি ডায়েট প্ল্যান। এটাকে এক প্রকার চ্যালেন্জও বলা যেতে পারে। কমপক্ষে দু'মাস এই ডায়েট এবং এক্সারসাইজ নিয়মিত চালিয়ে যেতে হবে। তবে একটি কথা বলে রাখি তাহলো সুন্দর ফিগার চাইলে সব সময় একটিভ থাকতে হবে এবং এই ডায়েট প্ল্যান ফলো করতে হবে।

লোয়ার বেলি ফ্যাট কমাতে ৫টি ব্যায়াম

১. বোটিং

লোয়ার বেলি ফ্যাট কমাতে বোটিং - shajgoj.com

প্রথমে মেঝেতে বসুন। পা দুটো সোজা করে ওপরের দিকে উঠান। হাত দুটো সোজা করে হাটু বরাবর রাখুন। কোমর থেকে শরীরের ওপরের অংশ সোজা করে এমনভাবে রাখুন যেন তা আপনার পায়ের সঙ্গে সমকোণ তৈরি করে। এভাবে থেকে পাঁচ বার জোরে জোরে শ্বাস নিন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।এ ব্যায়ামটি দৈনিক পাঁচ বার করার চেষ্টা করুন।

 

২. লেগ রেইজ

লোয়ার বেলি ফ্যাট কমাতে লেগ রেইজ - shajgoj.com

পা দুটো মাটি থেকে ৯০ ডিগ্রি উপরে  শ্বাস ছাড়তে ছাড়তে তুলুন। তারপর নিশ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে নামান। পরবর্তীতে খেয়াল রাখবেন পা যেন মাটি থেকে কিছুটা উপরে থাকে ফলে পেটে প্রেশার পড়ে। এভাবে ২/৩ সেট করতে পারেন।

 

৩. সিট আপ

লোয়ার বেলি ফ্যাট কমাতে সিট আপ - shajgoj.com

উভয় পা ভাজ করে মেঝেতে শুয়ে পড়ুন। হাত সোজা রাখবেন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে পা ভাজ অবস্থায় সোজা উঠে বসুন। এবার আবার আগের অবস্থায় শুয়ে যান। এভাবে ১২ বার করে দুই/তিন সেট করতে পারেন।

 

৪. স্কোয়াট থ্রাস্ট

লোয়ার বেলি ফ্যাট কমাতে স্কোয়াট থ্রাস্ট - shajgoj.com

সোজা হয়ে দাড়িয়ে বসে পড়ুন। পায়ের পাতা সামনের দিকের অংশ এবং দু'হাত মেঝেতে রেখে বসুন। এরপর দু'হাতের উপর ভর দিয়ে কোমর থেকে নিজের অংশ পেছন দিকে ছড়িয়ে পায়ের আঙুলের উপর ভর রাখুন। এরপর আবার পা গুটিয়ে আগের মতো বসার স্টাইল করুন। এরপর উঠে দাঁড়ান। এই পুরো ব্যায়ামটির ধাপগুলো দ্রুত করে নেবেন। এভাবে পুরো ব্যায়াম ৮ বার করুন প্রথমের দিকে।

 

৫. নি টু চেস্ট

লোয়ার বেলি ফ্যাট কমাতে নি টু চেস্ট - shajgoj.com

শ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো বুকের কাছে এনে পেটের সঙ্গে রাখুন। এভাবে অন্তত এক সেকেন্ড চেপে রাখুন। তারপর ধীরে ধীরে পা সোজা করুন। পা দুটো মাটি থেকে কিছুটা উপরে রাখার চেষ্টা করতে হবে। এভাবে ২-৩ সেট করুন।

লোয়ার বেলি ফ্যাট কমাতে খাবারের টিপস

 

এই তো গেল লোয়ার অ্যাবডমিনাল ফ্যাট কমানোর কিছু এক্সারসাইজ কিন্তু  নিয়মিত তল পেটের মেদ কমানোর ব্যায়াম করার পাশাপাশি প্রয়োজন একটি সুষ্ঠু ডায়েট প্ল্যান। সারাদিনে দু ঘণ্টা বা তিন ঘণ্টার ব্যবধানে অল্প পরিমাণে খাবার খাবেন। লম্বা বিরতিতে ক্ষুধার পরিমান বাড়ার কারণে আমরা অতিরিক্ত খেয়ে ফেলি।

১. মর্নিং মিল

৮:০০ - ডিম সিদ্ধ ১টি (৭৫ ক্যালরি)

৯:০০ - খেজুর ২টি (৫০ ক্যালরি) + রুটি ১ টি (৬৫ ক্যালরি)  + সবজি ১ কাপ (৪০ ক্যালরি)

২. লাঞ্চ মিল

১:০০ - ২:০০ - ভাত  ২ কাপ (৩০০ ক্যালরি)  + মাছ/মাংস ৩ পিস (১৩২ ক্যালরি) + সবজি ১ কাপ (৪০ ক্যালরি) + সালাদ ১ কাপ (৫০ ক্যালরি )

৩. বিকাল

৪:৩০ -৫:০০ - ১ মুঠ বাদাম - ১৭০ ক্যালরি

৪. ডিনার

৭ :৩০ - ৮:০০ - রুটি ১টি (৭০ ক্যালরি) + মাছ/মাংস ৩ পিস (১৩২ ক্যালরি) + সবজি/ডাল ১ কাপ

১০:০০ -  দুধ ১ গ্লাস (ইচ্ছা)

বিঃদ্রঃ

(১) সারা দিনে অবশ্যই  ৩-৪ লিটার পানি পান করতে হবে।

(২) চিনিযুক্ত খাবার, মিষ্টি জাতীয় খাবার,কোল্ড ড্রিঙ্কস এবং তেলে ভাজা স্ন্যাক্স খাবেন না।

(৩) রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা ঠিক নয়।রেড মিট থেকে দূরে থাকুন। বিশেষত অতিরিক্ত চর্বিযুক্ত মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন।

ছবি - ওমেনসডে ডট কম, পিন্টারেস্ট ডট কম, অপরা ডট কম, গেটহেলদিইউ ডট কম

সম্পর্কিত লেখা

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?
ফিটনেস

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?

ওজন কিন্তু চাইলেই তো আর হবে না। তার জন্য চাই প্রচেষ্টা আর উদ্যোগ। আর আপনাদের সেই উদ্যোগকে আর এক ধাপ এগিয়ে নিতেই আজকের এই ডায়েট চার্ট। আজকে আপনাদের জ...

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?

সুস্থ থাকতে যোগাসন বা যোগব্যায়াম খুবই কার্যকরী। আর যোগাসনের মাঝে পদ্মাসন ও জানু শিরাসন খুবই উপকারী দুটি ইয়োগা। পদ্মাসন (Padmasana) সর্বরোগ দূর করার যো...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!
ফিটনেস

রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে ৩ বেলার ডায়েট প্ল্যান!

যারা নিয়ম মেনে কোন ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারা দি...

আরও পড়ুন

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?
সুস্থতা

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?

আমরা যখনি ক্যালরির কথা চিন্তা করি বেশিরভাগ মানুষই মনে করি কোন খাবারে কত বেশি ফ্যাট আছে। ক্যালরি মানেই যেন ওজন বৃদ্ধি। কিন্তু ডাক্তারি ভাষায় এটি হল আমা...

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম
ফিটনেস

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম

আজকাল আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। কেউ চাকুরী ক্ষেত্রে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত। আবার যারা গৃহিণী তারা বিভিন্ন কাজের ফাঁকে ব্...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

পেটের মেদ কমানোর ব্যায়াম | ৬ ধরণের এক্সসারসাইজে ফিরে পান ফিটনেস!
ফিটনেস

পেটের মেদ কমানোর ব্যায়াম | ৬ ধরণের এক্সসারসাইজে ফিরে পান ফিটনেস!

পেটের মেদ ফিটনেসের অন্তরায়, অনেকেরই দেখা যায় শরীরের অন্যান্য অংশের তুলনায় পেট বেশি মেদবহুল হয়। ফিটনেসের পুরো কার্যক্রমটিই তখন ভন্ডুল হয়ে যেতে পার...

ওজন কমানোর নতুন ট্রেন্ড ‘৩০-৩০-৩০ পদ্ধতি’ জানা আছে কি?
ফিটনেস

ওজন কমানোর নতুন ট্রেন্ড ‘৩০-৩০-৩০ পদ্ধতি’ জানা আছে কি?

একবিংশ শতাব্দীতে এসে মানুষ এখন ব্যস্ত জীবনের মাঝে থেকেও হেলদি লাইফস্টাইলকে বেশ প্রায়োরিটি দিচ্ছে, ফিটনেস নিয়ে সচেতন হচ্ছে। পরিবর্তন আসছে ডায়েটে। বর্তম...

…