পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?

মৌনতা · Dec 22, 2013 · 1 min read

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?

সুস্থ থাকতে যোগাসন বা যোগব্যায়াম খুবই কার্যকরী। আর যোগাসনের মাঝে পদ্মাসন ও জানু শিরাসন খুবই উপকারী দুটি ইয়োগা। পদ্মাসন (Padmasana) সর্বরোগ দূর করার যোগাসন নামে পরিচিত। অন্যদিকে জানু শিরাসন (Janusirsasana) ডায়াবেটিসের রোগীর জন্য খুব উপকারী ইয়োগা। চলুন জেনে নেই পদ্মাসন ও জানু শিরাসন এর উপকারিতা ও কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত।

পদ্মাসন ও জানু শিরাসন

০১.পদ্মাসন

ইয়োগা চর্চায় বহুল ব্যবহৃত এ আসনটিকে দেখতে অনেকটা প্রস্ফুটিত পদ্মের মতো মনে হয় বলে একে পদ্মাসন (Padmasana) বলা হয়। সবজির মধ্যে আলু যেমন সকল কাজের কাজী, সব কিছুতেই মানিয়ে যায়, তেমনি যোগ-ব্যায়ামের যে কোন আসনের সাথে জুড়ে যাবার প্রয়োগ যোগ্যতার কারণে লব্ধ জনপ্রিয়তার সাথে সাথে এই রহস্যময় পদ্মাসন চর্চায় বহু বৈচিত্র্যও লক্ষ্য করা যায়।

পদ্মাসনের উপকারিতা

যোগশাস্ত্র মতে আসনটিতে সর্বরোগ দূর হয়। হৃদপিণ্ড ও ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে। ফলে হাঁপানি রোগ হতে পারে না, আর থাকলেও অল্প দিনে সেরে যায়। মেরুদণ্ড সোজা ও সরল রাখে। চিন্তাশক্তি, স্মৃতিশক্তি ও ইচ্ছাশক্তি বৃদ্ধি করে এবং মনের একাগ্রতা আনে। পায়ের পেশী ও স্নায়ুজাল সতেজ ও সক্রিয় রাখে। দেহে বাত বা সায়টিকা আক্রমণ করতে পারে না।

কার্যপদ্ধতি

সামনের দিকে পা ছড়িয়ে শিরদাঁড়া সোজা করে বসুন। এবার বাঁ পা হাঁটু থেকে ভেঙে ডান উরুর উপর এবং ডান পা একই ভাবে বাঁ উরুর উপর রাখুন। হাত দু’টোর চেটো উপুড় করে বা চিৎ করে অথবা ধ্যান করার ভঙ্গিতে দু’হাঁটুর উপর রাখুন (আসনের এই ভঙ্গিকে সিদ্ধাসনও বলা হয়)। দৃষ্টি নাসিকার অগ্রভাগে এবং জিহ্বার অগ্রভাগ মাড়ির শেষদিকে স্পর্শ করে রাখুন। সহজ ভাবে যতক্ষণ পারা যায় ঐ অবস্থায় থাকুন।

পদ্মাসনে বেশি সময় থাকলেও কোন ক্ষতি নেই। শ্বাস-প্রশ্বাস অবশ্যই স্বাভাবিক থাকবে। এবার পা বদল করে অর্থাৎ প্রথমে ডান পা হাঁটু থেকে ভেঙে বাঁ উরুর উপর এবং বাঁ পা একই ভাবে ডান উরুর উপর রাখুন এবং আগে যতক্ষণ অভ্যাস করেছেন ততক্ষণ এ অবস্থায় থাকুন। এরপর ধীরে ধীরে পায়ের বাঁধন খুলে প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন। (আগের পোস্টে শবাসন এর পদ্ধতি দেয়া হয়েছে। )

০২. জানু শিরাসন

যোগব্যায়ামে জানু শিরাসন বলে একটা আসন রয়েছে। এর চর্চায় বেশ উপকার পাওয়া যায়। আপনি নিজে নিজে ঘরে বসে করতে পারেন এ আসনটি।

জানু শিরাসনের উপকারিতা

এই আসনে অগ্নাশয়ে চাপ পড়ায় অগ্নাশয় সবল ও সক্রিয় হয়। সেখানে ইনসুলিন নিঃসরণ বাড়ে। তাই ডায়াবেটিসের রোগীর জন্য খুব উপকারী এটি। এ ছাড়া পেটের সামনের অংশের অতিরিক্ত মেদ কমানো যায় এটি করে। ১০ থেকে ২২ বছরের যে কেউ এটি করতে পারেন। এতে উচ্চতা বৃদ্ধির হার বাড়ে।

কার্যপদ্ধতি

প্রথমে দুই পা সোজা করে সামনে ছড়িয়ে বসুন। দুই পায়ের বুড়ো আঙুল পরস্পর একসঙ্গে লাগান এবং আঙুল গুলো সামনের দিকে ফিরিয়ে রাখুন। বাম পা হাঁটুতে ভেঙে শরীরের ভেতরের দিকে নিয়ে আসুন। এ সময় আপনার বাম হাঁটু বাম দিকে ফেরানো থাকবে, বাম পায়ের সম্পূর্ণ পাতা ডান উরুর ভেতরের দিকে লেগে থাকবে। বাম পায়ের বাইরের দিকের সম্পূর্ণ অংশ মাটির সঙ্গে লেগে থাকবে। এ অবস্থায় দুই পায়ের মধ্যে কোণ হবে সমকোণের চেয়ে বড়। এবার দুই হাত শরীরের দুই পাশ দিয়ে দম নিতে নিতে মাথার ওপর সোজা করে তুলুন।

এ সময় তালু পরস্পর লেগে থাকবে। লম্বা করে দম নিন। দম ছাড়তে ছাড়তে কোমরের ওপরের অংশ সামনের দিকে নামান। দুই হাত দিয়ে ডান পায়ের গোড়ালি চেপে ধরুন। দম ছাড়তে ছাড়তে কনুই দুটো ভেঙে দুই পাশে যতখানি দরকার, তা ছড়িয়ে দিয়ে মাথা সামনের দিকে নিতে হবে। তারপর মাথা নিচু করে কপালটা ডান পায়ের হাঁটুতে ঠেকান। এবার দম স্বাভাবিক রেখে এই অবস্থায় ৩০ সেকেন্ড থাকুন। নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে সোজা হয়ে বসুন। দম ছাড়তে ছাড়তে দুই হাত শরীরের দুই পাশে নামিয়ে আনুন। বাম পা সোজা করুন। একই ভাবে বিপরীত দিকে করুন। এখন ৩০ সেকেন্ড শবাসনে বিশ্রাম নিন। এভাবে তিনবার করুন।

সতর্কতা

যাঁরা হার্টের অসুখ, রক্তচাপ, শ্বাসকষ্ট বা হাঁপানি ইত্যাদি সমস্যার ভুগছেন, তাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া যোগব্যায়ামটি অভ্যাস করবেন না।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ
ফিটনেস

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ

হাঁপানি ফুসফুসের অতিসাধারণ একটি পরিস্থিতি যা যেকোনো বয়সেই হয়ে থাকে। যদিও প্রায় ক্ষেত্রে এটি শৈশব থেকেই শুরু হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে- "প্রাপ্তবয়স্...

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!
ফিটনেস

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!

পিরিয়ডের সময় স্বাভাবিকভাবে পেট ব্যথা হয়ে থাকে। কারও কম হয় কারও আবার অনেক বেশি হয়। অনেকেই অনেককিছু করে থাকেন এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য। কেউ ঔষধ...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?

শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। দ্রাবিড় সভ্যতায় আজ থেকে ৫ হাজার বছর আগে এই ব্যায়ামের উৎপত্তি ঘটে। দ্রাবিড়...

আরও পড়ুন

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

ঊরুর ফ্যাট কমাতে কিছু কার্যকরী কৌশল সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

ঊরুর ফ্যাট কমাতে কিছু কার্যকরী কৌশল সম্পর্কে জানা আছে কি?

আমাদের কারও শরীরের শেইপ জন্মগতভাবে একেবারে পারফেক্ট থাকে না। অনেকের শরীরের উপরের অংশ খুব একটা মোটা না থাকলেও নিচের অংশ অর্থাৎ উরু বেশ মোটা হয়। শরীরের...

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম
ফিটনেস

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম

আজকাল আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। কেউ চাকুরী ক্ষেত্রে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত। আবার যারা গৃহিণী তারা বিভিন্ন কাজের ফাঁকে ব্...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

উরুর অতিরিক্ত মেদ কমাতে ৫টি ব্যায়াম জানা আছে তো?
ফিটনেস

উরুর অতিরিক্ত মেদ কমাতে ৫টি ব্যায়াম জানা আছে তো?

এক্সারসাইজ দেহের আকৃতি ঠিক করে এবং শরীরের দূষিত পদার্থসমূহ ঘামের সাহায্যে বের করে দেয়। এছাড়া দেহের চর্বি কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক...

লোয়ার বেলি ফ্যাট | তল পেটের মেদ কমাতে ৫টি ব্যায়াম
ফিটনেস

লোয়ার বেলি ফ্যাট | তল পেটের মেদ কমাতে ৫টি ব্যায়াম

বসলেই সব কিছু ছাপিয়ে লোয়ার বেলিটা বেরিয়ে আসে! ড্রেসটাও যেন ঠিক মতো ফিট হয় না। উপরের অংশে ঠিকঠাক হলে ওই একই যায়গায় এসে টাইট! একে লুকানোর জন্য তো একটা স...

…