হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ

সামিয়া · Oct 10, 2019 · 1 min read

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ

হাঁপানি ফুসফুসের অতিসাধারণ একটি পরিস্থিতি যা যেকোনো বয়সেই হয়ে থাকে। যদিও প্রায় ক্ষেত্রে এটি শৈশব থেকেই শুরু হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে- "প্রাপ্তবয়স্করাও তাদের লাইফটাইমে যেকোনো সময়ে প্রথমবার হাঁপানির সমস্যায় ভুগতে পারে"। হাঁপানিজনিত সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য বেশ কয়েকটি চিকিৎসা পদ্ধতি রয়েছে। তবে যদি আমরা প্রাকৃতিক সমাধানগুলো লক্ষ্য করি, সেক্ষেত্রে কিছু যোগাসন রয়েছে যা মেডিকেল চিকিৎসার পাশাপাশি হাঁপানির বিরুদ্ধে লড়াইয়ে অনেক বেশি কার্যকর। আজ আমরা জানাবো হাঁপানির মুক্তিতে যোগাসন সম্পর্কে। তাহলে দেখে নিন এবার!

হাঁপানির মুক্তিতে যোগাসন ৪টি

১) সুখাসন

সুখাসন মনকে শিথিল করার পাশাপাশি আপনাকে শ্বাস নিয়ন্ত্রণে পুরোপুরি ফোকাস করতে সহায়তা করে। যা পরবর্তীতে আপনার ফুসফুসের জন্য খুব ভালো কাজ করে। যদি সঠিকভাবে অনুশীলন করা হয় তবে সুখাসন আপনাকে হাঁপানির বা শ্বাসকষ্ট মুক্তিতে যোগাসন এর মাধ্যমেই শ্বাসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এটিকে সহজ বসার ভঙ্গি বা "ইজি সিটিং পোজ" হিসাবেও ধরা হয়ে থাকে। এবার তবে চলুন সুখাসন ব্যায়ামটি কীভাবে করতে হয় তাই জেনে নেই।

প্রথমে সামনের দিকে পা প্রসারিত করে ইয়োগা ম্যাটের উপর বসুন। আপনার বাম পা ভাঁজ করুন এবং ডান উরুর ভিতরের দিকে টানুন। একইভাবে আপনার ডান পায়ের সাথেও প্রসেসটি রিপিট করুন। আপনি আরামদায়কভাবে বসে আছেন কিনা তা নিশ্চিত করুন। আপনার মেরুদণ্ড সোজা রাখুন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিন। আপনি যতক্ষণ পারেন এই পোজটি ধরে রাখুন। প্রতিদিন কিছুক্ষণ এই সুখাসন ব্যায়াম আপনার শ্বাস-প্রশ্বাসের জন্য তথা হাঁপানি রোগের জন্য অনেক ভালো।

২) পবনমুক্তাসন

এই আসনটি বেশ সাধারণ একটি আসন। অনেকেই জানেন যে, পবনমুক্তাসন হজমজনিত সমস্যা দূর করার জন্য ভালো। তবে জানেন কি, পেটের অঙ্গগুলোর সাথে কাজ করে হাঁপানি রক্ষা যোগাসন এর মধ্যে এটি অসাধারণভাবে কাজ করে? তাহলে চলুন জেনে নেই, কীভাবে করবেন এই ব্যায়ামটি।

সবার আগে ম্যাটের উপর পিঠ টানটান করে শুয়ে থাকুন। এরপর আপনার পা প্রসারিত করুন। আপনার ডান পা-টি তুলুন, এবার ডান হাঁটুকে ভাঁজ করে ডান উরুটি বুকের কাছে আনুন। কিছুক্ষণ ধরে রাখুন। এবার বাম পা প্রসারিত করুন এবং আপনার বাম পা দিয়ে একইভাবে বুকের কাছে আনুন। এভাবে দুই হাঁটু ভাঁজ করা অবস্থায় বুকের কাছে ধরে রাখুন। কিছুক্ষণ ধরে রেখে আবার পা প্রসারিত করুন।

হাঁপানির মুক্তিতে ব্যায়াম করছেন একজন

৩) প্রাণায়াম

আপনার যদি শ্বাসকষ্টের কোনো ধরনের সমস্যা হয় তবে প্রাণায়ামের চেয়ে ভালো ইয়োগা আমার মতে হতে পারে না। তবে প্রাণায়াম নিজে না বুঝে করতে যাবেন না! একজন উপযুক্ত প্রশিক্ষকের কাছ থেকে শিখুন। "নাদি শোধান" (বিকল্প নাকের শ্বাস-প্রশ্বাসের কৌশল) বা "কপাল ভাটি", যে কোনো ধরনের প্রাণায়াম আপনাকে আপনার শ্বাস-প্রশ্বাসে মনোনিবেশ করতে সহায়তা করবে। এটি পরবর্তীতে হাঁপানি থেকে বাঁচতে অনেকাংশে নিশ্চয়তা দিতে পারে। এখন বেসিক প্রাণায়াম করার নিয়মগুলো বলছি।

প্রথমে সুখাসনের মতো আরামদায়কভাবে বসুন। তারপর চোখ বন্ধ করুন এবং দুই হাতের তালু দুই হাঁটুতে রাখুন। এবার  সম্পূর্ণ মনোযোগ দিন শ্বাস-প্রশ্বাসে। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে নাকের ডানপাশ চাপ দিয়ে ধরে রাখুন। নাকের বাম পাশ দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। ফুসফুস বাতাসের সাথে ভরাট করুন। শ্বাস নেওয়ার পরে, নাকের বাম পাশে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে বুড়ো আঙ্গুল দিয়ে নাকের ডান পাশ ছেড়ে দিন। নাকের ডান পাশ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আবার নাকের বাম পাশের সাথেও একই প্রসেস রিপিট করুন।

৪) অর্ধমৎসেন্দ্রাসন

এই ব্যায়ামটিকে 'সিটিং হাফ স্পাইনাল টুইস্ট' - ও বলা হয় এবং এটি হাথা ইয়োগার একটি অংশ। অর্ধমৎসেন্দ্রাসন আপনাকে কেবল মেরুদণ্ডের স্নায়ু টানটান করতেই সহায়তা করে না, এটি ফুসফুসে অক্সিজেন সরবরাহও বাড়িয়ে তুলতে পারে। অন্য কথায়, এটি হাঁপানি কমাতেও সহায়তা করতে পারে। আসনটি করার জন্য প্রথমে মাদুরের উপরে বসে আপনার পা দুইটি প্রসারিত করুন এবং মেরুদণ্ড সোজা রাখুন।

আপনার বাম পা এমনভাবে বাঁকা করে আনুন যেন বাম পায়ের গোড়ালিটি আপনার ডান কোমড়ের পাশে থাকে। এখন  ডান পা বাম হাঁটুর ওপরে নিন এবং বাম হাঁটুর পাশে রাখুন। কোমর ডানদিকে মোড়ান এবং ডান কাঁধের উপর দিয়ে সোজা তাকান। চাইলে ডান হাত পেছনের দিকে এবং বাম হাত ডান হাঁটুর উপরে রাখতে পারেন। মেরুদণ্ড সোজা রাখুন। কয়েক সেকেন্ড আসনটি ধরে রাখুন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিন। কয়েক সেকেন্ড পর স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন এবং ডান পা দিয়ে একইভাবে বিপরীত দিকে করুন।

এখানে কয়েকটি সহজ আসন দেখানো হয়েছে। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই আসনগুলো কোনো বিশেষজ্ঞ ডাক্তার এবং উপযুক্ত ইয়োগা প্রশিক্ষকের সাথে সম্পূর্ণ পরামর্শের পরে অনুশীলন করা উচিত। আর নয়তো নিজে নিজে হাঁপানি নিরাময় করতে ইয়োগা করা ঠিক নয়।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা
সুস্থতা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা

শরীরকে রোগমুক্ত রাখতে আমাদের নিয়মিত যোগাসন করা খুবই প্রয়োজন। শুধুমাত্র শরীর নয়, যোগাসন করলে শরীর ও মন উভয়ের উপরই প্রভাব পড়ে থাকে। যোগাসন মানসিক জড়তা ক...

প্রাণায়াম আসনের উপকারিতা | ৪টি ধাপে কীভাবে করবেন ব্যায়ামটি?
ফিটনেস

প্রাণায়াম আসনের উপকারিতা | ৪টি ধাপে কীভাবে করবেন ব্যায়ামটি?

কর্মব্যস্ত জীবনে ব্যায়াম বা মেডিটেশন হচ্ছে শান্তির উৎস। একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা সম্ভব হলে এক ঘণ্টা ব্যায়াম কিংবা মেডিটেশ জন্য রা...

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?

শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। দ্রাবিড় সভ্যতায় আজ থেকে ৫ হাজার বছর আগে এই ব্যায়ামের উৎপত্তি ঘটে। দ্রাবিড়...

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?

সুস্থ থাকতে যোগাসন বা যোগব্যায়াম খুবই কার্যকরী। আর যোগাসনের মাঝে পদ্মাসন ও জানু শিরাসন খুবই উপকারী দুটি ইয়োগা। পদ্মাসন (Padmasana) সর্বরোগ দূর করার যো...

আরও পড়ুন

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!
ফিটনেস

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!

পিরিয়ডের সময় স্বাভাবিকভাবে পেট ব্যথা হয়ে থাকে। কারও কম হয় কারও আবার অনেক বেশি হয়। অনেকেই অনেককিছু করে থাকেন এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য। কেউ ঔষধ...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

১৫মিনিটের ৫টি ব্যায়াম দিবে আকর্ষণীয় বডি শেইপ
ফিটনেস

১৫মিনিটের ৫টি ব্যায়াম দিবে আকর্ষণীয় বডি শেইপ

শুরুতেই বলি, ১৫মিনিটের ৫টি ব্যায়াম করে আপনি অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠবেন, তবে সেটা কখনোই একদিনের ১৫মিনিটে নয়; ফিট থাকতে চাইলে আপনাকে অবশ্যই সবসময় ব্যায়াম...

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম
ফিটনেস

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম

শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অন্যান্য অনেক কিছুর পাশাপাশি যোগ ব্যায়াম হতে পার...

নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস
ত্বকের যত্ন

নাকের ত্বকের যত্ন নিতে ১৪টি টিপস

মানুষের মুখমণ্ডলের সৌন্দর্যের মধ্যে নাক হলো অন্যতম। অনেক সময় আলসেমির কারণে নাকের যত্ন নেওয়া হয় না। তখন নাক খসখসে হয়ে যায়। নাকে দাগ পড়ে যায়। ফলে মুখমণ্...

…