১৫মিনিটের ৫টি ব্যায়াম দিবে আকর্ষণীয় বডি শেইপ

শর্মিষ্ঠা দাস দেব · Dec 19, 2014 · 1 min read

১৫মিনিটের ৫টি ব্যায়াম দিবে আকর্ষণীয় বডি শেইপ

শুরুতেই বলি, ১৫মিনিটের ৫টি ব্যায়াম করে আপনি অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠবেন, তবে সেটা কখনোই একদিনের ১৫মিনিটে নয়; ফিট থাকতে চাইলে আপনাকে অবশ্যই সবসময় ব্যায়াম করতে হবে। তবে শুধু জগিং বা মর্নিং ওয়াকে আপনার ওজন কমবে; এটি আপনার বডি শেইপ দিতে সাহায্যকারী হবে না। বডিকে শেইপে আনতে চাইলে এই আর্টিকেলের ব্যায়ামগুলো শুরু করে দিন।

১৫মিনিটের ৫টি ব্যায়াম দিবে আকর্ষণীয় বডি শেইপ

১. বার-বেজড স্লিম ডাউন

১৫ মিনিটের ৫টি ব্যায়াম এর একটি বার-বেজড স্লিম ডাউন - shajgoj.com

অনুশীলনের শুরুতে শক্ত কিছু ধরে দাঁড়ান (চিত্র অনুযায়ী) যা নড়বড়ে/জায়গা থেকে সরবে না। এবার সোজা দাঁড়িয়ে থেকে ডান পা বাঁকিয়ে বাঁ পায়ের হাঁটু বরাবর রাখুন এ্রবং ডান পা বাম পায়ের হাঁটু পর্যন্ত আপ-ডাউন করতে করতে ১-২০ পর্যন্ত গুনতে থাকুন। পুনরায় বা পা দিয়ে একই ভাবে করুন। এই অনুশীলনটি আপনার কোমর এবং উরুর মেদ কমাবে প্রতি মাসে ৩ ইঞ্চি করে।

২. আর্ম এন্ড চেস্ট স্কাল্পটর

১৫ মিনিটের ৫টি ব্যায়াম এর একটি আর্ম এন্ড চেস্ট স্কাল্পটর - shajgoj.com

অনুশীলনের প্রথমে উপুড় হয়ে শুয়ে পড়ুন; এবার আস্তে আস্তে হাতের ওপর ভর দিয়ে মাথা থেকে হাঁটু পর্যন্ত তুলুন। তারপর পা দুটো তুলুন (চিত্র অনুযায়ী)। খেয়াল করুন পুরো শরীরের ভার থাকবে হাত এবং হাঁটুর ওপর। এখন ধীরে ধীরে ২০ বার আপডাউন করুন । তবে পা দুটো খাঁড়া থাকবে। মাথা থেকে হাঁটু পর্যন্ত শরীর সোজা অবস্থানে রাখুন অনুশীলনের সময়।

৩. থাই স্ট্র্রীমলাইনার

১৫ মিনিটের ৫টি ব্যায়াম এর একটি থাই স্ট্র্রীমলাইনার - shajgoj.com

শক্ত কিছু ধরে সোজা হয়ে দাঁড়ান। এরপর ধীরে ধীরে কোমর থেকে হাঁটু পর্যন্ত আধা বাঁকা করুন; পুরো বাঁকাবেন না। এই অবস্থায় আপ-ডাউন করতে থাকুন ৪০ বার। এই ব্যায়ামটি করার সময় কোমরের ওপর থেকে মাথা পর্যন্ত সোজা করে রাখবেন।

৪. ওয়েস্ট ট্রিমার 

১৫ মিনিটের ৫টি ব্যায়াম এর একটি ওয়েস্ট ট্রিমার - shajgoj.com

এই অনুশীলনটির জন্য প্রথমে হাঁটু গেঁড়ে বসুন। এরপর ডানহাতটি মেঝেতে সোজা করে রাখুন এবং বাম হাতটি বা পাশের কোমরে রাখুন। এবার বাম পা-কে ধীরে ধীরে পিছনে নিয়ে যান এবং সেটিকে ৯০ ডিগ্রি  অ্যাঙ্গেলে রাখুন। এখন বা পাটিকে মেঝে থেকে আস্তে আস্তে তুলুন এবং নামান ২০বার। একই ভাবে এটি ডান দিক থেকে করুন।

৫. এব ফ্ল্যাটেনার

১৫ মিনিটের ৫টি ব্যায়াম এর একটি এব ফ্ল্যাটেনার - shajgoj.com

প্রথমে লম্বা হয়ে শুয়ে পড়ুন; তারপর শুধু ডান পা খাড়া করে তুলুন। এবার আস্তে আস্তে হাঁটু থেকে বাকি অংশটুকু বাঁকা করে দুই হাত দিয়ে হাঁটুকে আঁকড়ে ধরতে চেষ্টা করুন। আঁকড়ে ধরা অবস্থায় আপনার ডান পা-টি নিজের মাথার দিকে প্রেস করুন এবং একই সাথে আপনার মাথা তুলে হাঁটু ছোঁয়ার চেষ্টা করুন। তবে বাম পা-টি একেবারেই সমান্তরাল থকবে। এটি ৩০বার করুন। এভাবে বাম পা-টিও আঁকড়ে ধরে ৩০বার করুন। খেয়াল রাখবেন, প্রথম বারেই আপনি মাথা দিয়ে হাঁটু স্পর্শ করার চেষ্টা করবেন না। যতটুকু পারেন ততটুকুই করবেন। এই ব্যায়ামটি আপনার পেটের মেদ কমাতে সাহায্য করবে।

ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ
ফিটনেস

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ

হাঁপানি ফুসফুসের অতিসাধারণ একটি পরিস্থিতি যা যেকোনো বয়সেই হয়ে থাকে। যদিও প্রায় ক্ষেত্রে এটি শৈশব থেকেই শুরু হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে- "প্রাপ্তবয়স্...

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়
স্বাস্থ্য

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়

শায়লা জামান ছোটবেলা থেকেই নামাজের প্রতি খুব যত্নশীল। পাঁচ ওয়াক্ত নামাজের একটাও বাদ দেন না। কিন্তু কয়েক মাস ধরে তার তীব্র হাঁটু ব্যথা শুরু হয়েছে। প্রথম...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

আরও পড়ুন

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?

সুস্থ থাকতে যোগাসন বা যোগব্যায়াম খুবই কার্যকরী। আর যোগাসনের মাঝে পদ্মাসন ও জানু শিরাসন খুবই উপকারী দুটি ইয়োগা। পদ্মাসন (Padmasana) সর্বরোগ দূর করার যো...

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম
ফিটনেস

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম

শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অন্যান্য অনেক কিছুর পাশাপাশি যোগ ব্যায়াম হতে পার...

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা
ফিটনেস

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা

বর্তমানে হাঁটুর ব্যথা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। কমবেশি সকলকেই হাঁটুর ব্যথায় আক্রান্ত হতে দেখা যায়। বিশেষ করে বয়স্ক মানুষদের। বয়স বাড়ার সাথে সাথে রো...

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!
ফিটনেস

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!

পিরিয়ডের সময় স্বাভাবিকভাবে পেট ব্যথা হয়ে থাকে। কারও কম হয় কারও আবার অনেক বেশি হয়। অনেকেই অনেককিছু করে থাকেন এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য। কেউ ঔষধ...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম
ফিটনেস

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম

আজকাল আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। কেউ চাকুরী ক্ষেত্রে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত। আবার যারা গৃহিণী তারা বিভিন্ন কাজের ফাঁকে ব্...

…