নিতম্ব কিংবা উরুর মেদ কমাতে সহজ ও কার্যকরী ৩টি ব্যায়াম

জান্নাতুল শিখা · Jan 13, 2016 · 1 min read

নিতম্ব কিংবা উরুর মেদ কমাতে সহজ ও কার্যকরী ৩টি ব্যায়াম

বাড়তি মেদ নারী, পুরুষ নির্বিশেষে সবার জন্যই সমান সমস্যার। প্রতিদিনের জীবনযাত্রায় অনেক অস্বস্তির মুখোমুখি হতে হয় নিতম্ব কিংবা উরুতে জমা মেদ এর কারণে। অনেকেই আবার পুরো শরীর জুড়ে ফিটফাট থেকেও এই একদিকে বাড়তি মেদের জন্য পছন্দমতো পোশাক বাছাই করতে পারেন না। অন্যসব জায়গার মেদ কমানোর মতোই ব্যায়ামই এই নিতম্ব কিংবা উরুর মেদ কমার সর্বশ্রেষ্ঠ উপায়। তবে সব ধরণের ব্যায়াম শরীরের সব অংশের জন্য উপযোগী নয়। তাই ঠিক নিতম্বের মেদ কমানোতে কার্যকরী তিন ব্যায়ামের কথা জেনে নিন:

নিতম্ব কিংবা উরুর মেদ কমাতে সহজ ও কার্যকরী ব্যায়াম

১) স্কোয়াট কিকব্যাক

(১) দু’পায়ের মাঝে নিতম্বের মাপের চেয়ে কিছুটা বেশি ফাঁকা রেখে দাঁড়ান।

(২) দুই হাতে ভারী কিছু রাখুন এবং তা পুরো ব্যায়ামের সময়ই কাঁধের উপরে তুলে রাখুন।

(৩) চেয়ারে বসার মতো ভঙ্গি করুন, নিজের ওজন দিন দুই হাঁটুর এবং পায়ের গোড়ালির উপর।

(৪) এরপর এক পায়ের উপর ভর দিয়ে অন্য পা ডান দিকে, বামদিকে সোজা করে যথাসম্ভব ছড়িয়ে দিন।

(৫) আবার পূর্বের অবস্থানে ফিরে আসুন। একইভাবে অন্য পায়ের এমন এক্সারসাইজ করুন।

ভালো ফলাফল এর জন্য প্রতিদিন দশ থেকে পনেরবার এমন করতে পারেন।    

২) স্টার টাচেস

(১) এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়ান এবং অন্য পা ৯০ ডিগ্রী পেছন দিকে বাঁকিয়ে নিন।

(২) যে পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছেন সেই পা হালকা বাঁকিয়ে নিয়ে দুই হাত একসাথে সামনের দিকে নিয়ে আসুন।

(৩) এবার দুই হাত দিয়ে তারা বানানোর জন্য প্রস্তুত হোন এবং এইজন্যে মেঝেতে একটি স্টার্টিং পয়েন্ট ও কিছু বিন্দু বেছে নিন।

(৪) সামনে দিকে ঝুঁকুন এবং হাতের আঙ্গুল দিয়ে  মেঝের স্টার্টিং পয়েন্ট ছুঁতে চেষ্টা করুন।

(৫) একদিক স্পর্শ করা হলে ধীরে ধীরে আগের পজিশনে ফিরে যান এবং অন্য পয়েন্ট ছুঁতে চেষ্টা করুন। এটি ততক্ষন পর্যন্ত চালিয়ে যান যতক্ষণে না সবগুলো পয়েন্ট একসাথে তাঁরা তৈরি করে।

দুই পায়ের উপর ভর করে এক দফায় অন্তত একবার করে তারা বানানো শেষ করুন।

৩) সুপারম্যান বল রাইজেস

নিতম্ব কিংবা উরুর মেদ কমাতে সুপারম্যান বল রাইজেস - shajgoj.com

(১) পেটের উপর ভর করে উপুর হয়ে শুয়ে পরুন।

(২)  দুই পায়ের মাঝ দিয়ে একটি এক্সারসাইজ বল উপরে তুলতে চেষ্টা করুন।

(৩) বল উপরে তোলার সময় ধীরে ধীরে একই সময়ে মাথা, দুই হাত এবং দুই পা  একইভাবে উপরে তুলতে চেষ্টা করুন।

(৪) এক থেকে পাঁচ পর্যন্ত গণনা করে আবার মেঝেতে ফিরে যাওয়ার সময় ধীরে ধীরে হাত, পা নামিয়ে আনুন।

এই ব্যায়াম একসময়ে অন্তত ১০ বার করতে চেষ্টা করুন।

এই তিনটি ব্যায়াম নিয়মিত করলে আশা করি নিতম্ব কিংবা উরুর মেদ কমানো সহজ হবে আপনার জন্য। তাই ব্যায়ামগুলো নিয়ম মাপিক করুন, সুস্থ থাকুন।

ব্যায়াম করার সময় মৌলিক ৪টি বিষয় মনে রাখবেন

ব্যায়াম করার সময় মৌলিক কিছু মাথায় রাখা জরুরী। আর সেগুলো হলোঃ

(১) একেবারে ভরপেটে কখনোই এই ধরণের ব্যায়াম করবেন না।

(২) পোশাক ব্যায়ামের একটি বড় অনুষঙ্গ। শরীরকে ব্যায়ামের ব্যাপারে অভ্যস্ত করতে সঠিক পোশাকটি বেছে নিন।

(৩) প্রথমদিকে একইসাথে সব ব্যায়াম  শুরু না করে বরং যেকোন একটি ব্যায়াম বেছে নিন। এতে ব্যায়াম আরো বেশি কার্যকরী হবে।

(৪) ব্যায়ামের সময় ধীরে ধীরে বাড়ান। প্রথমবারেই যদি বেশিক্ষণ ব্যায়াম করতে উদ্যত হোন তবে মাসেল পুল এর সমস্যা হতে পারে।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়
ফিটনেস

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়

স্থুলতাকে বলা চলে বর্তমান বিশ্বের সবচেয়ে অবহেলিত এক রোগ। স্থুলতা পরিহারের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী উপায় ব্যায়াম। এই সমস্যা বাদ দিলেও ব্যায়াম যে কারো স...

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?
মা ও শিশু

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?

খুব বেশি দিন আগের কথা না, যখন প্রেগনেন্সির সময় হবু মায়েরা ব্যায়াম করা বন্ধ করে দিতেন, এমন কী শারীরিক কাজকর্ম থেকে দূরে থাকতেন। কিন্তু বর্তমানে পরিস্থি...

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ
ফিটনেস

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ

স্বাস্থ্য নিয়ে ভাবনা কম বেশি সবাই ভাবেন। তাই হাজার ব্যস্ততার মাঝেও অনেকেই চেষ্টা করে থাকেন কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখতে। আমরা জানি সু-স্বাস্থ্যের জ...

আরও পড়ুন

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

…