পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

নিগার বর্ষা · Apr 25, 2019 · 1 min read

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের।  তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠের মেদ নিয়ে চিন্তা করেন না। কিন্তু পিঠে মেদ জমার কারণে সবচেয়ে সুন্দর জামাটিতে আপনাকে সুন্দর নাও লাগতে পারে।  আর একবার পিঠে মেদ জমা শুরু করলে তা কমানো বেশ কঠিন।  তাই পিঠের মেদ কমানোর উপায়গুলো জেনে রাখা ভালো। সাধারণত পিঠে মেদকে ব্রা ব্লাজ, মাফিন টপ, লাভ হ্যান্ডেলস ইত্যাদি নামে পরিচিত। পিঠের এই মেদ শুধু যে আপনার সৌন্দর্য নষ্ট করে দিবে তা নয়, বিভিন্ন রোগের সূত্রপাত্রও এই মেদ থেকে হতে পারে। ডায়াবেটিস, পিসিওএস এবং ইনফ্রাটিলিটি-এর মত রোগ হওয়ার ঝুঁকি তৈরি হয় পিঠের এই মেদ থেকে। এই বিশ্রী মেদ কমানোর জন্য খাবার ডায়েট করার পাশাপাশি কিছু ব্যায়াম আপনাকে করতে হবে। আজকে এমন ৫টি ব্যায়াম এবং কিছু টিপস দিলাম। আপনার পিঠের মেদ ঝরিয়ে নিন সহজেই!

যে সকল কারণে পিঠের মেদ হয়

পিঠে মেদ জমার অনেকগুলো কারণ হতে পারে। অতিরিক্ত ওজন, ব্যায়াম না করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, হরমোনের ভারসাম্যহীনতা, শারীরিক অসুস্থতা, বংশগত কারণে ইত্যাদি পিঠে মেদ জমাতে পারে। এক গবেষণায় দেখা গেছে যে, থাইরক্সিন এবং ইনসুলিনের মাত্রা চর্বি জমার স্থান নির্ধারণ করে থাকে। থাইরক্সিনের মাত্রার উঠা নামার উপর পিঠের চর্বি জমা হ্রাস-বৃদ্ধি হতে পারে।

প্রকারভেদ

পিঠে সাধারণত দুই ধরণের মেদ দেখা যায়-

১. লোয়ার ব্যাক ফ্যাট

২. আপার ব্যাক ফ্যাট

পিঠের মেদ কমাতে সাহায্য করবে যে ব্যায়ামগুলো

১) কার্ডিও ওয়ার্কআউট (Cardio Workout)

পিঠের মেদ কমাতে কার্ডিও ওয়ার্কআউট - shajgoj.com

কার্ডিও ওয়ার্কআউট নামটি শুনে বেশ অবাক হচ্ছেন, তাই না? ভাবছেন হৃদযন্ত্র ভালো রাখবে যে ব্যায়াম সেটি কি করে পিঠের মেদ কমাবে? এই ওয়ার্কআউট-টি আপনার পিঠের মেদ কমিয়ে দেওয়ার পাশাপাশি আপনাকে সারাদিন কর্মক্ষম রাখবে। জগিং, সাইকেলিং, সুইমিং কিংবা ব্রিস্ক ওয়ার্কিং-ও হতে পারে।  এই ব্যায়ামগুলো আপনার হৃদযন্ত্রের বিপ বাড়িয়ে দেয় এবং প্রচুর ঘাম হয় যা মেদ ঝরাতে সাহায্য করে। সপ্তাহে ৫ দিন ৪৫-৬০ মিনিট এটি করুন।

২) ইন্টারভ্যাল কার্ডিও ট্রেনিং (Interval Cardio Training)

পিঠের মেদ কমাতে ইন্টারভ্যাল কার্ডিও ট্রেনিং - shajgoj.com

আপনি যদি আপনার কার্ডিও সেকশন-টাকে আরো বেশি কার্যকর করতে চান তাহলে ইন্টারভ্যাল কার্ডিও ট্রেনিং করতে পারেন। এটি ব্যায়াম করার পরেও ক্যালোরি বার্ন করার প্রসেসটা চালু রাখে। আপনি প্রায় ২০০ অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে পারবেন এই ব্যায়ামটির মাধ্যমে।

৩) প্ল্যাঙ্ক (Plank)

পিঠের মেদ কমাতে প্ল্যাঙ্ক - shajgoj.com

এই ওয়ার্ক আউটটি পিঠে মেদ কমাতে বেশ কার্যকর। এরজন্য আপনাকে জিমে যেতে হবে না। এই ব্যায়ামের জন্য প্রয়োজন হবে দুটি ডাম্ববলস। দুটি ডাম্ববলস ঘরের ফ্লোরে উপর রাখুন, এবার ডাম্ববলসের উপর হাত দুটি রেখে পুশ আপ পজিশনে থাকুন। লক্ষ্য রাখবেন আপনার বডি যেনো একদম সোজা থাকে। এই পজিশনে ৩০ সেকেন্ড থাকুন। আপনি চাইলে বাম হাতটি ডাম্ববল থেকে উঠিয়ে নিতে পারেন। এভাবে ৩০ সেকেন্ড থাকুন। একইভাবে ডান হাতটি ডাম্ববল থেকে উঠিয়ে নিয়ে ৩০ সেকেন্ড অপেক্ষা করতে পারেন। ডাম্বল না থাকলে উপরের ছবির মত করতে পারেন।

৪) পুশ আপ (Push up)

পিঠের মেদ কমাতে পুশ আপ - shajgoj.com

পুশ আপ বেশ প্রচলিত একটি ব্যায়াম। অনেকে মনে করে পুশ আপ শুধুমাত্র পেটের মেদ কমানোর জন্য করা হয়। কিন্তু আসলে তা নয়, পুশ আপ আপনার পিঠের পেশী স্ট্রং করে মেরুদন্ড মজবুত করে থাকে। যা পিঠের চারপাশের মেদ কমাতেও সাহায্য করে। এছাড়া এটি আপনার পিঠের ব্যথা কমাতে সাহায্য করবে। মেঝের উপর দুই হাত রেখে মুখ মেঝের দিকে করে সোজা হয়ে শুয়ে পড়ুন। লক্ষ্য রাখবেন এইসময় পিঠ যেনো একদম সোজা থাকে। এই পজিশনে থেকে কয়েকটি বুক ডন দিন। এটি বেশ কয়েকবার করুন।

৫) ইয়োগা (Yoga)

পিঠের মেদ কমাতে ইয়োগা - shajgoj.com

পুশ আপ, কার্ডিও ট্রেনিং-এর মতো ব্যায়ামগুলো যদি করতে না চান তবে ইয়োগা করতে পারেন। যোগাসনের কিছু পোজ আছে যা আপনার পিঠের মেদ কমাতে সাহায্য করবে। যোগাসন শুধু যে আপনার পিঠের মেদ কমাবে তা কিন্তু নয়, এটি আপনার সারা শরীরের মেদ কমিয়ে দিতে সাহায্য করবে। যে যোগাসনগুলো আপনার পিঠের মেদ কমাতে সাহায্য করবে সেগুলো হলো,

  • সাইড ফিয়ার্স (Side Fierce): পিঠের উপরের দিকের মেদ কমাতে সাহায্য করবে এই ব্যায়ামটি।
  • ওয়ারিয়র থ্রি (Warrior 3): দুই কাঁধের মেদ কমাতে সাহায্য করে।
  • হাফ মুন (Half Moon): এটি ঘাড়ের মাংসপেশী টাইট করতে সাহায্য করে। আর ঘাড়ের আশেপাশের বাড়তি মেদ ঝরিয়ে দিয়ে থাকে।
  • স্ট্রেইট-আর্ম ট্রাইঅ্যাঙ্গেল (Straight-Arm Triangle): এই যোগআসনটি পিঠের উপরের মেদ কমানোর সাথে সাথে দুইপাশের মেদও কমাতে সাহায্য করবে।
সাইড ফিয়ার্স ওয়ারিয়র থ্রি হাফ মুন - shajgoj.com

অনেকতো ব্যায়াম করা হলো, এবার আসা যাক কোন খাবার খাবেন আর কোন খাবার এড়িয়ে যাবেন। যে খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন-

১. লো ক্যালোরির ডায়েট যেমন শসা, মুরগির বুকের মাংস, টার্কি মুরগির মাংস ইত্যাদি আপনার মেদ কমাতে সাহায্য করবে।

২. বিভিন্ন ফল বিশেষ করে স্ট্রবেরি, সবুজ শাক সবজি খাবারের তালিকায় রাখুন।

৩. ওটস, ব্রকলি, স্প্রাউট, ব্ল্যাক বিনস, অ্যাভোকোডা, ইত্যাদি খাবারগুলো রাখতে পারেন।

৪. আলু খেতে পছন্দ করেন? মিষ্টি আলু রাখুন খাদ্য তালিকায়। মিষ্টি আলু দীর্ঘসময় আপনাকে অ্যানার্জি দিয়ে থাকে।

৫. যেকোনো চিনিযুক্ত পানীয়, সফট ড্রিংক্স খাওয়া থেকে বিরত থাকুন। প্রসেসড মিট, রিফাইনড ফুড আপনার শরীরের মেদ জমার জন্য দায়ী, তাই এই খাবারগুলো খাদ্য তালিকা থেকে আজই বাদ দিন।

তাহলে, পিঠের মেদ ঝরিয়ে নিন খুব সহজেই! সুস্থ থাকুন!

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!
ফিটনেস

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!

অনেকদিন পর পুরাতন টপসটা পরার জন্য বের করলো নীলা। টপসটা পরতে যেয়ে নীলা অবাক এত টাইট হয়ে গেছে? বিশেষ করে পেটের দিকটা একটু বেশিই টাইট হয়ে গেছে। আয়নাতে ন...

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

আরও পড়ুন

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!
ফিটনেস

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!

একটা ব্যাপার খেয়াল করেছেন, অনেকরই শরীরে মেদ বাড়লেই সবার আগে মুখেই তার প্রভাব পড়তে শুরু করে। ফলে মুখ ভারী দেখায়, গাল ফুলে যায়, বিশেষত থুতনির কাছে...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

পিঠের ব্রণ কেন হয় ও দাগ দূরীকরণে ৬টি উপায়
ত্বকের যত্ন

পিঠের ব্রণ কেন হয় ও দাগ দূরীকরণে ৬টি উপায়

একনে বা ব্রণ বা পিম্পল মানেই একটা বিরক্তিকর অনুভূতি, সেটা যেখানেই হোক না কেন। যদিও বা টিন-এজ সময়েই সবচেয়ে বেশি একনের সমস্যা দেখা দেয়, কিন্তু অনেকেই আছ...

পেটের মেদ কমাতে খাবার | ফিটনেস ফেরত পেতে কি খাবেন?
ফিটনেস

পেটের মেদ কমাতে খাবার | ফিটনেস ফেরত পেতে কি খাবেন?

শরীর মোটা নয় কিন্তু পেটে অনেক মেদ কিংবা দেহের কিছু কিছু স্থানে মেদ জমায় খুবই অস্বস্তি বোধ করছি। এমন কথা অনেক বেশি শোনা যায় আজকাল। এর কি কোন গতি নেই...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা
ফিটনেস

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা

কোনো দাওয়াতের আগে মনে হলো ছোট হাতার ব্লাউজ দিয়ে শাড়ি পরবেন, অথবা দোকানে গিয়ে ছোট হাতার কোন জামা দেখে খুব পছন্দ হয়ে গেলো বা হয়তো গরমের দিনে একটু ছোট হা...

…