কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

ফারিয়া অধরা · Feb 24, 2020 · 1 min read

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব দ্রুত বেড়ে যায়। কম কিংবা বেশি, যে কোন বয়সেই পেটের মেদ অস্বাভাবিক আকারে বাড়তে থাকে যা দেহের অন্যান্য অংশের সাথে বেশ বেমানান দেখায়। আজকাল আমরা প্রত্যেকেই অনেক ব্যস্ত। পড়াশোনা, চাকরি কিংবা গৃহস্থালী সব কাজের ফাঁকে নিজেদেরকে দেয়ার মতো সময় আমাদের হাতে থাকে না। হয়তো শপিং করতে গেলে অথবা পুরাতন কাপড় পড়তে গেলেই আমরা খেয়াল করি যে পেটটি আর আগের মতো নেই। বেশ অনেকটাই ঝুলে পড়েছে। তখনই বাঁধে যত বিপত্তি। তাই কমিয়ে ফেলুন পেটের মেদ। কিন্তু কিভাবে?

কমিয়ে ফেলুন পেটের মেদ খাবারের সাহায্যে 

পেটের মেদ কমানোর জন্য আমরা কোমর বেঁধে নেমে পড়ি। না বুঝেই ডায়েট করা শুরু করে দেই। কিংবা শুরু করে দেই ব্যায়াম করা। আমরা প্রত্যেকেই চাই খুব দ্রুত মুটিয়ে যাওয়া পেটটি কমিয়ে ফেলতে। তবে একটা জিনিস মাথায় রাখা দরকার। পেটটি একদিনে বড় হয়ে যায় নি। তাই একদিনেই কমিয়ে ফেলা সম্ভব না। সঠিক সময়, সঠিক ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে মুটিয়ে যাওয়া পেট কমিয়ে ফেলা সম্ভব। তবে আগে জানতে হবে শরীরের অন্যান্য অংশের তুলনায় পেট কেন বেড়ে যায়। তাহলে জেনে নিন পেটের মেদ বাড়ার কারণ এবং কমিয়ে ফেলুন পেটের মেদ কার্যকরী খাবারের সাহায্যে।

পেটের মেদ বাড়ার কারণ

বিভিন্ন কারণেই পেটের মেদ বৃদ্ধি পায়। এডিপোজ টিস্যুই (Adipose tissue) মূলত মেদ বাড়ার প্রধান কারণ। এডিপোজ টিস্যু তৈরি হয় এডিপোজ কোষ দিয়ে যা দেহের মেটাবলিজম বৃদ্ধি করে। এডিপোজ টিস্যু দেহের অভ্যন্তরীণ সব দূষিত চর্বিগুলোকে জমা করে ফেলে। জীনগত কারণে এসব চর্বি তলপেটে জমা হয়। ফলে পেট মুটিয়ে যায়।

এডিপোজ টিস্যু - shajgoj.com

তাছাড়া সময়মতো না খেলে দেহে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যা মেদের সৃষ্টি করে। অতিরিক্ত তেলযুক্ত, ভাঁজা পোড়া ও চিনিযুক্ত খাদ্য গ্রহণের জন্যও পেট মুটিয়ে যায়। আবার অনেকক্ষণ বসে থাকার ফলে পেট ও এর আশেপাশে মেদ জমতে শুরু করে। পুরুষদের ক্ষেত্রে কায়িক পরিশ্রম না করলে কিংবা নিয়মিত ব্যায়াম না করলে পেট বেড়ে যায়।

পেটে মেদ জমে যাওয়ার ক্ষতিকর দিক

পেটে মেদ জমলে কেবল দেখতেই অসুন্দর লাগে না বরং নানা রকম রোগও বৃদ্ধি করে ফেলে। পেটের দূষিত চর্বি ও অতিরিক্ত মেদ স্ট্রোক, হৃদরোগ ও কিডনি নষ্টের মতো রোগের কারণ হয়ে দাঁড়ায়। দেহের অতিরিক্ত চর্বি স্বাস্থ্য ঝুঁকির অন্যতম একটি কারণ। তবে পরিমিত খাদ্যগ্রহণ ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে খুব সহজেই দেহের এই অতিরিক্ত চর্বি দূর করে ফেলা সম্ভব। দৈনিক খাদ্য তালিকায় সহজলভ্য কিছু উপাদান রাখলে আপনি খুব সহজেই পেটের মেদ কমাতে সফল হবেন। তাহলে চলুন জেনে নেই এমন পাঁচটি খাবার সম্পর্কে যা আপনাকে পেটের মেদ কমাতে সাহায্য করে।

১) বাদাম

ক্ষুধা নিবারণের অন্যতম একটি উপায় হচ্ছে বাদাম। রোজ বাদাম খেলে আপনার ঘন ঘন ক্ষুধা লাগবে না। তাছাড়া বাদাম স্থুলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে বেশ কার্যকরী। বিভিন্নভাবে বাদাম খাওয়া যেতে পারে। আপনি রোজকার সালাদে কিংবা ফলের সাথে বাদাম মিশিয়ে খেতে পারেন। কিংবা সামান্য একটু বাটারে বা ঘি-তে ভেঁজে নিয়েও বাদাম খেতে পারেন। ঘনঘন বাদাম খেলে ক্ষুদা লাগার প্রবণতা অনেকাংশেই কমে যাবে।

২) সবুজ শাক-সবজি

স্থুলতা কমাতে সবুজ শাক-সবজির কোন প্রতিদ্বন্দ্বী নেই। সবুজ শাক-সবজিতে ক্যালোরি কম থাকে ও হাই ফাইবার বেশি থাকে যা আপনাকে দ্রুত হজম করতে সহায়তা করবে। তাছাড়া সবুজ শাক-সবজি খুব দ্রুত ওজন হ্রাস করতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্যে প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি রাখা উচিত।

৩) ডিম

ডিম পেশী শক্ত করতে ও মেদ কমাতে কার্যকরী। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা দেহে শক্তির সঞ্চয় করে ও দূষিত মেদ বের করে দেয়। প্রতিদিনের ওজন হ্রাসের তালিকায় ডিম একটি অপরিহার্য উপাদান। প্রতিদিন ডিম খেলে পেটের মেদ দ্রুত গতিতে কমতে থাকে।

৪) পিনাট বাটার

রোজকার খাদ্যতালিকায় পিনাট বাটার অনেকেরই পছন্দের একটি খাবার। পিনাট বাটার খুব সহজেই ঘরে তৈরি করা যায়। এতে কোলেস্টেরল কম থাকায় এটি দ্রুত ওজন কমাতে সাহায্য করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই পেটের মেদ কমাতে কিংবা শরীরের অন্যান্য অংশের মেদ কমাতে পিনাট বাটার বেশ কার্যকরী একটি উপাদান।

৫) প্রোটিন 

প্রোটিন পেশী তৈরিতে ও মেদ পোড়াতে সাহায্য করে। প্রতিটি ডায়েট চার্টে প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত খাবার যেমন ডাল, বীজ জাতীয় খাবার, ডিম, সামুদ্রিক মাছ ও মুরগী রাখা উচিত। এতে দেহে শক্তির সঞ্চয় হবে এবং অতিরিক্ত মেদ কমে আসবে।

পেটের মেদ দেহের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এটি বিভিন্ন রোগের কারণও বটে। তাই প্রতিদিন উপরোক্ত খাদ্যগুলো খাদ্যতালিকায় রাখা উচিত এবং এর পাশাপাশি সামান্য পরিশ্রম বা ব্যায়াম করা উচিত। এতে করে আপনার পেটের মেদ খুব দ্রুত কমে আসবে। তাই দেরি না করে আজই পরিবর্তন আনুন নিজের খাদ্যতালিকায় এবং নিজের শরীরকে বানিয়ে ফেলুন ঝরঝরে ও মেদহীন।

 

ছবি- সংগৃহীত: kosmetisklege.nu

 

সম্পর্কিত লেখা

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!
ফিটনেস

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!

অনেকদিন পর পুরাতন টপসটা পরার জন্য বের করলো নীলা। টপসটা পরতে যেয়ে নীলা অবাক এত টাইট হয়ে গেছে? বিশেষ করে পেটের দিকটা একটু বেশিই টাইট হয়ে গেছে। আয়নাতে ন...

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

আরও পড়ুন

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!
ফিটনেস

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!

একটা ব্যাপার খেয়াল করেছেন, অনেকরই শরীরে মেদ বাড়লেই সবার আগে মুখেই তার প্রভাব পড়তে শুরু করে। ফলে মুখ ভারী দেখায়, গাল ফুলে যায়, বিশেষত থুতনির কাছে...

পেটের মেদ কমাতে খাবার | ফিটনেস ফেরত পেতে কি খাবেন?
ফিটনেস

পেটের মেদ কমাতে খাবার | ফিটনেস ফেরত পেতে কি খাবেন?

শরীর মোটা নয় কিন্তু পেটে অনেক মেদ কিংবা দেহের কিছু কিছু স্থানে মেদ জমায় খুবই অস্বস্তি বোধ করছি। এমন কথা অনেক বেশি শোনা যায় আজকাল। এর কি কোন গতি নেই...

পেটের মেদ কমাতে ১৩টি খাবার সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

পেটের মেদ কমাতে ১৩টি খাবার সম্পর্কে জানা আছে কি?

আজকাল কি শরীরটা একটু ভারী লাগছে? পেটের শেইপ কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না? এত শখের জামা কাপড়গুলো পরলে আর ভালো লাগছে না? এখনই সময় সচেতন হবার। নিশ্চয়ই...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

পেটের মেদ কমানো সম্ভব ৫ ধরনের ব্যায়াম ও খাবারে!
ফিটনেস

পেটের মেদ কমানো সম্ভব ৫ ধরনের ব্যায়াম ও খাবারে!

পেটের মেদ নিয়ে বিব্রত অবস্থায় পড়তে হয় অনেককেই। এটি যেমন শরীরের শেপ নষ্ট করে শরীরকে করে তোলে অনাকর্ষণীয় তেমনি নিজের সেলফ কনফিডেন্সও কমিয়ে দেয় অন...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

…