পেটের মেদ কমানো সম্ভব ৫ ধরনের ব্যায়াম ও খাবারে!

নাহার · Sep 15, 2013 · 1 min read

পেটের মেদ কমানো সম্ভব ৫ ধরনের ব্যায়াম ও খাবারে!

পেটের মেদ নিয়ে বিব্রত অবস্থায় পড়তে হয় অনেককেই। এটি যেমন শরীরের শেপ নষ্ট করে শরীরকে করে তোলে অনাকর্ষণীয় তেমনি নিজের সেলফ কনফিডেন্সও কমিয়ে দেয় অনেকখানি। পেটের মেদ বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে রয়েছে বংশগত সমস্যা, অতিরিক্ত ফ্যাট যুক্ত খাবার খাওয়া, দুর্বল মেটাবোলিজম ইত্যাদি। অনেকেই মনে করে থাকেন যে শুধু ডায়েট করলেই পেটের মেদ কমানো সম্ভব। এটি সম্পূর্ণ ভুল ধারনা, পেটের মেদ কমাতে হলে আপনাকে অবশ্যই ডায়েটের পাশাপাশি দিনে কমপক্ষে এক ঘণ্টা এক্সারসাইজ করতে হবে। চলুন জেনে নেই পেটের মেদ কমানো সম্ভব এমন ৫ ধরনের ব্যায়াম ও খাবার নিয়ে।

পেটের মেদ কমানো সম্ভব এমন ৫ ধরনের ব্যায়াম

০১. একটি মাদুরে ফ্ল্যাট ভাবে শুয়ে ধীরে ধীরে পা দুটো ৯০ ডিগ্রী কোণ করে ফ্লোর থেকে উপরে উঠান। হাত দুটো শোয়া অবস্থায় মাথার পেছনে নিন। গভীরভাবে শ্বাস নিন এবং হাত সহ মাথা ফ্লোর থেকে ধীরে ধীরে উপরে উঠান এবং শ্বাস ছাড়ুন। আবার মাথা নীচে নামিয়ে শ্বাস নিন এবং উপরে উঠানোর সময় শ্বাস ছাড়ুন। এভাবে ১০ বার করুন।

পেটের মেদ কমানোর ব্যায়াম - shajgoj.com

০২. ফ্লোরে সোজাভাবে শুয়ে হাতের তালু ফ্লোরের সাথে মিশিয়ে প্রথম ছবির মতো পা দুটো বাঁকা করে উপরে উঠান। এখন দ্বিতীয় ছবির মতো করে কোমর এমন ভাবে উপরে উঠান যাতে পা দুটো বুকের কাছাকাছি থাকে। কোমর উঠানোর সময় তলপেটে প্রেসার প্রয়োগ করুন। এরপর পা নীচে নামান এবং আবার বুকের কাছে নিন। এভাবে ৮-১০ বার করুন।

০৩. ফ্লোরে সোজাভাবে শুয়ে পা দুটো উপরে লম্বালম্বিভাবে প্রসারিত করুন এবং ছবির মতো করে এক পা অন্য পায়ের উপর ক্রস করে রাখুন। এখন মাথার নীচে হাত রেখে ধীরে ধীরে মাথা উপরে উঠান যাতে তল পেটে চাপ পড়ে। মাথা উঠানোর আগে শ্বাস নিন এবং উঠানোর সময় শ্বাস ছাড়ুন। এভাবে ১২-১৬ বার করুন।

০৪. ফ্লোরে সোজা ভাবে শুয়ে হাত দুটো মাথার নীচে রাখুন। এখন ডান পা বুকের কাছে আনুন এবং বাম পা কিছুটা উপরে উঠিয়ে টান টান করে রাখুন। তারপর আবার বাম পা বুকের কাছে আনুন এবং ডান পা টানটান করে রাখুন। এই প্রক্রিয়াটি পুনরায় করতে থাকুন এবং এর সাথে মাথা হাতের সাহায্যে ধীরে ধীরে উপরে উঠান এবং নামান।

০৫. সোজা ভাবে দাড়িয়ে কোমরে দুই হাত রাখুন। এরপর বাম পা কোমরের সাথে ৯০ ডিগ্রী কোণ করে উপরে উঠান এবং ছবির মতো করে ডান পায়ের আঙ্গুলগুলোর উপর ভর দিয়ে দাঁড়ান। ৫-১০ সেকেন্ড রেখে দুই পা একসাথে ফ্লোরে রাখুন। পর্যায়ক্রমে সাইড পরিবর্তন করুন এবং ১০-১৫ বার করুন।

পেটের মেদ কমাতে খাবার

পেটের অতিরিক্ত চর্বি কমাতে খাবারের লিস্টে এমন সব খাবার রাখতে হবে যা ক্যালরি বার্ণ করতে সহায়ক। আর সেসব খাবার তালিকায় রাখবেন যেগুলো প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ হয়। আপনাদের জন্য কিছু খাবারের নাম দেয়া হলো যা পেটের মেদ কমাতে সাহায্য করে।

১. পেটের মেদ কমাতে খেতে পারেন নারিকেল বা নারিকেলের পানি। নারিকেলে রয়েছে মিডিয়াম চেইন ট্রাই গ্লিসারাইড্স যা শরীরের মেটাবলিক রেট বাড়ায়। মেটাবলিক রেট হচ্ছে যে হারে শরীরের চর্বি এনার্জিতে রূপান্তরিত হয়। তাই আপনার পেটের চর্বি কমাতে নারিকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২. আপনার নিয়মিত খাদ্যাভাসের সাথে যোগ করতে পারেন জাম্বুরা। জাম্বুরাতে থাকা ফাইটোকেমিকল্স্ ইনসুলিন যা লেভেল কমায় এবং এটি শরীরের ক্যালরিকে চর্বি তে রূপান্তরিত করার পরিবর্তে এনার্জিতে রূপান্তরিত করে।

৩. টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইটোনিউট্রিয়েন্ট্স যা চর্বি কমায়। তাই নিয়মিত সালাদের সাথে যোগ করতে পারেন টমেটো।

৪. আপেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরের মেটাবলিক রেট বাড়ায় এবং পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে পেক্টিন যা শরীরের কোষে চর্বি জমতে দেয় না।

৫. এছাড়াও অন্যান্য যেসব খাবার পেটের মেদ কমাতে কার্যকর সেগুলো হচ্ছে কলা, শশা, ডালিম, ব্রকলি, গাজর, লেবু, লেটুস, কমলা, তরমুজ ইত্যাদি।

ছবিঃ সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!
ফিটনেস

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!

অনেকদিন পর পুরাতন টপসটা পরার জন্য বের করলো নীলা। টপসটা পরতে যেয়ে নীলা অবাক এত টাইট হয়ে গেছে? বিশেষ করে পেটের দিকটা একটু বেশিই টাইট হয়ে গেছে। আয়নাতে ন...

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

আরও পড়ুন

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

পেটের মেদ কমাতে খাবার | ফিটনেস ফেরত পেতে কি খাবেন?
ফিটনেস

পেটের মেদ কমাতে খাবার | ফিটনেস ফেরত পেতে কি খাবেন?

শরীর মোটা নয় কিন্তু পেটে অনেক মেদ কিংবা দেহের কিছু কিছু স্থানে মেদ জমায় খুবই অস্বস্তি বোধ করছি। এমন কথা অনেক বেশি শোনা যায় আজকাল। এর কি কোন গতি নেই...

পেটের মেদ কমাতে ১৩টি খাবার সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

পেটের মেদ কমাতে ১৩টি খাবার সম্পর্কে জানা আছে কি?

আজকাল কি শরীরটা একটু ভারী লাগছে? পেটের শেইপ কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না? এত শখের জামা কাপড়গুলো পরলে আর ভালো লাগছে না? এখনই সময় সচেতন হবার। নিশ্চয়ই...

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!
ফিটনেস

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!

পছন্দের জামাটি পড়ছেন কিন্তু কিছুতেই আর আগের মতো ভালো লাগছে না। আজকাল সব মেয়েরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। শরীরের অন্যান্য অংশের চেয়ে কোমরের চর্বি খু...

…