৩০ মিনিটেই ৫০০ ক্যালোরি বার্ন করতে ৫টি কার্যকরী ব্যায়াম

তাহসিন অর্না · Aug 20, 2019 · 1 min read

৩০ মিনিটেই ৫০০ ক্যালোরি বার্ন করতে ৫টি কার্যকরী ব্যায়াম

কোনো উৎসব বা অনুষ্ঠানে যাবেন কিন্তু পছন্দের জামাটি ফিট হচ্ছে না, এ সমস্যাটি আজকাল সব মেয়েদেরই হয়ে থাকে। বাড়তি মেদ কী করে কমানো যায় তা নিয়ে যেন চিন্তার শেষ নেই। এ সমস্যাটির জন্য পছন্দের কাপড় কিংবা পছন্দের সাজ দিতে পারছেন না, তা কোনোভাবেই কাম্য না! তাই আজকে আমরা আপনাদের জানাবো কিছু সহজ কার্যকরী ব্যায়াম, যার সাহায্যে মাত্র ৩০ মিনিটেই ৫০০ ক্যালোরি বার্ন করতে পারবেন। তো চলুন জেনে নেই কীভাবে করবেন খুব সহজে ৩০ মিনিটেই ৫০০ ক্যালোরি বার্ন!

৩০ মিনিটেই ৫০০ ক্যালোরি বার্ন করার সহজ ব্যায়াম

নিচের ব্যায়ামগুলোর মাধ্যমে খুব সহজেই মাত্র ৩০ মিনিটেই বার্ন করতে পারেন ৫০০ ক্যালোরি।

(১) দৌড়ানো

এটি ওজন কমানোর সবচেয়ে সহজ আর কার্যকরী ব্যায়াম। গবেষণায় দেখা গেছে যে গড় ওজনের একজন ব্যক্তি প্রতি মাইল দৌড়ে প্রতিবার ১০০ ক্যালরি বার্ন করে। আপনি যদি ৩০ মিনিটে ৫ মাইল দৌড়ান তাহলে প্রতি মাইলে ১০০ ক্যালোরি করে ৫০০ ক্যালোরি বার্ন করতে পারবেন। তবে যদি আপনি দ্রুত গতিতে দৌড়ান তাহলে ক্যালোরি বার্নের পরিমাণ বাড়বে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের ওয়েলনেস ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্রের গবেষকদের মতে- "এক মাইল ধরে বার্ন হওয়া ক্যালোরির পরিমাণ এখনও প্রায় একই রয়েছে।" 

(২) কেটলবেল প্রশিক্ষণ 

আমেরিকান কাউন্সিল অন এক্সারসাইজের একটি ২০১০ সমীক্ষায় দেখা গেছে যে, একটি সাধারণ কেটলবেল ওয়ার্কআউট প্রতি মিনিটে ২০ ক্যালোরি বার্ন করে এবং ২০ মিনিটের মধ্যে ৪০০ ক্যালোরি বার্ন করে। এই গবেষণাটি ২৬-২৯ বছর বয়সী পুরুষ এবং মহিলাদের উপর পরিচালিত হয়েছিল। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুসারে এই ওয়ার্কআউটটি আপনার হার্টের পাম্পের ধারণক্ষমতা ৯৩ শতাংশে বাড়িয়ে তোলে। প্রতিদিন ৩০ মিনিট এই ওয়ার্কআউটটি করলে আপনার ৫০০ ক্যালোরি খুব সহজেই বার্ন হয়ে যাবে।

(৩) তাবাতা (Tabata)

এটি খুবই কার্যকরী একটি ব্যায়াম। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিটনেস এন্ড স্পোর্টসের একটি সমীক্ষায় দেখা গেছে যে, যারা  সপ্তাহে পাঁচ দিন তাবাতা করেছেন তাদের দিনে সর্বাধিক ১২০০ ক্যালোরি বার্ন হয়েছে। এটি শরীরের শক্তি বৃদ্ধি করে, প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এবং গ্রোথ হরমোন তৈরি করে, যা ফ্যাট বার্ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাধ্য করে।

(৪) হাই ইন্টেন্সিটি ইন্টার্ভাল ট্রেনিং (HIIT)

যারা খুব জলদি ক্যালোরি বার্ন করতে চাইছেন তাদের জন্য হাই ইন্টেন্সিটি ইন্টার্ভাল ট্রেনিং অর্থাৎ HIIT খুবই উপযোগী। যুক্তরাষ্ট্রের উইসকনসিন-লা ক্রোসে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান পারফরম্যান্স ল্যাবরেটরির ২০১৫ সালের সমীক্ষা অনুসারে, হাই ইন্টেন্সিটি ইন্টার্ভাল ট্রেনিং (HIIT) আপনাকে গড়ে প্রতি মিনিটে ১৫ ক্যালোরি বার্ন করতে সহায়তা করবে। প্রতিদিন ৩০ মিনিট করে হাই ইন্টেন্সিটি ইন্টার্ভাল ট্রেনিং করলে আপনার ৪৫০ ক্যালোরি বার্ন হবে। হাই ইন্টেন্সিটি ইন্টার্ভাল ট্রেনিং সম্পর্কে জানতে ফিটনেস এক্সপার্টের হেল্প নিন।

ওয়ার্ক আউট

(৫) স্কিপিং বা দড়ি লাফ

স্কিপিং বা দড়ি লাফের সাহায্যে খুব সহজেই আপনার শরীরের বাড়তি ক্যালোরি বার্ন করতে পারেন। ব্রিটিশ রোপ স্কিপিং অ্যাসোসিয়েশন অনুসারে স্কিপিংয়ের এক ঘন্টা ১৩০০ ক্যালোরি বার্ন করতে পারে। এটি ৩০ মিনিটের মধ্যে ৫০০ ক্যালোরিরও বেশি। বিশ্বজুড়ে ক্রীড়াবিদরা স্কিপিং বা দড়ি লাফকে তাদের ফিটনেস রুটিনে প্রিয় অ্যাকটিভিটি হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।

দেখলেন তো কীভাবে খুব সহজেই মাত্র ৫টি কার্যকরী ব্যায়ামের সাহায্যে ৩০ মিনিটেই ৫০০ক্যালোরি বার্ন করতে পারবেন। নিয়মিত ব্যায়াম করুন ফিট থাকুন, সুস্থ থাকুন!

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন করে ফিট থাকবেন কীভাবে?
ফিটনেস

প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন করে ফিট থাকবেন কীভাবে?

প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন করতে চইলে কি করবেন? সহজ জবাব এই যে কিছু এক্সসারসাইজ করতে পারেন। এগুলো খুবই কার্যকরী তবে পরিমানের চেয়ে বেশি করবেন না। অনে...

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!
ফিটনেস

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা অনেকেরই আছে। আর আমাদের কিছু অভ্যাসের কারণেই মূলত ওজন বৃদ্ধি পায়। এই অভ্যাসগুলো খুব সহজেই আমরা পরিবর্তন করে ওজন নিয়ন্ত্রণ করার...

স্কিপিং বা দড়ি লাফ | জেনে নিন এর ১৪টি হেলথ বেনেফিটস!
ফিটনেস

স্কিপিং বা দড়ি লাফ | জেনে নিন এর ১৪টি হেলথ বেনেফিটস!

ছেলেবেলায় স্কিপিং বা দড়ি লাফ খেলার কথা মনে আছে? আমরা যারা একটু গ্রামে বড় হয়েছি তখন কিন্তু কিছু না বুঝেই শুধুমাত্র খেলার ছলে দড়ি লাফাতাম। তখন এতো আধুনি...

জেনে নিন আগুনে পোড়ার রকমভেদ ও করণীয় সম্পর্কে বিস্তারিত (প্রথম পর্ব)
সুস্থতা

জেনে নিন আগুনে পোড়ার রকমভেদ ও করণীয় সম্পর্কে বিস্তারিত (প্রথম পর্ব)

শীতকাল এলেই চারদিক থেকে নানা বয়সের মানুষের আগুনে দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পোড়া রোগীদের সংখ্যা। বিশেষ করে ড...

আরও পড়ুন

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

হেঁটে ওজন কমানোর ১০টি উপায় জানা আছে কি?
ফিটনেস

হেঁটে ওজন কমানোর ১০টি উপায় জানা আছে কি?

সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণ করা কতটা প্রয়োজন এটা আমরা সবাই জানি। বাড়তি ওজন রোগব্যাধির ঝুঁকি বাড়িয়ে দেয়, কর্মক্ষমতা কমিয়ে দেয়...

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

শরীরের মেটাবলিজম বুস্ট করতে ডায়েটে কোন খাবারগুলো রাখবেন?
সুস্থতা

শরীরের মেটাবলিজম বুস্ট করতে ডায়েটে কোন খাবারগুলো রাখবেন?

আমরা সবাই জানি, সুস্বাস্থ্যের জন্য হেলদি মেটাবলিজম খুবই প্রয়োজনীয়। মেটাবলিজম ঠিকঠাক থাকলে আমাদের শরীর দ্রুত কাজ করে। আমরা অনেকেই মনে করি ইচ্ছেমতো না খ...

আট সপ্তাহে ১৪ কেজি ওজন কমালাম কীভাবে? (পর্ব ২)
ফিটনেস

আট সপ্তাহে ১৪ কেজি ওজন কমালাম কীভাবে? (পর্ব ২)

কেমন যাচ্ছে একমাসের লড়াইয়ের তৃতীয় দিন? ভাত আর চিনিজাতীয় খাবার খেতে প্রচন্ড ইচ্ছে করছে? পড়তে থাকুন! ফিজিকাল ফিটনেস আর ডায়েটের উপর যতগুলো বই পড়েছি, তার...

ওজন কমাতে ১২০০ ক্যালরির স্পেশাল ডায়েট প্ল্যান
ফিটনেস

ওজন কমাতে ১২০০ ক্যালরির স্পেশাল ডায়েট প্ল্যান

আমাদের অনেকেরই অনেক সময় হুটহাট ওজন বেড়ে যায়। হয়তো একটানা কয়েকদিন দাওয়াত খেয়ে বা ছুটি কাটিয়ে এসে বা কাজের চাপে নিয়মিত ব্যায়াম করতে না পারায় ওজন বেড়ে যা...

…