প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন করে ফিট থাকবেন কীভাবে?

রোকসানা আকতার · Nov 03, 2016 · 1 min read

প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন করে ফিট থাকবেন কীভাবে?

প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন করতে চইলে কি করবেন?  সহজ জবাব এই যে কিছু এক্সসারসাইজ করতে পারেন। এগুলো খুবই কার্যকরী তবে পরিমানের চেয়ে বেশি করবেন না। অনেকেই ভাবছেন যে দিনে ২০০০ ক্যালোরি বার্ন করা কি সম্ভব! সত্যি অনেক কষ্টসাধ্য ব্যাপার । তাহলে নিচের কিছু ব্যায়াম নিয়মিত করতে থাকুন।

প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন করতে ৭ টি ব্যায়াম

(১) সাইক্লিং

আপনার হার্ট ভাল রাখতে আর ওজন কমানোর জন্য গরমে সবচেয়ে ভাল উপায় হল সাইক্লিং করা । দিনে এক ঘন্টা সাইক্লিং করলে ৮৫০ ক্যালোরি বার্ন হবে। সাইক্লিং করার সময় যখন বিরতি নিবেন তখন প্রচুর পানি পান করবেন যাতে আপনার শরীর যথেষ্ট হাইড্রেট থাকে। কোন প্রিয়জনের সাথে সাইক্লিং করলে আর ভালো । আপনার সময়টা ভালো কাটবে।

(২) স্কিপিং বা দড়ি লাফ

দড়ি লাফ এখন আর শুধু বাচ্চাদের খেলা নয় । আপনার অতিরিক্ত ক্যালোরি খুব অল্প সময়ের দড়ি লাফানোর মাধ্যমে আপনি বার্ন করতে পারেন। এক ঘণ্টা দড়ি লাফালে আপনি ৭০০ থেকে  ৮০০ ক্যালোরি বার্ন করতে পারবেন। তবে প্রথমে আপনি ১০ মিনিট থেকে ২০ মিনিট দিয়ে শুরু করতে পারেন।

(৩) সাঁতার কাঁটা

সাঁতার হল এমন ব্যায়াম যেটা করে আপনাকে গায়ের ঘাম ঝরাতে হবে না। ১ ঘণ্টা সাঁতার কেটে আপনি ৭০০ ক্যালোরি বার্ন করতে পারেন অনায়াসেই। আপনার শরীরের গঠন আকর্ষণীয় রাখতে সাঁতারের তুলনা হয় না।

(৪) অ্যারোবিক্স

অ্যারোবিক্স সব সময় আনন্দদায়ক আর ঝামেলা মুক্ত ব্যায়াম যার মাধ্যমে আপনি পাবেন খুব দ্রুত ফলাফল আপনার ওজন কমানোর মিশনে। প্রথমে এটি একটু কঠিন মনে হলেও অল্প দিনের মধ্যেই আপনি এটিতে অভ্যস্ত হয়ে উঠবেন আর অ্যারোবিক্স হবে আপবার দিনের অন্যতম কাজ। অনেক ফিটনেস ট্রেইনার অ্যারোবিক্স-এর জন্য সুপারিশ করেন কারণ এটি আপনার শরীরের গঠন সুন্দর করবে, আর আপনি হয়ে উঠবেন মডেলের মত।

 (৫) ট্রেডমিল

আপনার শরীরের ফ্যাট বার্ন করার সহজ একটি উপায় হল ট্রেডমিলে দৌড়ানো। এক ঘণ্টা এই ব্যায়ামের মাধ্যমে আপনি ৬০০ ক্যালোরি বার্ন করতে পারেন। তবে মনে রাখবেন ট্রেড মিলে দৌড়ানোর সময় আপনার আর্মে যেন ঝাঁকি লাগে  এবং  হাতল ধরে রাখা জরুরি।

(৬) পানিতে অ্যারোবিক্স

আপনি যদি ব্যায়াম করে গায়ের ঘাম ঝরাতে না চান তাহলে আপনার জন্য আর একটি উপযুক্ত বিকল্প হল পানিতে অ্যারোবিক্স । তবে এর মাধ্যমে আপনি সাঁতারের মত ক্যালোরি বার্ন করতে পারবেন না । পানির অ্যারোবিক্স এ আপনার ২০০ থেকে ৪০০ ক্যালোরি বার্ন করা সম্ভব।

(৭) দৌড়ানো

দৌড়ানো সব সময়ের জন্য ভালো ব্যায়াম। যা আপনার স্ট্রেস কমাবে মানসিক বিসন্নতা দূর করবে । প্রতি ঘণ্টা দৌড়ানোর মাধ্যমে আপনি ৬০০ ক্যালোরি বার্ন করতে পারবেন। আপনি যদি এক মাসের মধ্যে আপনার ওজন কমিয়ে ফেলার টার্গেট নেন। তবে দৌড়ানো হক আপনার প্রথম ব্যায়াম।

প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন এবং ওজন কমানোর সহজ কিছু টিপস

ওজন কমাতে ব্যায়াম করছেন

১) আপনি নিশ্চিত করবেন যে আপনি নিয়মিত ব্যায়াম করবেন। যখন ক্যালোরি বার্ন করবেন আপনার শরীর কম ক্যালোরি গ্রহণ করতে শুরু করবে।

২) খাবার শুরুর আগে এক গ্লাস পানি খাবেন আর খাবার সময় এক গ্লাস। এতে আপনি তাড়াতাড়ি পেট ভরিয়ে ফেলতে পারবেন।

৩) ব্যায়াম শুরুর আগে ওয়ার্ম আপ করবেন। এতে ইঞ্জুরির ভয় থাকবে না আর মাসেল টান টান হবে।

৪) অনেক বেশি ফলের রসের পানি খাবেন। এতে শরীর ডিহাইড্রেট হবে না, ওজন বাড়বে না, পরিপাকে  সাহায্য হবে ও  জয়েন্টে ব্যথা হবে না।

ছবি- সংগৃহীত: সাটারস্টক  

সম্পর্কিত লেখা

৩০ মিনিটেই ৫০০ ক্যালোরি বার্ন করতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

৩০ মিনিটেই ৫০০ ক্যালোরি বার্ন করতে ৫টি কার্যকরী ব্যায়াম

কোনো উৎসব বা অনুষ্ঠানে যাবেন কিন্তু পছন্দের জামাটি ফিট হচ্ছে না, এ সমস্যাটি আজকাল সব মেয়েদেরই হয়ে থাকে। বাড়তি মেদ কী করে কমানো যায় তা নিয়ে যেন চিন্তার...

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!
ফিটনেস

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা অনেকেরই আছে। আর আমাদের কিছু অভ্যাসের কারণেই মূলত ওজন বৃদ্ধি পায়। এই অভ্যাসগুলো খুব সহজেই আমরা পরিবর্তন করে ওজন নিয়ন্ত্রণ করার...

ওজন কমাতে সাঁতার | ফিট ও হেলদি থাকতে ফলো করুন ৮টি টিপস!
ফিটনেস

ওজন কমাতে সাঁতার | ফিট ও হেলদি থাকতে ফলো করুন ৮টি টিপস!

নগর জীবনে নানা ব্যস্ততার কারণে শরীরের ওজন বাড়ছে। সময়মতো ওজন না কমালে শরীরে দেখা দিতে পারে নানা অসুখ। তাই সচেতন ব্যক্তিরা ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ক...

সুস্থতায় সাইক্লিং | জানেন কি এর শারীরিক ও মানসিক ৬টি উপকারী দিক?
ফিটনেস

সুস্থতায় সাইক্লিং | জানেন কি এর শারীরিক ও মানসিক ৬টি উপকারী দিক?

শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ও ফিট থাকতে হলে আপনাকে অবশ্যই শারীরিকভাবে সচল থাকতে হবে। নিয়মিত শারীরিক বিভিন্ন কর্মকান্ড আপনাকে কয়েকটি মারাত্নক রোগ যেমন...

আরও পড়ুন

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

জেনে নিন আগুনে পোড়ার রকমভেদ ও করণীয় সম্পর্কে বিস্তারিত (প্রথম পর্ব)
সুস্থতা

জেনে নিন আগুনে পোড়ার রকমভেদ ও করণীয় সম্পর্কে বিস্তারিত (প্রথম পর্ব)

শীতকাল এলেই চারদিক থেকে নানা বয়সের মানুষের আগুনে দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পোড়া রোগীদের সংখ্যা। বিশেষ করে ড...

ওজন কমাতে দৌড়ানো | কীভাবে ১ মাসে কমাবেন ৫ কেজি ওজন? 
ফিটনেস

ওজন কমাতে দৌড়ানো | কীভাবে ১ মাসে কমাবেন ৫ কেজি ওজন? 

নিয়ন্ত্রিত ওজন রোগমুক্ত ও সুন্দর জীবনের নিশ্চয়তা দেয়ার পাশাপাশি আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। নিজেকে স্লিম রাখতে আমরা ব্যস্ত জীবনেও কিছুটা সময় ব...

হেঁটে ওজন কমানোর ১০টি উপায় জানা আছে কি?
ফিটনেস

হেঁটে ওজন কমানোর ১০টি উপায় জানা আছে কি?

সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণ করা কতটা প্রয়োজন এটা আমরা সবাই জানি। বাড়তি ওজন রোগব্যাধির ঝুঁকি বাড়িয়ে দেয়, কর্মক্ষমতা কমিয়ে দেয়...

৮০% ডায়েট ২০% ব্যায়াম ওজন কমানোর সবচেয়ে কার্যকরী পদ্ধতি!
ফিটনেস

৮০% ডায়েট ২০% ব্যায়াম ওজন কমানোর সবচেয়ে কার্যকরী পদ্ধতি!

ওজন কমানোর জন্য আমরা প্রতিনিয়ত অনেক কিছুই করে থাকি। ডায়েট করা থেকে শুরু করে অনেক ধরনের ব্যায়াম আরও কত কী! সঠিকভাবে ডায়েট না করার কারণে অনেক ক্ষতির সম্...

…