ওজন কমবে সুপে

sub-editor · Oct 31, 2016 · 1 min read

ওজন কমবে সুপে

ওজন কমাতে সারাদিন না খেয়ে থাকতে হবে? কে বলেছে এমন কথা? এমন অনেক খাবার আছে, যেগুলো স্বাস্থ্যকর এবং মুখরোচক, পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করবে। খাওয়ার আগে সুপ খেলে এমনিতেই আপনার পেট ভরে যাবে, এতে মেইন কোর্স খাওয়া হবে কম। আবার বেশ একটা পেট ভরা অনুভুতিও আসবে। এছাড়াও অনেক সময় শুধু সুপ দিয়েও একটা সম্পূর্ণ মিল শেষ করা যায়। যেমন সুপের সাথে খেতে পারেন একটা টোষ্ট করা ব্রেড বা সুপের সাথে মেশাতে পারেন ওটস অথবা আলু। এতে ক্যালরি ঠিকই কম খাওয়া হবে আবার পাশাপাশি শরীরে শর্করার জোগানও ঠিক থাকবে।

[picture]

(১) ফ্যাট বার্নিং সুপ

এবার শীতকাল যেন একটু আগেভাগেই চলে এসেছে। কাজেই বাজারে অনেক সবজি পাওয়া যাবে। সেসব সবজি দিয়ে সহজেই মজাদার সুপ বানিয়ে নিতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তিনটা টমেটো, ছোট একটা বাঁধাকপি ( বড় হলে একদম ভেতরের অংশ নিতে হবে ৪/১), ২ টি সবুজ ক্যাপসিকাম, সেলেরি কুঁচি একসাথে মিশিয়ে বেশ অনেকটা দিয়ে চুলায় বসিয়ে জ্বাল দিন। ফুটে ওঠার পরে একটা ভেজিটেবল বুলিওন এর কিউব এবং পছন্দ মত সিজনিং দিয়ে আরও কিচ্ছুক্ষণ জ্বাল দিন। ঘন হয়ে আসলে উপরে ধনেপাতা কুঁচি আর লেবুর রস দিয়ে পরিবেশন করুন।

(২) গার্লিক ভেজ সুপ

এক কাপ সবজি ( ব্রকলি, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম) নিন। প্রথমে কড়াইতে একটু রসুন ও পেঁয়াজ কুঁচি দিয়ে ভাঁজুন কয়েক মিনিট। এরপরে সবজিগুলো দিয়ে আরও ৩/৪ মিনিট ভেজে নিন। আড়াই কাপ পানি দিয়ে অল্প আঁচে সবজি সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে অল্প লবন এবং গোল মরিচ মিশিয়ে নিন।  দুই টেবিল চামচ ওটস ( টেলে গুঁড়ো করে নেয়া) মিশিয়ে ২ মিনিট অল্প আঁচে নাড়ুন। ঘন হয়ে আসলে ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন।

(৩) টমেটো সুপ

এই সুপটা বেশ ভারী মনে হলেও, এতে ক্যালরির পরিমান খুব কম, আর স্বাদেও অতুলনীয়। মাঝারি মাপের ৬ টা টমেটো বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে খোসা ছিলে নিয়ে ব্লেন্ডারে একটা স্মুদ পেস্টের মত তৈরি করে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এবার পাত্রে ঢেলে অল্প আঁচে রান্না করুন কয়েক মিনিট। ফুটে উঠলে এতে গোলমরিচ দিন। এছাড়াও আপনার পছন্দ মত সিজনিং ব্যবহার করতে পারেন। সামান্য লবন ও চিনি মেশান। এবার একটি ফ্রাই প্যানে সামান্য মাখন গলিয়ে নিয়ে তাতে এক চামচ জিরা ও ২ টি লবঙ্গ ছেড়ে দিন। এক মিনিট পরে এটি সুপের ওপর ঢেলে দিয়ে নেড়েচেড়ে পরিবেশন করুন দারুন স্বাদের টমেটো সুপ।

(৪) বাধাকপির সুপ

এই সুপটি বানাতে বাঁধাকপির ভেতরের দিকের পাতাগুলো নিতে হবে। একটি বাঁধাকপির পাতা খুলে নিয়ে মোটা কুঁচি করে কাটুন। এরপরে প্যানে সামান্য মাখন গলিয়ে তাতে একটি পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপরে তাতে বাঁধাকপি দিয়ে দিন। একটু ভেজে নরম হলে ২ কাপ পরিমান চিকেন স্টক বা ভেজ স্টক দিয়ে নাড়তে থাকুন। চাইলে সাথে কয়েক টুকরো গাজর দিতে পারেন। ধনে পাতা দিন। নামানোর আগে স্বাদমত তাবাসকো সস ও সামান্য চিনি (ইচ্ছা) দিয়ে নামিয়ে ফেলুন।

(৫) চিকেন এন্ড ভেজ সুপ

একটা ননস্তিক প্যানে সামান্য মাখন গরম করে তাতে ফালি করে কাটা চিকেন  ( ১/২ কাপ) দিয়ে ভেজে নিন কয়েক মিনিট। এবার এতে দিন পেঁয়াজ। আরও কয়েক মিনিট ভাজুন। এবারে সেদ্ধ করে রাখা সবজি ( ফুলকপি, গাজর, পেঁপে, ভাপিয়ে নেয়া বাঁধাকপি, খুব অল্প আলু, সব মিলিয়ে এক থেকে দেড় কাপ) দিয়ে সামান্য নেড়ে তাতে ২ কাপ চিকেন স্টক ঢেলে দিন।  ফুটে ওঠার পর এর সাথে মেশান ওটস ( টেলে গুঁড়ো করে নেয়া) বা কর্ণ ফ্লাউয়ার। কাঁচামরিচ দিন। স্বাদমত লবন মেশান। লেবুর রস ও ধনে পাতা দিয়ে পরিবেশন করুন।

ভালো থাকুন।

ছবি - ইটদিজনটদ্যাট ডট কম

লিখেছেন -  মাহবুবা বীথি

সম্পর্কিত লেখা

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ
ফিটনেস

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ

সাদা রঙের যেকোনও খাবারই কার্বোহাইড্রেটের উৎস। হয়ত কিছুদিন পর আপনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বা আপনি স্পেশাল অকেশনের জন্য আপনার শরীরের অতিরিক্ত মেদ দ্...

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

আরও পড়ুন

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় বাঁধাকপি
ত্বকের যত্ন

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় বাঁধাকপি

শীতে পাওয়া অনেক গুলো সবজির মধ্যে বাঁধাকপি একটি। এই সাধারন সবজিটির অসাধারণ গুণাগুনের কথা আমদের অনেকেরই অজানা। তাই আজ এই আর্টিকেলের মাধ্যমে বাঁধাকপির উপ...

ওজন কমানোর ১০টি টিপস | স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে থাকুন সুস্থ
ফিটনেস

ওজন কমানোর ১০টি টিপস | স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে থাকুন সুস্থ

ওজন কমানোর জন্য আমরা অনেক কিছুই করে থাকি। হাঁটাহাঁটি বা শারীরিক ব্যায়াম অবশ্যই জরুরী। তবে এর পাশাপাশি খাওয়-দাওয়া কন্ট্রোল করার ব্যাপারটিও মাথায় রা...

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!
সুস্থতা

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!

প্রত্যেক খাবারের কিছু বিশেষ রান্না করার নিয়ম আছে কিন্তু সেই রান্নাটা কি সঠিক নিয়মে হচ্ছে কিনা তা আমরা অনেকেই জানি না। এই সঠিক নিয়মে রান্নার মাধ্যমে আম...

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!

হেমন্তের কোমল হিমেল হাওয়া যেমন শীতের আবেশ জাগাচ্ছে, তেমনি বাজারে থরে থরে সাজানো শীতের সবজিও রসনা বিলাসীদের রসনাতৃপ্ত করার জন্য প্রস্তুত। শীতে যত ভিন্...

কেনটাকি ফ্রাইড চিকেন | কেএফসি মুরগী ভাজা এখন ঘরেই হবে
মেহমানদারী

কেনটাকি ফ্রাইড চিকেন | কেএফসি মুরগী ভাজা এখন ঘরেই হবে

চিকেন ফ্রাই সবসময়ই মুখরোচক। কেনটাকি ফ্রাইড চিকেন (কেএফসি) অনেকেরই প্রিয় কিন্তু সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়ে ওঠে না। তাতে কী হয়েছে? বাড়িতেই বানিয়ে...

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব

স্বাস্থ্য সুরক্ষায় ওটসের ভুমিকা আমরা সবাই জানি। ওজন কমাতে হলে সবার প্রথমে ভাত বাদ দিয়ে ওটসের কথাই বলা হয়। কিন্তু ত্বকের জন্যও ওটস একইরকম উপকারী এটা বো...

…