কেনটাকি ফ্রাইড চিকেন | কেএফসি মুরগী ভাজা এখন ঘরেই হবে

চৌধুরী তাহাসিন জামান · Sep 25, 2014 · 1 min read

কেনটাকি ফ্রাইড চিকেন | কেএফসি মুরগী ভাজা এখন ঘরেই হবে

চিকেন ফ্রাই সবসময়ই মুখরোচক। কেনটাকি ফ্রাইড চিকেন (কেএফসি) অনেকেরই প্রিয় কিন্তু সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়ে ওঠে না। তাতে কী হয়েছে? বাড়িতেই বানিয়ে চমকে দিন সবাইকে। আসুন দেখে নিই কীভাবে খুব সহজেই বানিয়ে ফেলা যায় স্পাইসি এই চিকেন রেসিপিটি।

কেনটাকি ফ্রাইড চিকেন বানানোর উপকরণ

- মুরগী ৮ টুকরো

- ময়দা ১-১.৫ কাপ

- খাবার সোডা ১/২ চা চামচ

- ইটালিয়ান ড্রেসিং/ সিজনিং পাউডার

- ডিম ২টি

- দুধ ১৬০ মিলি

- গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ

- টমেটো সুপ পাউডার

- লবণ স্বাদমতো

- তেল (ভাজার জন্য)

কেনটাকি ফ্রাইড চিকেন বানানোর প্রণালী

১) একটি বড় বাটিতে ডিম ফেটান। এতে অল্প অল্প করে দুধ আর সামান্য লবণ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দিন। আরেকটি বাটিতে ময়দা, সোডা, ড্রেসিং পাউডার, সুপ পাউডার, গোলমরিচ, লবণ মিশিয়ে রাখুন।

২) এবার মুরগীর টুকরোগুলো একটা একটা করে প্রথমে ডিমের মিশ্রণ, তারপর ময়দার মিশ্রণে ডুবিয়ে নিন। বেশি ক্রিসপি করার জন্য আরও একবার ডিম আর ময়দার মিশ্রণে গড়িয়ে নিন। চাইলে ময়দায় দিতে পারেন কর্নফ্লেক্স-এর গুঁড়ো।

৩) সবগুলো মুরগীর টুকরো ডিম আর ময়দার মিশ্রণে মেখে মধ্যম আঁচে ডুবো তেলে ধীরে ধীরে ভেজে ফেলুন। মাঝে মাঝে উল্টে দিন দুপাশ সমানভাবে ফ্রাই হওয়ার জন্য।

৪) সবগুলো টুকরো ফ্রাই করা হয়ে গেলে টিস্যু পেপারের উপর রাখুন অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য।

৫) টমেটো বা চিলি সস দিয়ে দারুণ সুস্বাদু কেনটাকি ফ্রাইড চিকেন গরম গরম পরিবেশন করুন!

প্রয়োজনীয় টিপস

যদি সুপারশপগুলোতে ইটালিয়ান ড্রেসিং বা সিজনিং পাউডার খুঁজে না পান, তাহলে নিচের এই উপকরণগুলো দিয়ে নিজেই বানিয়ে নিতে পারেন।

১. লবণ, চিনি, শুকনো রসুন গুঁড়ো, শুকনো পেঁয়াজ গুঁড়ো, পার্সলে ও পুদিনা মিহি কুচি, মরিচ গুঁড়ো। এগুলোর প্রতিটি ১ টেবিল চামচ পরিমাণ নিয়ে ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। সব মিশানো হলে সামান্য বিট লবণ দিতে হবে।

২. বেশি স্পাইসি করতে চাইলে ময়দার মিশ্রণে শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে নিন ১ চামচ।

৩. তেল পুরোপুরি গরম হওয়ার পরেই মুরগিগুলো দেবেন নতুবা ফ্রাইগুলো অতিরিক্ত তেলতেলে হয়ে যাবে। ফ্রাই করার পুরো সময়টায় মধ্যম আঁচে রাখবেন নতুবা পুড়ে যেতে পারে।

ছবি - ইজিফুড.কম

সম্পর্কিত লেখা

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

ওজন কমবে সুপে
সুস্থতা

ওজন কমবে সুপে

ওজন কমাতে সারাদিন না খেয়ে থাকতে হবে? কে বলেছে এমন কথা? এমন অনেক খাবার আছে, যেগুলো স্বাস্থ্যকর এবং মুখরোচক, পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করবে। খাওয়ার আগ...

আরও পড়ুন

চিকেন ললিপপ
ভিডিও

চিকেন ললিপপ

উপকরণ: নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স ৩০ গ্রাম চিকেন উইংস ৪০০ গ্রাম ঠাণ্ডা পানি ৫০০ মিলি ময়দা ১৪০ গ্রাম তেল ৭০০ মিলি নরমাল পানি ১২...

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?
মেকআপ

ফেইস পাউডারের রকমভেদ | কোনটা আপনার জন্য পারফেক্ট?

বেসিক মেকআপ আইটেম এর মধ্যে ফেইস পাউডার থাকা মাস্ট, তা যতই হালকা মেকআপ করি না কেন, তাই না? তবে ফেইস পাউডার যদি স্কিনে ঠিকমত না সেট হয়, তাহলে কিন্তু তা...

ভিডিও

চিকেন বার্গার

বার্গারপ্রেমীরা রেডি তো ! বাড়ির ছোট সদস্যদের প্রায়ই বায়না থাকে বার্গার খাবার। সময় আর স্বাস্থ্যের কথা মাথায় রেখে না করতে বাধ্য হতে হয় । ঝামেলা মনে হলেও...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

…