ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব

sub-editor · Jan 16, 2018 · 1 min read

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব

স্বাস্থ্য সুরক্ষায় ওটসের ভুমিকা আমরা সবাই জানি। ওজন কমাতে হলে সবার প্রথমে ভাত বাদ দিয়ে ওটসের কথাই বলা হয়। কিন্তু ত্বকের জন্যও ওটস একইরকম উপকারী এটা বোধহয় সকলে জানেন না। ওটমিলে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট। যার কারণে ব্রণপ্রবণ ত্বকে ওটস খুব সুন্দর মানিয়ে যায়। আর ওটসের টেক্সচারটি এমন যে এটি ত্বকের উপর খুব বেশি রাফ না হয়েও সুন্দর স্ক্রাবিং করতে পারে। তাই চলুন আজ ওটস দিয়ে বানানো যায় এমন কিছু স্ক্রাবের রেসিপি জেনে নিই।

[picture]

মধু এবং ওটস স্ক্রাব

এই ফেইস স্ক্রাবটির জন্য লাগবে এক চা চামচ ওটস আর এক চা চামচ মধু। দুটি উপাদান খুব ভালো করে মিশান। এরপর হাতে নিয়ে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ ম্যাসাজ করুন। খুব বেশি সময় করা লাগবে না। তিন থেকে চার মিনিট ম্যাসাজ করলেই হবে। এই স্ক্রাবটি আপনার মুখের পোরসগুলো ওপেন করে সেখান থেকে ময়লা বের করে আনবে। সেই সাথে ত্বককে উজ্জ্বল করে তুলবে। আর মধু ত্বকে আর্দ্রতা যোগাবে।

টমেটো ও ওটস স্ক্রাব

এক টেবিল চামচ ফ্রেশ টমেটো বাটা নিন। এর সাথে এক চা চামচ ওটস মিশিয়ে নিন। এবার এই স্ক্রাবটি মুখে ম্যাসাজ করুন তিন মিনিট। টমেটোতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটি আপনার ব্রণ ও ব্লাকহেডস দূর করবে। সেই সাথে বাড়তি পাওনা হচ্ছে এটি আপনার ত্বকের ট্যানও আস্তে আস্তে কমিয়ে দিবে। ভালো ফল পেতে সপ্তাহে দুই দিন এই স্ক্রাবটি ব্যবহার করুন।

কাঁচাদুধ, কাঁচা হলুদ আর ওটস স্ক্রাব

ওটস আর দুধ শুধু সকালের নাস্তার জন্যই ভালো না। এটি আপনার ত্বকের জন্যও খুব উপকারী। তবে এক্ষেত্রে আপনাকে কাঁচাদুধ ব্যবহার করতে হবে। এক চা চামচ কাঁচা দুধ, দুই- তিন ফোটা কাঁচা হলুদ আর এক চা চামচ ওটস একসাথে মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ম্যাসাজ করুন তিন মিনিট। এরপর উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের জেল্লা দেখে নিজেই অবাক হয়ে যাবেন।

টকদই, মধু আর ওটস স্ক্রাব

এক চা চামচ টকদই, এক চা চামচ মধু আর এক চা চামচ ওটস একসাথে মিশিয়ে মুখে স্ক্রাব করুন তিন থেকে চার মিনিট। এরপর ধুয়ে ফেলুন। টকদই ত্বক থেকে ট্যান দূর করবে, মধু আর্দ্রতা যোগাবে আর ওটস ত্বক থেকে ময়লা আর মরা কোষ দূর করবে।

দুধের সর, হলুদ ও ওটস স্ক্রাব

দুই চা চামচ দুধের সর, এক চা চামচ ওটস আর সামান্য হলুদ গুঁড়া একসাথে মিশিয়ে নিন। ভালো করে মুখে স্ক্রাব করুন তিন মিনিট। এরপর উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য এই প্যাকটি আশীর্বাদস্বরূপ। ত্বকের মরা কোষ তো দূর হবেই, সাথে ত্বক উজ্জ্বল ও কোমল হবে।

চন্দন, কমলা আর ওটস স্ক্রাব

১/২ চা চামচ ওটস এবং ১/২ চা চামচ চন্দন গুঁড়া নিন। এর সাথে পরিমাণ মতো কমলা লেবুর রস মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করুন। এবার এটি মুখে ম্যাসাজ করুন তিন থেকে চার মিনিট। এরপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যবহার করুন। নিজেই ত্বকের জেল্লা দেখতে পারবেন।

ছবি - হেলথ ডট কম লিখেছেন - সাদিয়া রিফাত ইসলাম

সম্পর্কিত লেখা

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে। তার জন্য আমরা বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাতে তাৎক্ষণিকভাবে কিছুটা ঔজ্জ্...

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 

আমাদের সার্বিক সুস্থতার জন্য নিয়মিত ওটস খাওয়া যে কতটা জরুরী তা আমরা কম বেশী সবাই জানি।কিন্তু এই অতি উপকারী ওটস যে আমাদের ত্বকের জন্যেও সমানভাবে উপকারী...

ওটস সেমাই
ডেজার্ট

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর এ...

পুষ্টিকর ওটস খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পুষ্টিকর ওটস খিচুড়ি

ব্যস্ত জীবনে আমাদের প্রয়োজন পুষ্টিকর ও সুস্বাদু খাবারের রেসিপি যেটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। যারা হেলদি ফুড চার্ট মেনে চলেন, তাদের রেগ্যুলার ডায়েটে ওটস...

আরও পড়ুন

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!
সুস্থতা

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!

ওটস সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয় জানেন যে এটা কতটা পুষ্টিকর এবং দেহের জন্য কতটা উপকারী। বিগত এক দশকে, ওটমিল একটি অত্যন্ত জনপ্রিয় হেলদি খাদ্য হয়ে...

ওটস মাফিন 
বেকিং

ওটস মাফিন 

ওটস খুবই হেলদি একটি খাবার। এটির ক্যালোরি একদম কম, যারা ওজন কমাতে চান তাদের জন্য খুবই পারফেক্ট খাবার ওটস মাফিন। প্রতিটি ওটস মাফিনে মাত্র ৯৩ ক্যালরি আছে...

চিকেন ওটস হালিম
চা – নাস্তা

চিকেন ওটস হালিম

রোজার দিনে অনেকেরই ওজনের কাটা-টা নিয়ন্ত্রণে থাকে না। দেখা যায়, সারাদিন রোজা রাখার পর হুড়মুড় করে একসাথে অনেক ইফতার খাওয়া হয়ে যায় এবং সেখানে ভাজাপোড়ার অ...

ওটস অমলেট
চা – নাস্তা

ওটস অমলেট

বিকেলের নাস্তায় আমরা সবসময়ই একটু ভিন্নতা চাই। আজকে আমরা আপনাদের বিকেলের নাস্তার জন্য একটি ভিন্ন আইটেমের রেসিপি দেখাবো। ভিন্ন এই আইটেমটি হচ্ছে ওটস অমলে...

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব

"নিজের পায়ে দাঁড়ানো" এই কথাটা দিয়ে আত্মবিশ্বাসী হওয়া বোঝায়, আমরা সবাই জানি। আর আত্মবিশ্বাসী হতে হলে মানসিকভাবে শক্তি সঞ্চয় করার পাশাপাশি বাহ্যিকভাবেও...

…