উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

sub-editor · Jul 11, 2018 · 1 min read

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে। তার জন্য আমরা বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাতে তাৎক্ষণিকভাবে কিছুটা ঔজ্জ্বল্য পাওয়া গেলেও এই সমস্ত ক্রিম-এ থাকা কেমিক্যাল ধীরে ধীরে আপনার ত্বককে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। যা তখন আপনি বুঝতে না পারলেও, যখন বুঝবেন তখন দেখবেন অনেক দেরি হয়ে গিয়েছে।

তাই সবসময় আমাদের মাথায় রাখা উচিত যে, বাজারের কেমিক্যালযুক্ত সৌন্দর্য সামগ্রীর থেকে ঘরোয়া উপায়ে যদি আমরা আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করি তা অনেক বেশি উপযোগী হবে এবং পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনাও থাকবে না।

ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে ঘরোয়া টোটকায় ওটস হচ্ছে এমনই এক চমৎকারী উপাদান। শুধু তাই নয়, বলিরেখা দুর করার ক্ষেত্রেও ওটসের জুড়ি মেলা ভার। কিন্তু ওটস মুখে লাগানোরও কিছু পদ্ধতি রয়েছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী ...!

[picture]

 

১) ওটস ও দইয়ের ফেসপ্যাক

ওটসের পাশাপাশি দইয়ের মধ্যে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে। সমপরিমাণে ওটস ও দই নিন। ভাল করে মিশিয়ে নিয়ে মুখে ভাল করে লাগিয়ে নিন। এতে ত্বকের ট্যান ভাব যাবে, সঙ্গে ত্বকের রংও হাল্কা হবে।

২) ওটস ও লেবুর মাস্ক

১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ সেদ্ধ করা ওটস মেশান। এই মিশ্রণটি কিছুক্ষণ রেখে দিন। এবার মুখে লাগিয়ে রাখুন, কিছুক্ষণ বাদে শুকিয়ে এলে পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন। কিন্তু মাথায় রাখবেন এই মাস্কটি লাগানোর পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন। নয়তো লেবু আপনার ত্বক শুষ্ক করে দিতে পারে।

৩) ওটস ও কলার ফেসপ্যাক

একটি কলার অর্ধেক অংশ ভাল করে চটকে নিন। এতে ১ টেবিল চামচ আমন্ড তেল মেশান। এতে ২ টেবিল চামচ ওটস মেশান। এই মিশ্রণটি মুখে ও গলায় ভাল করে লাগান। ২০ মিনিট বাদে হাল্কা গরম পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন।

৪) ওটস-অলিভ অয়েল স্ক্রাব

১ টেবিল চামচ ওটস মিক্সিতে গুঁড়ো করে নিন। এতে ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। এই মিশ্রণটি দিয়ে মুখ ও গলা ভাল করে মিনিট পাঁচেক স্ক্রাব করুন। এরপর ভাল করে ধুয়ে নিয়ে কাঁচা দুধ তুলোয় করে মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর আবার ধুয়ে ফেলুন।

৫) ওটস ও ডিমের ফেসপ্যাক

একটি ডিমের সাদা অংশ ভাল করে ফেটিয়ে নিন। এতে ১ কাপ সেদ্ধ করা ওটস মেশান। এই মিশ্রণটি মুখে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন। এরপর মুখ ভাল করে ধুয়ে নিয়ে গোলাপ জল লাগিয়ে নিন। ডিমের গন্ধ একেবারে থাকবে না মুখে।

৬) ওটস ও মধুর ফেসপ্যাক

১ কাপ সেদ্ধ করা ওটসের সঙ্গে ২ টেবিল চামচ মধু মেশান। এবার ওটস-টা ঠান্ডা হতে দিন। এই মিশ্রণটা গলায় ও মুখে ভাল করে লাগিয়ে আধঘন্টা রেখে দিন। মিশ্রণটা শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।

 

মুখটা শুধু ফেইস ওয়াশ দিয়ে ধুয়ে, গলায়-ঘাড়ে-হাতে-পায়ে সাবান মেখে পানি ঢেলেই ব্যস! হয়ে গেল স্কিন কেয়ার! না রে ভাই! তার সাথে আরও নারচার করতেই হবে স্কিন-কে। ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে ত্বককে ময়েশ্চারাইজড করে প্রাণবন্ত করে তোলাটা কঠিন কিছু না আসলে। একটু সাথে ফেসপ্যাক লাগানোটাও যে দরকার। সপ্তাহে অন্তত ২ দিন হলেও ত্বকের যত্ন নিন। ভালো থাকুন সুন্দর ত্বকে।

  লিখেছেন- লিন্নি

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 

আমাদের সার্বিক সুস্থতার জন্য নিয়মিত ওটস খাওয়া যে কতটা জরুরী তা আমরা কম বেশী সবাই জানি।কিন্তু এই অতি উপকারী ওটস যে আমাদের ত্বকের জন্যেও সমানভাবে উপকারী...

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব

স্বাস্থ্য সুরক্ষায় ওটসের ভুমিকা আমরা সবাই জানি। ওজন কমাতে হলে সবার প্রথমে ভাত বাদ দিয়ে ওটসের কথাই বলা হয়। কিন্তু ত্বকের জন্যও ওটস একইরকম উপকারী এটা বো...

ওটস সেমাই
ডেজার্ট

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর এ...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

আরও পড়ুন

পুষ্টিকর ওটস খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পুষ্টিকর ওটস খিচুড়ি

ব্যস্ত জীবনে আমাদের প্রয়োজন পুষ্টিকর ও সুস্বাদু খাবারের রেসিপি যেটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। যারা হেলদি ফুড চার্ট মেনে চলেন, তাদের রেগ্যুলার ডায়েটে ওটস...

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!
সুস্থতা

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!

ওটস সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয় জানেন যে এটা কতটা পুষ্টিকর এবং দেহের জন্য কতটা উপকারী। বিগত এক দশকে, ওটমিল একটি অত্যন্ত জনপ্রিয় হেলদি খাদ্য হয়ে...

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত
ত্বকের যত্ন

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত

আসছে শীত। শীত আসলেই কেমন যেন একটা ছুটির আমেজ চলে আসে। ঠাণ্ডা আবহাওয়ায় একটু বেড়ানো, পিকনিক করা, ভোরের কুয়াশা দেখা, পিঠা-পুলি খাওয়া এসব যেন শীতের নিত্য...

ওটস মাফিন 
বেকিং

ওটস মাফিন 

ওটস খুবই হেলদি একটি খাবার। এটির ক্যালোরি একদম কম, যারা ওজন কমাতে চান তাদের জন্য খুবই পারফেক্ট খাবার ওটস মাফিন। প্রতিটি ওটস মাফিনে মাত্র ৯৩ ক্যালরি আছে...

ওটস অমলেট
চা – নাস্তা

ওটস অমলেট

বিকেলের নাস্তায় আমরা সবসময়ই একটু ভিন্নতা চাই। আজকে আমরা আপনাদের বিকেলের নাস্তার জন্য একটি ভিন্ন আইটেমের রেসিপি দেখাবো। ভিন্ন এই আইটেমটি হচ্ছে ওটস অমলে...

চিকেন ওটস হালিম
চা – নাস্তা

চিকেন ওটস হালিম

রোজার দিনে অনেকেরই ওজনের কাটা-টা নিয়ন্ত্রণে থাকে না। দেখা যায়, সারাদিন রোজা রাখার পর হুড়মুড় করে একসাথে অনেক ইফতার খাওয়া হয়ে যায় এবং সেখানে ভাজাপোড়ার অ...

…