পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!

তাহসিন অর্না · Sep 16, 2019 · 1 min read

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!

পিরিয়ডের সময় স্বাভাবিকভাবে পেট ব্যথা হয়ে থাকে। কারও কম হয় কারও আবার অনেক বেশি হয়। অনেকেই অনেককিছু করে থাকেন এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য। কেউ ঔষধ খাচ্ছেন, কেউ গরম পানির ছ্যাঁক দিচ্ছেন আবার অনেকে ডাক্তারের কাছেও ছুটে যাচ্ছেন। অস্বস্তিকর এই ব্যথা থেকে রক্ষা পেতে আমরা কত কী করছি! কখনও উপকৃত হচ্ছি কখনও আবার ব্যথা থেকেই যাচ্ছে। তাই আজকে আমরা আপনাদের জানাবো ২টি কার্যকরী যোগাসন সম্পর্কে যার সাহায্যে পিরিয়ডের সময় পেট ব্যথা দূর হওয়ার সাথে আরাম পাবেন।

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করার যোগাসন

পিরিয়ডের সময় ভারি কোন কাজ করা কিংবা ভারি কিছু উঠানো ঠিক না। আবার ভারি ব্যায়াম করাও উচিত না। কিন্তু খুবই সাধারণ ২টি যোগাসন করতে পারবেন যা দূর করবে পিরিয়ডের ব্যথা। সাধারণ ২টি যোগাসন হচ্ছে জানুশিরাসন এবং পশ্চিমোত্তাসন। চলুন জেনে নেই জানুশিরাসন এবং পশ্চিমোত্তাসন করার পদ্ধতি।

জানুশিরাসন

জানুশিরাসন করা তেমন কঠিন না। খুব সহজে পিরিয়ডের সময়গুলোতে ৪-৫ মিনিট ধরে করতে পারেন এই আসনটি।

জানুশিরাসন করার পদ্ধতি

পিরিয়ডের সময় পেট ব্যাথা দূর করতে জানুশিরাসন - shajgoj.com ১. প্রথমে একটি সরু স্থানে পা ছড়িয়ে সোজা হয়ে বসতে হবে। ২. এবার বাঁ পা ভাঁজ করুন এবং গোড়ালি ডান পায়ে লাগান। ৩. লক্ষ্য রাখবেন বাঁ পায়ের পাতা যেন ডান পায়ের উরুতে স্পর্শ করে। ৪. এবার ২ হাত দিয়ে ডান পায়ের আঙ্গুল ধরুন এবং মাথা নিচু করে ডান পায়ের হাঁটুতে লাগান। ৫. লক্ষ্য রাখবেন ডান পা যেন সোজা থাকে। এভাবে ৫ মিনিট থাকুন। ৬. ঠিক এইভাবে ডান পা ভাঁজ করে বাঁ পা সোজা রেখে আবার ৫ মিনিট থাকুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এভাবে কয়েকবার করুন। তবে বেশি প্রেশার নিবেন না। প্রত্যেকবার আসনটি করার পর বিশ্রাম নিন।

পশ্চিমোত্তাসন

পিরিয়ডের সময় শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয়ে থাকে। সাথে খাবারের রুচিও কমে যায়। পশ্চিমোত্তাসন করলে ব্যথার পাশাপাশি খাবারের রুচিও বাড়বে।

পশ্চিমোত্তাসন করার পদ্ধতি

পিরিয়ডের সময় পেট ব্যাথা দূর করতে পশ্চিমোত্তাসন - shajgoj.com (১) প্রথমে একটি সরু স্থানে ২ পা ছড়িয়ে সোজা হয়ে বসতে হবে। (২) তারপর ২ হাত সোজা করতে হবে সাথে ডান হাতের বৃদ্ধা ও তর্জনি দ্বারা ডান পায়ের বৃদ্ধাঙ্গুল এবং বাম হাতের বৃদ্ধা ও তর্জনী দ্বারা বাম পায়ের বৃদ্ধাঙ্গুল ধরতে হবে। (৩) এবার সামনের দিকে ঝুঁকতে হবে। সামনের দিকে ঝুঁকে ২ হাঁটুতে মাথা লাগাবেন। (৪) এখন উভয় হাতের কনুই ভাঁজ করে উভয় পায়ের বাইরের দিকে নামিয়ে দিন। (৫) পা একেবারে সোজা করে রাখতে হবে। (৬) এখন বুক ও পেটকে পায়ের সাথে লাগাতে হবে। (৭) ঠিক এই অবস্থায় ২০ সেকেন্ড স্থির থাকুন। এসময় আপনার শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে হবে। (৮) ২০ সেকেণ্ড পরে মাথা উপরে তুলে এবং পা থেকে হাত সরিয়ে পা দুটো ছড়িয়ে বসতে হবে। এক্ষেত্রেও আপনার শ্বাস-প্রশ্বাস একদম ঠিক রাখতে হবে। (৯) তারপর ৩০ সেকেণ্ড বিশ্রাম নিতে হবে এবং বিশ্রাম হবে শবাসনে। এভাবে আরো কয়েকবার করুন।

ঋতুস্রাবের সময় নিয়মিত এই আসনগুলো করলে পিরিয়ডের সময়ের পেটে ব্যথা কমে যাবে।

অথেনটিক ফেমিনাইন হাইজিন প্রোডাক্টস কিনতে আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

 

Products in this article

সম্পর্কিত লেখা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা
সুস্থতা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা

শরীরকে রোগমুক্ত রাখতে আমাদের নিয়মিত যোগাসন করা খুবই প্রয়োজন। শুধুমাত্র শরীর নয়, যোগাসন করলে শরীর ও মন উভয়ের উপরই প্রভাব পড়ে থাকে। যোগাসন মানসিক জড়তা ক...

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ
ফিটনেস

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ

হাঁপানি ফুসফুসের অতিসাধারণ একটি পরিস্থিতি যা যেকোনো বয়সেই হয়ে থাকে। যদিও প্রায় ক্ষেত্রে এটি শৈশব থেকেই শুরু হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে- "প্রাপ্তবয়স্...

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?

সুস্থ থাকতে যোগাসন বা যোগব্যায়াম খুবই কার্যকরী। আর যোগাসনের মাঝে পদ্মাসন ও জানু শিরাসন খুবই উপকারী দুটি ইয়োগা। পদ্মাসন (Padmasana) সর্বরোগ দূর করার যো...

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?

আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর মেঝেতে পা ফেলার সময় ব্যথা লাগে? অথবা সারাদিনের কাজের পর রাতে পায়ের গোড়ালি ব্যথায় ঘুমাতে কষ্ট হয়? অনেকের আবার অনেকক্ষণ...

আরও পড়ুন

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা
ফিটনেস

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা

বর্তমানে হাঁটুর ব্যথা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। কমবেশি সকলকেই হাঁটুর ব্যথায় আক্রান্ত হতে দেখা যায়। বিশেষ করে বয়স্ক মানুষদের। বয়স বাড়ার সাথে সাথে রো...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?

শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। দ্রাবিড় সভ্যতায় আজ থেকে ৫ হাজার বছর আগে এই ব্যায়ামের উৎপত্তি ঘটে। দ্রাবিড়...

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম
ফিটনেস

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম

আজকাল আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। কেউ চাকুরী ক্ষেত্রে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত। আবার যারা গৃহিণী তারা বিভিন্ন কাজের ফাঁকে ব্...

…