কনুই ও হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে ৪টি উপাদান!

নাইমা আক্তার · May 27, 2018 · 1 min read

কনুই ও হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে ৪টি উপাদান!

ত্বকের যত্ন নেওয়ার কথা ভাবলেই আমরা প্রধানত মুখের যত্নের কথা ভাবি। এমনকি এটাও মনে করি যে শুধু ফেইস সুন্দর মানেই সব সুন্দর। আসলেই কি তাই? আপনার কনুই, হাটু ইত্যাদি অংশগুলো যদি যত্নের অভাবে দিনের পর দিন খসখসে ও কালো হয়ে যায় তাহলে কি ভালো লাগবে আপনার? শরীরের এই অংশগুলো আমাদের অবহেলার কারণে কালো হয়ে ছোপ ছোপ দাগ পড়ে যায় এবং খসখসে অনুভব হয়। তাই আজ আপনাদের জন্য থাকলো কনুই হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করার কার্যকর ৪টি উপাদান। চলুন উপাদানগুলো দেখে নেই।

কনুই হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে উপাদান

(১) ভিটামিন-ই অয়েল

 

৩-৪টি ভিটামিন-ই ক্যাপসুল থেকে এর ভেতরের তেলটা বের করে নিন। এবার এটি আপনার কনুই এবং হাটুর চামড়ায় ব্যবহার করুন বা এটি চামড়ার উপর ঘষে ঘষে প্রয়োগ করুন। চাইলে এর সাথে চিনি মিশিয়ে নিতে পারেন। এটি ময়েশ্চারাইজিং এর কাজ করবে এবং এতে রয়েছে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টসমূহ যা ক্ষতিগ্রস্ত চামড়া রিপেয়ার করে এবং ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো উন্নত করতে সাহায্য করে খুব দ্রুত।

(২) কোকোয়া বাটার

 

আপনার হাটু এবং কনুই এর ত্বকে বিশুদ্ধ কোকোয়া বাটার ব্যবহার করুন অথবা কোকোয়া বাটার সমৃদ্ধ লোশন ইউজ করুন। এটা আপনি যদি ক্ষতিগ্রস্ত স্কিনে দিনে অন্তত ৩ বার ব্যবহার করেন তাহলে ভালো ফল পাবেন।

(৩) লেবুর রস

 

লেবুর রস হাটু ও কনুই এর কালো দাগ সারাতে খুবই কার্যকর একটি উপাদান। এটি একটি ন্যাচারাল ব্লিচিং উপাদান। এছাড়াও লেবুর রস ক্ষতিগ্রস্ত চামড়া এক্সফ্লয়েট করে এবং চামড়া রিপেয়ার করতে সাহায্য করে। যাই হোক, আপনি ১ টেবিল চামচ লেবুর রসের সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন প্রতি সপ্তাহে ৩ বার। নিয়মিত ব্যবহার করলে দ্রুত রেজাল্ট পাবেন।

(৪) কফি পাউডার

 

কফি ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অসাধারণ ক্ষমতা রাখে। আর তাই কাঁচা দুধ অথবা পানির সাথে কফি পাউডার মিশিয়ে সপ্তাহে ৩ দিন আপনার কনুই বা হাটুতে ব্যবহার করুন। দ্রুত ফলাফল পেতে ২-৩ সপ্তাহ নিয়মিত ব্যবহার করুন।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

ফ্যাশন সচেতন নারীদের জন্য কনুই এবং হাটুর বিশ্রী দাগ খুবই চিন্তার ব্যাপার। তাই আর দেরি না করে আজ থেকেই প্যাকগুলো ব্যবহার করা শুরু করে দিন। রেগ্যুলার ব্যবহারের ফলে আপনার ত্বকের ন্যাচারাল কালার ফিরে আসতে বাধ্য হবে।

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা
ফিটনেস

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা

বর্তমানে হাঁটুর ব্যথা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। কমবেশি সকলকেই হাঁটুর ব্যথায় আক্রান্ত হতে দেখা যায়। বিশেষ করে বয়স্ক মানুষদের। বয়স বাড়ার সাথে সাথে রো...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?
ত্বকের যত্ন

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?

পার্টিতে মেয়েটি সুন্দর করেই সেজে এসেছিল। পোশাক, মেকআপ সবই রুচিশীল ছিল। কিন্তু ড্রেসের শর্ট হাতার কারণে তার কনুইয়ের কালচে দাগগুলো খুব বাজে ভাবে দেখা...

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!

পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে প্রতিদিন আমরা কত রকম রুটিন মেইনটেইন করে থাকি। তবুও দিন শেষে ময়লা ও জীবাণু আমাদের আন্ডারআর্ম, কনুই, হাঁটু, এবং গোড়ালিতে...

আরও পড়ুন

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর
ত্বকের যত্ন

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর

হাত এবং পা আমাদের শরীরের যেমন গুরুত্বপূর্ণ অংশ, তেমনি সুন্দর হাত ও পা আমাদের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কিন্তু এই হাত-পা...

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!
রিভিউ

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!

বিভিন্ন কারণে কনুই, ঘাড়ে, আন্ডারআর্ম, গলায় অনেকেরই কালো দাগ পরে যায়। ত্বকের রঙে এই অসামঞ্জস্যতা নিয়ে অনেক সময় আমরা বিব্রত হই। এটা সেটা মেখে আর বিভিন্ন...

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!

অনেক বছর থেকেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে কফি পানের প্রবণতা বিদ্যমান এবং দিনে দিনে কফি পানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও আজ...

কনুই আর হাঁটুর কালো দাগ দূর করার উপায়
ত্বকের যত্ন

কনুই আর হাঁটুর কালো দাগ দূর করার উপায়

অনেকের হাঁটুতে আর কনুইয়ে কালো দাগ হয়ে থাকে। এই দাগের কারণ বিভিন্ন হতে পারে। যেমন - ঐ অংশের ত্বক মোটা হয়ে গেলে অথবা শুষ্ক হয়ে গেলে। তাছাড়া আমরা বে...

ঘরোয়া উপায়ে দাগমুক্ত কনুই, হাটু ও গোড়ালি!
ত্বকের যত্ন

ঘরোয়া উপায়ে দাগমুক্ত কনুই, হাটু ও গোড়ালি!

কনুই, হাটু ও গোড়ালির কালো দাগ আমাদের অতি সাধারণ একটি সমস্যা। এই কালো দাগের জন্য আমাদের প্রায়শই পড়তে হয় নানা অস্বস্তিকর পরিস্থিতিতে। তাহলে জেনে নেয়া যা...

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়
স্বাস্থ্য

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়

শায়লা জামান ছোটবেলা থেকেই নামাজের প্রতি খুব যত্নশীল। পাঁচ ওয়াক্ত নামাজের একটাও বাদ দেন না। কিন্তু কয়েক মাস ধরে তার তীব্র হাঁটু ব্যথা শুরু হয়েছে। প্রথম...

…